Al-Quran — 14Ibrahim Bangla
‹ / ৪
📝 লেখা 📖 পিডিএফ

আল্-কুরআন ৪ বাংলা অনুবাদ ১৪৩ সুরা ১৪ : ইবরাহীম পরিচ্ছেদ - ১ ১ আলিফ, লাম, রা। একখানা গ্রন্থ, আমরা তোমার কাছে এ অবতারণ করেছি যেন তুমি মানবগোষ্ঠিকে তাদের প্রভুর অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোকে বের করে আনতে পারো,__ মহাশক্তিশালী পরম প্রশংসার পথে; ২ সেই আল্লাহ্‌._ মহাকাশমগ্লীতে যা-কিছু আছে আর যা-কিছু আছে পৃথিবীতে সে-সবটাই তার। আর কি দুর্ভোগ অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তির কারণে! ৩ যারা পরকালের উপরি এই দুনিয়ার জীবনটাকেই বেশী ভালোবাসে, আর আল্লাহ্‌র পথ থেকে নিবৃত্ত করে, আর একে করতে চায় কুটিল। এরাই রয়েছে সুদূর-প্রসারিত ভরান্তিতে। ৪ আর আমরা এমন কোনো রসুলকে পাঠাইনি তার স্বজাতির ভাষা ব্যতীত, যেন তাদের জন্য তিনি সুস্পষ্ট করতে পারেন। তারপর আল্লাহ্‌ পথভ্রষ্ট হতে দেন যাকে তিনি ইচ্ছে করেন, আর যাঁকে ইচ্ছে করেন সৎপথে চালান। আর তিনিই তো মহাশক্তিশীলী, পরমজ্ঞানী। ৫ আর আমরা নিশ্চয়ই মুসাকে আমাদের নির্দেশাবলী দিয়ে পাঠিয়েছিলাম এই ব'লে__ “তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোকে বের করে আনো, আর তাদের স্মরণ করিয়ে দাও আল্লাহ্‌র দিনগুলোর কথা ।” নিঃসন্দেহ এতে নিদর্শন রয়েছে প্রত্যেক অধ্যবসায়ী কৃতজ্ঞদের জন্য। ৬ আর স্মরণ করো! মূসা তার সম্প্রদায়কে বললেন__ “তোমাদের প্রতি আল্লাহ্‌র অনুগ্রহ স্মরণ করো__ যখন তিনি তোমাদের উদ্ধার পুত্রসন্তানদের ও বাঁচতে দিত তোমাদের নারীদের। আর তোমাদের জন্য এতে তোমাদের প্রভুর কাছ থেকে ছিল এক কঠোর সংকট। পরিচ্ছেদ - ২ ৭ আর স্মরণ করো! তোমাদের প্রভু ঘোষণা করলেন__“তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো; কিন্তু তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি নিশ্চয়ই সুকঠোর। ৮ আর মুসা বলেছিলেন__ “তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা আর পৃথিবীতে যারা আছে সবাই, তাহলে নিঃসন্দেহ আল্লাহ্‌ তো অতি ধনবান, পরম প্রশংসার ।” ৯ তোমাদের নিকট কি পৌছে নি তোমাদের পূর্বে যারা ছিল তাদের ইতিহাস__ নূহ ও “আদ ও ছামুদের সম্প্রদায়ের আর যারা ওদের পরে ছিল? আল্লাহ্‌ ছাড়া অন্য কেউ তাদের জানে না। তাদের রসুলগণ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট প্রমাণাবলী নিয়ে, কিন্তু তারা তাদের হাত দিয়েছিল তাদের মুখের ভেতরে, আর তারা বলেছিল, “আমরা অবশ্যই অবিশ্বাস করি যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছ, আর আমরা তো নিশ্চয়ই সন্দেহের মধ্যে রয়েছি যার দিকে তোমরা আমাদের ডাকছ সে-সম্বন্ধে, কিংকর্তব্যবিমুঢ়।” ১০ তাদের রসূলগণ বলেছিলেন, “আল্লাহ্‌ সন্বন্ধে কি কোনো সন্দেহ আছে_ মহাকাশমণ্ডলী ও পৃথিবীর আদি অষ্টা? তিনি

— পৃষ্ঠা ১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।