Al-Quran — 14Ibrahim Bangla
/ ৪ ›
📝 লেখা 📖 পিডিএফ

আল-কুরআন £ বাংলা অনুবাদ ১৪৬ সূরা ১৪ : ইবরাহীম ৩৯ “সমস্ত প্রশংসা আল্লাহ্‌র যিনি আমাকে বৃদ্ধ বয়েসে ইস্মাইল ও ইস্হাককে দান করেছেন। নিঃসন্দেহ আমার প্রভু প্রার্থনা শ্রবণকারী। ৪০ “আমার প্রভো! আমাকে নামাযে সুপ্রতিষ্ঠিত করে দাও, আর আমার বংশধরদের থেকেওঃ আমাদের প্রভো! আর আমার প্রার্থনা কবুল করো। ৪১ “আমাদের প্রভো! আমাকে পরিত্রাণ করো, আর আমার পিতামাতাকেও আর বিশ্বাসিগণকেও__ যেদিন হিসাবপত্র নেওয়া হবে তখন।” পরিচ্ছেদ _ ৭. ৪২ আর তোমরা ভেবো না যে অন্যায়কারীরা যা করে আল্লাহ্‌ সে-সন্বন্ধে বেখেয়াল। তিনি তাদের শুধু অবকাশ দিচ্ছেন সেইদিন পর্যন্ত যেদিন চোখগুলো হবে পলকহীন স্থির__ ৪৩ ছুটে চলেছে তাদের মাথা খাড়া করে, তাদের দৃষ্টি তাদের নিজেদের দিকেও ফিরছে না, আর তাদের চিত্ত হয়েছে ফীকা। ৪৪ আর লোকজনকে সতর্ক কর সেইদিন সম্বন্ধে যখন তাদের উপরে শাস্তি ঘনিয়ে আসবে; যারা অন্যায় করেছিল তারা তখন বলবে, “আমাদের প্রভো! আমাদের অবকাশ দাও অল্প কিছুকাল পর্যন্ত যেন আমরা তোমার ডাকে সাড়া দিতে পারি এবং রসুলগণকে অনুসরণ করতে পারি।” “কি! তোমরা কি ইতিপূর্বে শপথ করতে থাক নি যে তোমাদের জন্য কোনো পড়ন্ত অবস্থা নেই? ৪৫ “আর তোমরা বাস করতে তাদের বাসভূমিতে যারা নিজেদের আত্মার প্রতি অন্যায়াচরণ করেছিল, অথচ তোমাদের কাছে এটি সুস্পষ্ট করা হয়েছিল কিভাবে আমরা তাদের প্রতি ব্যবহার করেছিলাম আর তোমাদের জন্য বানিয়েছিলাম দৃষ্টান্ত।” ৪৬ আর তারা নিশ্য়ই তাদের চক্রান্ত এটেছিল, কিন্তু তাদের চক্রান্ত আছে আল্লাহ্‌র কাছে, যদিও তাদের চক্রান্ত এমন যে তার দ্বারা পাহাড়গুলো টলে যায়। ৪৭ সুতরাং তুমি কখনো ভেবো না যে আল্লাহ্‌ তার রসূলগণের কাছে দেওয়া তীর প্রতিশ্রুতি খেলাফ করবেন। নিঃসন্দেহ আল্লাহ্‌ মহাশক্তিশালী, প্রতিফল প্রদানকারী। ৪৮ সেইদিন এ পৃথিবী বদলে হবে অন্য পৃথিবী, আর মহাকাশমগ্লীও; আর তারা হাজির হবে আল্লাহ্‌র সামনে, যিনি একক, সর্বশক্তিমান। ৪৯ আর তুমি দেখতে পাবে__ অপরাধীরা সেইদিন শিকলের মধ্যে বাঁধা অবস্থায়” ৫০ তাদের জামা হবে পীচের, আর তাদের মুখমণ্ডল আবৃত করে থাকবে আগুন» ৫১ যেন আল্লাহ্‌ প্রত্যেক সত্তাকে প্রতিদান দিতে পারেন যা সে অর্জন করেছে, নিঃসন্দেহ আল্লাহ্‌ হিসেব-নিকেশে তৎপর। ৫২ এই হচ্ছে মানব সমাজের জন্য এক বার্তী যেন তারা জানতে পারে যে তিনিই নিঃসন্দেহ একক উপাস্য, আর বোধশক্তিসম্পন্নেরা যেন উপদেশ গ্রহণ করতে পারে।

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।