Al-Quran — 14Ibrahim Bangla
/ ٤
📝 نص 📖 PDF

আল্-কুরআন ৪ বাংলা অনুবাদ ১৪৫ সুরা ১৪ : ইবরাহীম ২৩ আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করছে তাদের প্রবেশ করানো হবে স্বর্গোদ্যানসমূহে যাদের নিচে দিয়ে বয়ে যাচ্ছে ঝরনারাজি, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে তাদের প্রভূর অনুমতিক্রমে। সেখানে তাদের অভিবাদন হবে “সালাম”! ২৪ তোমরা কি ভেবে দেখ নি আল্লাহ্‌ কিভাবে উপমা দিয়ে থাকেন সাধু কথাকে উৎকৃষ্ট গাছের সঙ্গে, যার শিকড় হচ্ছে মজবুত ও যার ডালপালা আকাশে, ২৫ তা তার ফল দিচ্ছে প্রত্যেক মৌসুমে তার প্রভুর অনুমতিব্রমে। আর আল্লাহ্‌ মানবসমাজের জন্য উপমাসমূহ প্রয়োগ করেন যেন তারা স্মরণ করতে পারে। ২৬ আর খারাপ কথার উপমা হচ্ছে মন্দ গাছের মতো যা মাটির উপর থেকে উপড়ে ফেলা হয়েছে, এর কোনো স্থিতি নেই। ২৭ যারা ঈমান এনেছে আল্লাহ্‌ তাদের প্রতিষ্ঠিত করেন শাশ্বত বাণীর দ্বারা এই দুনিয়ার জীবনে ও পরকালে; আর আল্লাহ্‌ পথহারা করেন অন্যায়কারীদের, আর আল্লাহ্‌ যা ইচ্ছে করেন তাই করেন। পরিচ্ছেদ - & ২৮ তুমি কি তাদের দেখো নি যারা আল্লাহ্‌র অনুগ্রহ বদলে নেয় অবিশ্বাস দিয়ে, আর তাদের লোকজনকে নামিয়ে নিয়েছে ধ্বংসের আবাসে? ২৯ জাহান্নাম__ যাতে তারা প্রবেশ করবে, আর নিকৃষ্ট এই বাসস্থান! ৩০ আর তারা আল্লাহ্র সমকক্ষ দীড় করায় যেন তারা তার পথ থেকে বিপথে চালাতে পারে। তুমি বলো-_ “উপভোগ করো, তারপর তোমাদের প্রত্যাবর্তন নিশ্চয়ই আগুনের দিকে” ৩১ আমার বান্দাদের যারা বিশ্বীস করে তাদের বলো-_ তারা নামায কায়েম করুক, এবং আমরা তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে তারা খরচ করুক, গোপনে ও প্রকাশ্যভাবে, সেইদিন আসবার আগে যাতে চলবে না কোনো লেনদেন, না কোনো বন্ধু সম্পর্ক। ৩২ আল্লাহ্‌ তিনিই যিনি মহাকাশমগ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে বর্ষণ করেন পানি, তারপর তার সাহায্যে তিনি উৎপাদন করেন তোমাদের জীবিকার জন্য ফলমূল; আর তোমাদের জন্য তিনি অধীন করেছেন জাহাজ যেন তার বিধান অনুযায়ী তা সমুদ্রে চলাচল করে, আর তোমাদের জন্য তিনি বশীভূত করেছেন নদনদী। ৩৩ আর তিনি তোমাদের অনুগত করেছেন সূর্য ও চন্দ্রকে যারা নিয়মানুগতভাবে চলমান, আর তিনি তোমাদের অধীন করেছেন রাত ও দিনকে । ৩৪ আর তিনি তোমাদের প্রদান করেন তোমরা তার কাছে যা প্রার্থনা কর তার সবকিছু থেকেই। আর তোমরা যদি আল্লাহ্‌র অনুগ্রহ গণনা করতে যাও তোমরা তা গণতে পারবে না। মানুষ আলবৎ বড়ই অন্যায়কারী, অত্যন্ত অকৃতজ্ঞ পরিচ্ছেদ -৬ ৩৫ আর স্মরণ কর! ইব্রাহীম বলেছিলেন__ “আমার প্রভো! এই শহরটাকে নিরাপদ করো, আর আমাকে ও আমার সন্তান-সন্ততিকে পুতুল প্রতিমা পুজা-অর্চনা থেকে রক্ষা করো। ৩৬ “আমার প্রভো! নিঃসন্দেহ তারা মানবসমাজের অনেককে বিপথে নিয়েছে; সুতরাং যে আমাকে অনুসরণ করে সেই তবে আমার মধ্যেকার, আর যে আমাকে অমান্য করে তুমিই তো পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। ৩৭ “আমার প্রভো! আমি নিশ্চয়ই আমার বংশধরদের কতককে বসবাস করালাম তোমার পবিত্র গৃহের নিকটে চাষ-বাসহীন উপত্যকায়”_ আমাদের প্রভো! যেন তারা নামায কায়েম করে, সেজন্যে কিছু লোকের মন তাদের প্রতি অনুরাগী বানিয়ে দাও, আর তাদের ফলফসল দিয়ে জীবিকা প্রদান করো, যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ৩৮ “আমাদের প্রভো! তুমি নিশ্চয় জান যা আমরা গোপন করি ও যা আমরা প্রকাশ করি। আর আল্লাহ্‌র কাছে পৃথিবীতে কোনো কিছুই লুকোনো নেই আর মহাকাশেও নয়।

— صفحة ٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.