আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ১২৯ সুরা ১১৯ : হুদ ১০২ আর এইভাবেই হচ্ছে তোমার প্রভুর পাকড়ানো যখন তিনি পাকড়াও করেন জনপদগুলোকে যখন তারা অন্যায়াচরণ করে। নিঃসন্দেহ তার পাকড়ানো মর্মন্তদ, কঠিন। ১০৩ নিঃসন্দেহ এতে রয়েছে নিদর্শন তার জন্য যে পরকালের শাস্তিকে ভয় করে। এই হচ্ছে মানুষকে একত্রিত করণের দিন, আর এই হচ্ছে সাক্ষ্যদানের দিন। ১০৪ আর আমরা এটি পিছিয়ে রাখি না একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যতীত। ১০৫ যখন সে-দিনটি আসবে তখন কোনো সন্ত্াই তার অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না; কাজে-কাজেই তাদের মধ্যে কেউ হবে হতভাগ্য আর কেউ ভাগ্যবান। ১০৬ তারপর যারা হবে হতভাগ্য তারা আগুনে, তাদের জন্য সেখানে থাকবে দীর্ঘশ্বাস ও আর্তনাদ,_ ১০৭ তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমগ্ডল ও পৃথিবী বিদ্যমান থাকবে__ যদি না তোমার প্রভূ অন্যথা ইচ্ছা করেন। নিঃসন্দেহ তোমার প্রভূ যা ইচ্ছা করেন তাই করে থাকেন। ১০৮ আর যারা হবে ভাগ্যবান তারা থাকবে বেহেশ্তে, তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমণ্ডল ও পৃথিবী বিদ্যমান থাকবে__ যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। একটি দান যা কখনো কাটছাঁট হবে না। ১০৯ কাজেই তুমি সন্দেহের মধ্যে থেকো না তারা যাদের উপাসনা করে তাদের সম্বন্ধে। তারা উপাসনা করে না যেভাবে তাদের পিতৃপুরুষরা ইতিপূর্বে উপাসনা করত সেভাবে ছাড়া । আর নিঃসন্দেহ তাদের পাওনা আমরা অবশ্যই তাদের পুরোপুরি মিটিয়ে দেবো কিছু মাত্র কমতি না ক'রে। পরিচ্ছেদ - ১০ ১১০ আর আমরা অবশ্য মুসাকে গ্রন্থ দিয়েছিলাম, কিন্তু তাতে মতভেদ ঘটেছিল। আর যদি তোমার প্রভুর তরফ থেকে ঘোষণাটি সাব্যস্ত না হতো তাহলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত। আর নিঃসন্দেহ তারা তো সন্দেহের মধ্যে রয়েছে সে-সন্বন্ধেত_ বিভ্রান্তিকর । ১১১ আর নিঃসন্দেহ তোমার প্রভূ যথাসময়ে তাদের প্রত্যেকের কর্মফল তাদের কাছে অবশ্যই পুরোপুরি মিটিয়ে দেবেন। তারা যা করে সে-বিষয়ে তিনি নিশ্চয়ই সবিশেষ অবহিত। ১১২ অতএব তুমি সহজ-সঠিক পথে আঁকড়ে থেকো যেমন তোমাকে আদেশ করা হয়েছে, আর সেও যে তোমার সঙ্গে ফিরেছে; আর তোমরা সীমালংঘন করো না। তোমরা যা কর তিনি নিশ্চয়ই তার ডরষ্টা। ১১৩ আর তোমরা তাদের দিকে ঝুঁকো না যারা অন্যায় করে, পাছে আগুন তোমাদের স্পর্শ করে। আর আল্লাহ্কে ছেড়ে দিয়ে তোমাদের জন্য কোনো অভিভাবকমগ্ডলী নেই, সুতরাং তোমাদের সাহায্য করা হবে না। ১১৪ আর নামায কায়েম রাখো দিনের দুই প্রান্ত ভাগে, আর রাতের প্রথমাংশে। শুভকাজ নিশ্চয়ই মন্দ কাজকে দূর করে দেয়। এটি এক স্মরণীয় উপদেশ তাদের জন্য যারা স্মরণকারী। ১১৫ আর অধ্যবসায় অবলম্বন কর, কেননা আল্লাহ্ নিশ্চয়ই সওকর্মশীলদের কর্মফল ব্যর্থ করেন না। ১১৬ তবে কেন তোমাদের পূর্বপুরুষদের মধ্যে বাকী থাকা লোকজন নেই যারা নিষেধ করে পৃথিবীতে বিপর্যয় ঘটাতে যাদের আমরা উদ্ধার করেছিলাম তাদের মধ্য থেকে শুধু অল্প কয়েকজন ছাড়া? কিন্তু যারা অন্যায় আচরণ করেছিল তারা অনুসরণ করেছিল তাদের যারা এতে সচ্ছল-সমৃদ্ধ ছিল, ফলে তারা ছিল অপরাধী । ১১৭ আর তোমার প্রভুর পক্ষে এটি নয় যে তিনি কোনো জনপদকে ধ্বংস করবেন অন্যায়ভাবে, যখন সে-সবের অধিবাসীরা থাকে সৎপথাবলম্বী।
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।