Al-Quran — 11Hud Bangla
/ 9
📝 Text 📖 PDF

আল্-কুরআন ৪ বাংলা অনুবাদ ১২৭ সুরা ১১৯ : হুদ ৭২ তিনি বললেন__ “হায় আমার আফসোস্! আমি কি সন্তান জন্ম দেব যখন আমি বৃদ্ধা হয়ে গেছি আর আমার স্বামীও বৃদ্ধ? এটি নিশ্চয়ই আজব ব্যাপার ।” ৭৩ তারা বললে-_ “তুমি কি তাজ্জব হচ্ছ আল্লাহ্‌র হুকুমের প্রতি? আল্লাহ্‌র অনুগ্রহ ও তার আশীর্বাদ তোমাদের উপরে রয়েছে, হে পরিবারবর্গ, নিঃসন্দেহ তিনি প্রশংসার, মহিমান্বিত। ৭৪ তারপর যখন ইব্রাহীমের থেকে ভয় চলে গেল এবং তার কাছে সুসংবাদ এল তখন তিনি আমাদের কাছে কাকুতি-মিনতি শুরু করলেন লুতের লোকদের সম্পর্কে। ৭৫ নিঃসন্দেহ ইব্রাহীম তো ছিলেন সহনশীল, কোমল হৃদয়, সতত প্রত্যাবর্তনকারী | ৭৬ “হে ইব্রাহীম! এ থেকে ক্ষান্ত হও; নিঃসন্দেহ তোমাদের প্রভুর বিধান এসে পড়েছে, আর ওদের ক্ষেত্রে শাস্তি তাদের উপরে আসবেই, তা ফেরানো যাবে না।” ৭৭ আর যখন আমাদের বাণীবাহকরা লুত-এর কাছে এসেছিল তখন তিনি ব্যতিব্যস্ত হলেন, এবং তিনি তাদের রক্ষা করতে নিজেকে অসহায় বোধ করছিলেন, তাই তিনি বলেছিলেন__ “এ এক নিদারুণ দিন!” ৭৮ আর তার লোকেরা তার কাছে এল, উদ্ভ্রান্ত হয়ে তার দিকে এল; আর আগে থেকেই তারা কুকর্ম করে যাচ্ছিল। তিনি বললেন-_ “হে আমার সম্প্রদায়! এরাই আমার কন্যা, এরা তোমাদের জন্য পরিত্রতর; কাজেই আল্লাহ্‌কে ভয়ভক্তি কর, আর আমার মেহ্‌মানদের সম্বন্ধে আমাকে লজ্জিত কর না। তোমাদের মধ্যে কি কোনো ভাল মানুষ নেই?” ৭৯ তারা বললে__ “তুমি নিশ্চয়ই জানো যে তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো দাবি নেই, আর নিশ্চয়ই তুমি ভাল করেই জান কি আমরা চাই।” ৮০ তিনি বললেন-__ “হায়, তোমাদের বাধা দেবার যদি আমার ক্ষমতা থাকতো, অথবা যদি কোনো জোরালো অবলম্বন পেতাম!” ৮১ তারা বললে-_ “হে লুত! আমরা নিশ্চয় তোমার প্রভুর দূত। তারা কখনই তোমার কাছে ঘেসতে পারবে না, সুতরাং তোমার পরিবারবর্গসহ যাত্রা করো রাতের এই প্রহরের মধ্যে, আর তোমাদের মধ্যের কেউই পেছন ফেরো না তোমার স্ত্রী ব্যতীত, কেননা ওদের যা ঘটবে তারও তাই ঘটবে। নিঃসন্দেহ তাদের নির্ধারিত সময় হচ্ছে ভোরবেলা । ভোরবেলা কি আসন্ন নয় £” ৮২ অতঃপর আমাদের হুকুম যখন এল তখন আমরা এগুলোর উপরভাগ করে দিলাম তাদের নিচেরভাগ, আর তাদের উপরে বর্ষণ করলাম পোড়া-মাটির পাথর-_ শ্তরীভূতভাবে__ ৮৩ যা তোমার প্রভুর কাছে চিহিত ছিল। আর তা অন্যায়কারীদের থেকে দূরে নয়। পরিচ্ছেদ - ৮ ৮৪ আর মাদ্য়ানবাসীর নিকট তাদের ভাই শোআইবকে। তিনি বললেন-__ “হে আমার সম্প্রদায়! আল্লাহ্‌র উপাসনা করো, তোমাদের জন্য তিনি ছাড়া অন্য উপাস্য নেই। আর মাপে ও ওজনে কম কর না; নিঃসন্দেহ আমি তোমাদের দেখছি সমৃদ্ধিশালী, আর আমি নিশ্চয়ই তোমাদের জন্য আশংকা করছি এক সর্বপ্রাসী দিনের শাস্তির। ৮৫ “আর হে আমার সম্প্রদায়! পুরো মাপ ও ওজন দেবে ন্যায়সঙ্গতভাবে, আর কোনো লোককে তাদের বিষয়বস্তূতে বঞ্চিত কর না, আর পৃথিবীতে গহিত আচরণ কর না গোলযোগ সৃষ্টিকারী হয়ে। ৮৬ “আল্লাহ্‌র কাছে যা বাকি থাকে তা তোমাদের জন্য উত্তম__ যদি তোমরা বিশ্বাসী হও; আর আমি তোমাদের উপরে রক্ষক নই।” ৮৭ তারা বললে-_ “হে শোআইব! তোমার নামায কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষরা যার উপাসনা করত তা আমাদের বর্জন করতে হবে, অথবা আমাদের ধন-সম্পদ সন্বন্ধে আমাদের যা খুশি তা করতে পারব না? তুমি তো সত্যিসত্যি সহনশীল, সদাচারী!”

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.