আল্-কুরআন £ঃ বাংলা অনুবাদ ১৪৪ সুরা ১৪ : ইবরাহীম তোমাদের আহ্বান করছেন তোমাদের দোষক্রটি থেকে তোমাদের পরিত্রাণ করতে, আর এক নির্দিষ্টকাল পর্যন্ত তোমাদের অব্যাহতি দিতে ।” তারা বললে, “তোমরা তো আমাদের ন্যায় মানুষ বই নও । তোমরা চাচ্ছ আমাদের বিরত রাখতে আমাদের পিতৃপুরুষরা যার উপাসনা করত তা থেকে! অতএব তোমরা আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসো।” ১১ তাদের রসূলগণ তাদের বলেছিলেন, “সত্য বটে আমরা তোমাদের মতো মানুষ বই তো নই; কিন্তু আল্লাহ্ তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছে করেন তার প্রতি অনুগ্রহ বর্ষণ করেন। আর আমাদের জন্য এটি নয় যে আল্লাহ্র অনুমতি ব্যতীত তোমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসব। অতএব আল্লাহ্র উপরেই তবে মুমিনরা নির্ভর করুক। ১২ “আর আমাদের কি কারণ থাকতে পারে যে আমরা আল্লাহ্র উপরে নির্ভর করব না, অথচ তিনিই তো আমাদের চালিত করেছেন আমাদের পথে? আর আমরা নিশ্চয়ই অধ্যবসায় অবলম্বন করব তোমরা আমাদের যা ক্লেশ দিচ্ছ তা সন্ত্বেও। আর আল্লাহ্র উপরেই পরি শেহেপ - ৬০ ১৩ আর যারা অবিশ্বাস পোষণ করে তারা তাদের রসুলগণকে বলেছিল-_ “আমাদের দেশ থেকে আমরা নিশ্চয়ই তোমাদের বের করে দেবো, অথবা আমাদের ধর্মমতে তোমাদের ফিরে আসতেই হবে।” তখন তাদের প্রভূ তাদের কাছে প্রত্যাদেশ দিয়েছিলেন__ “আমরা নিশ্চয়ই অন্যায়কারীদের বিধ্বস্ত করব; ১৪ “আর তাদের পরে আমরা দেশে অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। এটি তার জন্য যে ভয় করে আমার সামনে দীড়াতে, এবং ভয় করে আমার শাতির।” ১৫ আর তারা বিজয়কামনা করেছিল, আর প্রত্যেক দুরাচারী বিরুদ্ধাচারী ব্যর্থ মনোরথ হল। ১৬ তার সামনে রয়েছে জাহান্নাম, আর তাকে পান করানো হবে নোংরা-পচা জল। ১৭ সে তা চুমুক দিয়ে পান করবে, আর সে তা সহজে গলাধঃঠকরণ করতে পারবে না, আর মরণ যন্ত্রণী তার কাছে আসবে সব দিক থেকে, কিন্তু সে মরবে না। আর তার সামনে রয়েছে কড়া শাস্তি। ১৮ যারা তাদের প্রভুকে অস্বীকার করে তাদের উপমা হচ্ছে__ তাদের ক্রিয়াকর্ম ছাইয়ের মতো, যার উপর দিয়ে বয়ে চলে ঝড়- তুফানের দিনের ঝড়ো বাতাস। তারা যা অর্জন করেছে তার কিছুরই উপরে তারা কোনো ক্ষমতা রাখতে পারবে না। এইটি হচ্ছে সুদুর প্রসারিত বিভ্রান্তি। ১৯ তোমরা কি দেখ না যে আল্লাহ্ মহাকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন সত্যের সাথে£ তিনি যদি চান তাহলে তোমাদের সরিয়ে দিতে পারেন এবং এক নতুন সৃষ্টি আনয়ন করবেন; ২০ আর এটি আল্লাহ্র জন্যে কঠিন নয়। ২১ আর তারা সবাই আসবে আল্লাহ্র সামনে, তখন দুর্বলেরা বলবে যারা অহংকার করত তাদের__ “আমরা তো নিশ্চয়ই তোমাদের অনুগামী ছিলাম, সুতরাং আল্লাহ্র শাস্তি থেকে কিছুটা আমাদের থেকে তোমরা সরিয়ে নিতে পার কি?” তারা বলবে__ “আল্লাহ্ যদি আমাদের সৎপথে চালিত করতেন তবে আমরাও তোমাদের সৎপথে চালিত করতাম। আমরা অসহিষুঞ্তা দেখাই বা ধৈর্যধারণ করি আমাদের জন্য সবই সমান, আমাদের জন্য কোনো নিষ্কৃতি নেই।” পরিচ্ছেদ -৪ ২২ আর যখন ব্যাপারটার মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে-_ “নিঃসন্দেহ আল্লাহ্ তোমাদের ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা; আর আমিও তোমাদের কাছে অঙ্গীকার করেছিলাম, কিন্তু তোমাদের কাছে আমি খেলাফ করি। আর তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, আমি শুধুমাত্র তোমাদের ডেকেছিলাম, তখন তোমরা আমার প্রতি সাড়া দিয়েছিলে । সুতরাং তোমরা আমাকে দোষ দিও না, বরং তোমাদের নিজেদেরকেই দোষারোপ কর। আমি তোমাদের উদ্ধারের পাত্র নই আর তোমরাও আমার উদ্ধারের পাত্র নও। আমি নিঃসন্দেহ অস্বীকার করি তোমরা যে ইতিপূর্বে আমাকে অংশী বানিয়েছিলে।” নিঃসন্দেহ অন্যায়কারীরা,__ তাদের জন্য রয়েছে মরমন্তদ শাস্তি।
— صفحة ٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.