আল্-কুরআন ৪ বাংলা অনুবাদ ১২৬ সুরা ১১৯ £ হুদ ৫৭ “কিন্তু তোমরা যদি ফিরে যাও তবে আমি নিশ্চয় তোমাদের কাছে পৌছে দিয়েছি যা দিয়ে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আর আমার প্রভু তোমাদের থেকে পৃথক কোনো সম্প্রদায়কে স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। নিঃসন্দেহ আমার প্রভু সব-কিছুর উপরে তত্বীবধায়ক।” ৫৮ আর যখন আমাদের নির্দেশ ঘনিয়ে এল তখন আমরা হুদকে ও তীর সঙ্গে যারা আস্থা রেখেছিল তাদের উদ্ধার করেছিলাম আমাদের অনুগ্রহের ফলে, আর আমরা তাদের উদ্ধার করেছিলাম কঠিন শাস্তি থেকে। ৫৯ আর এই ছিল আদ জাতি, তারা তাদের প্রভুর নির্দেশাবলী অস্বীকার করেছিল ও তার রসুলগণকে অমান্য করেছিল, আর অনুসরণ করেছিল। ৬০ আর এই দুনিয়াতে অভিশাপকে তাদের পিছু ধরান হয়েছিল, আর কিয়ামতের দিনেও । এটি কি নয় যে "আদ জাতি তাদের প্রভূকে অস্বীকার করেছিল? এটি কি নয়-_ “দূর হও “আদ জাতি-_ হুদের সম্প্রদায় !” পরিচ্ছেদ -৬ ৬১ আর ছামুদ জাতির কাছে তাদের ভাই সালিহ্কে। তিনি বললেন__ “হে আমার সম্প্রদায়! আল্লাহ্র উপাসনা কর, তোমাদের জন্য তিনি ব্যতীত অন্য উপাস্য নেই। তিনি তোমাদের গড়ে তুলেছেন মাটি থেকে আর এতেই তোমাদের বসবাস করিয়েছেন, অতএব তার কাছেই পরিত্রাণ খোঁজো এবং তার দিকেই ফেরো। নিঃসন্দেহ আমার প্রভু নিকটেই, জবাবদয়াক।” ৬২ তারা বললে-_ “হে সালিহ্! তুমি তো আমাদের কাছে এর আগে ছিলে আশা-ভরসার পাত্র; তুমি কি আমাদের পিতৃপুরুষরা যাদের উপাসনা করত তাদের উপাসনা করতে আমাদের নিষেধ করছ? আর আমরা তো অবশ্যই সন্দেহের মধ্যে রয়েছি সে-সন্বন্ধে যার প্রতি তুমি আমাদের আহ্বান করছ__ বিভ্রান্তিকর!” ৬৩ তিনি বললেন__ “হে আমার সম্প্রদায়! তোমরা কি ভেবে দেখেছ__ আমি যদি আমার প্রভূ থেকে পাওয়া স্পষ্ট-প্রমাণের উপরে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি তার কাছ থেকে আমাকে অনুগ্রহ দান করে থাকেন তবে কে আমাকে সাহায্য করবে আল্লাহ্র কবল থেকে যদি আমি তার অবাধ্যতা করি? সুতরাং তোমরা তো ক্ষতি সাধন করা ছাড়া আমার আর কিছুই বাড়াবে না।” ৬৪ “আর হে আমার সম্প্রদায়! এটি হচ্ছে আল্লাহ্র উন্ী,__ তোমাদের জন্য একটি নিদর্শন; অতএব এটিকে ছেড়ে দাও আল্লাহ্র মাটিতে চরে খেতে, আর তাকে কোনো ক্ষতিতে ক্ষতি কর না, পাছে আসন শাস্তি তোমাদের পাকড়াও করে ।” ৬৫ কিন্তু তারা তাকে হত্যা করলে; সেজন্য তিনি বললেন-__ “তোমরা তোমাদের বাড়িঘরে তিন দিন জীবন উপভোগ করে নাও; এ একটি প্রতিশ্রতি যা মিথ্যা হওয়ার নয়।” ৬৬ তারপর যখন আমাদের নির্দেশ এল তখন আমরা সলিহ্কে ও তীর সঙ্গে যারা আস্থা রেখেছিল তাদের উদ্ধার করেছিলাম আমাদের অনুগ্রহের ফলে, আর সেই দিনের লাঞ্ছনা থেকে। নিঃসন্দেহর তোমার প্রভু তিনিই মহাবলীয়ান, মহাশক্তিশালী। ৬৭ অতঃপর প্রচণ্ড আওয়াজ পাকড়াও করল তাদের যারা অত্যাচার করেছিল; কাজেই তারা হয়ে গেল আপন বাড়িঘরে নিথরদেহী,_ ৬৮ যেন তারা কখনও সেখানে বসবাস করে নি। এটি কি নয় যে ছামুদ জাতি তাদের প্রভূকে অস্বীকার করেছিল? এটি কি নয়__ “দূর হও ছামুদ জাতি!”? পরিচ্ছেদ - ৭ ৬৯ আর আমাদের বাণীবাহকরা ইব্রাহীমের কাছে এসেছিলেন সুসংবাদ নিয়ে, তারা বললে-__ “সালাম”। তিনিও বললেন__ “সালাম”; আর তিনি দেরি করলেন না একটি কাবাব করা গোরুর বাছুর আনতে। ৭০ কিন্তু যখন তিনি দেখলেন তাদের হাত ওর দিকে বাড়ছে না তখন তিনি তাদের বিস্ময়কর ভাবলেন এবাং তাদের সম্বন্ধে তিনি ভয় অনুভব করলেন। তারা বললে-_ “ভয় করো না, আমরা লুতের লোকদের প্রতি প্রেরিত হয়েছি।” ৭১ আর তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি হাসলেন; আমরা তখন তাকে সুসংবাদ দিলাম ইস্হাকের এবং ইস্হাকের পরে ইয়াকুবের।
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।