আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ১৩০ সুরা ১১৯ : হুদ ১১৮ আর যদি তোমার প্রভু ইচ্ছা করতেন তবে তিনি মানবগোষ্ঠীকে অবশ্য এক জাতি বানিয়ে নিতেন; কিন্তু তারা মতভেদ করতেই থাকবে,_ ১১৯ সে ব্যতীত যাকে তোমার প্রভু করুণা করেছেন; আর এর জন্যেই তিনি তাদের সৃষ্টি করেছেন। আর সম্পূর্ণ হয়েছে তোমার প্রভুর বাণী__ “আমি আলবৎ একই সঙ্গে জিন্দের ও মানুষদের দ্বারা জাহান্নাম ভর্তি করব।” ১২০ আর রসুলগণের কাহিনী থেকে সব-কিছু আমরা তোমার কাছে বর্ণনা করছি এজন্য যে সে-সবের দ্বারা আমরা তোমার চিত্তকে বলিষ্ঠ করব; আর এতে তোমার কাছে এসেছে মুমিনদের জন্য সত্য ও উপদেশ ও স্মরণীয় বার্তী। ১২১ আর যারা বিশ্বাস করে না তাদের বলো-_ “তোমাদের নিজ নিজ ক্ষেত্রে কাজ করে যাওঃ নিঃসন্দেহ আমরাও কর্তব্যরত। ১২২ “আর অপেক্ষা কর, আমরাও নিঃসন্দেহ অপেক্ষারত।” ১২৩ আর মহাকাশমগ্ডল ও পৃথিবীর অদৃশ্য বিষয়বস্ত আল্লাহরই, আর তারই কাছে বিষয়আশয়ের সব-কিছু ফিরিয়ে আনা হবে। সুতরাং তার উপাসনা কর আর তারই উপরে নির্ভর কর। বস্ততঃ তোমরা যা কর সে-সন্বন্ধে তোমার প্রভূ অনবহিত নন।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।