Al-Quran — 11Hud Bangla
/ ৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ১২৮ সুরা ১৯ : হুদ ৮৮ তিনি বললেন-__ “হে আমার সম্প্রদায়! তোমরা ভেবে দেখো__ আমি যদি আমার প্রভুর কাছ থেকে স্পষ্ট দলিল-প্রমাণে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি তার কাছ থেকে উত্তম জীবনোপকরণ দিয়ে আমাকে জীবিকা দান করেন? আর আমি চাই না যে তোমাদের বিপরীতে আমি সেই আচরণ করি যা করতে আমি তোমাদের নিষেধ করে থাকি। আমি শুধু চাই সংস্কার করতে যতটা আমি সাধ্যমত পারি। আর আমার কার্যসাধন আল্লাহ্‌র সাহায্যে বৈ নয়। আমি তারই উপরে নির্ভর করি আর তারই দিকে আমি ফিরি। ৮৯ “আর, হে আমার সম্প্রদায়! আমার সঙ্গে মতানৈক্য তোমাদের অপরাধী না করুক যার ফলে তোমাদের উপরে ঘটতে পারে তার মতো যা ঘটেছিল নৃহ-এর সম্প্রদায়ের উপরে, অথবা হুদ-এর সম্প্রদায়ের উপরে, কিংবা সালিহ-এর সম্প্রদায়ের উপরে, আর লুত- এর সম্প্রদায়ও তোমাদের থেকে দুরে নয়। ৯০ “সুতরাং তোমাদের প্রভুর কাছে পরিত্রাণ খোঁজো, তারপর তার দিকে ফেরো। নিঃসন্দেহ আমার প্রভূ অফুরন্ত ফলদাতা, পরম প্রেমময় ।” ৯১ তারা বললে__ “হে শোআইব! তুমি যা বল তার অধিকাংশই আমরা বুঝি না, আর আমরা অবশ্য আমাদের মধ্যে তোমাকে দুর্বলই তো দেখছি; আর তোমার পরিজনবর্গের জন্যে না হলে আমরা তোমাকে পাথর মেরেই শেষ করতাম; আর তুমি আমাদের উপরে মোটেই শক্তিশালী নও ।” ৯২ তিনি বললেন__ “হে আমার সম্প্রদায়! আমার পরিজনবর্গ কি তোমাদের কাছে আল্লাহ্‌র চেয়েও বেশী শ্রদ্ধেয়? আর তোমরা তাকে গ্রহণ করেছ তোমাদের পৃষ্ঠদেশের পশ্চাদ্ভাগে ফেলা বস্তর মত। নিঃসন্দেহ তোমরা যা কর আমার প্রভূ তা ঘেরাও করে আছেন। ৯৩ “আর, হে আমার সম্প্রদায়! তোমাদের বাড়িঘরে কাজ করে যাও, আমিও অবশ্য করে যাচ্ছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপরে শাস্তি নামবে যা তাকে লাঞ্তিত করে, আর কে হচ্ছে মিথ্যাবাদী। সুতরাং তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারী।” ৯৪ আর যখন আমাদের নির্দেশ এল তখন আমরা শোআইবকে ও যারা তীর সঙ্গে বিশ্বাস করেছিল তাদের উদ্ধার করেছিলাম আমার তরফ থেকে অনুগ্রহের ফলে। আর যারা অত্যাচার করেছিল তাদের পাকড়াও করেছিল এক মহাধ্বনি, ফলে তারা হয়ে গেল তাদের ঘরে ঘরে নিথরদেহী,_ ৯৫ যেন তারা সেখানে বসবাস করে নি। এটি কি নয়__ “দূর হও মাদ্য়ানবাসী, যেমন দূর করা হয়েছে ছামুদ জাতিকে?” পরিচ্ছেদ - ৯ ৯৬ আর আমরা অবশ্যই মুসাকে পাঠিয়েছিলাম আমাদের নির্দেশাবলী ও সুস্পষ্ট কর্তৃত্ব দিয়ে ৯৭ ফিরআউন ও তার প্রধানদের কাছে, কিন্তু তারা ফিরআউনের আদেশের অনুগমন করেছিল, অথচ ফিরআউনের নির্দেশ সঠিক ছিল না। ৯৮ সে কিয়ামতের দিন তার লোকদের চালিত করবে আর তাদের নামিয়ে দেবে আগুনে । আর নিকৃষ্ট সেই খাদ সেখানে তাদের নামান হবে! ৯৯ আর এক অভিশাপ তাদের পিছু নিয়েছে এইখানে ও কিয়ামতের দিনে। নিকৃষ্ট সেই পুরস্কার যা তাদের দেয়া হবে! ১০০ এই হচ্ছে জনপদসমূহের কিছু সংবাদ যা তোমার কাছে বর্ণনা করলাম, এগুলোর মধ্যে কতকটা দীঁড়িয়ে আছে, আর কেটে ফেলা হয়েছে। ১০১ আর আমরা তাদের প্রতি অন্যায় করি নি, কিন্তু তারা তাদের নিজেদের প্রতি অন্যায় করেছিল; সুতরাং তাদের দেবতারা, যাদের তারা আহ্বান করত আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে, তাদের কোনো কাজে আসে নি যে-সময়ে তোমার প্রভুর বিধান এসে পৌছাল। আর তারা ধবংস ব্যতীত কিছুই তাদের জন্য সংযোগ করে নি।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।