আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ১২৫ সুরা ১১৯ : হুদ ৪২ আর তাদের নিয়ে এটি বয়ে চললো পাহাড়ের মত ঢেউয়ের মধ্য দিয়ে, আর নূহ তার পুত্রকে ডেকে বললেন আর সে ডাগায় রয়েছিল,__ “হে আমার পুত্র! আমাদের সঙ্গে চড়, আর অবিশ্বাসীদের সঙ্গী হয়ো না।” ৪৩ সে বললে__ “আমি এখনি কোনো পাহাড়ে আশ্রয় নেব, তা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে।” তিনি বললেন__ “আজকের দিনে আল্লাহ্র হুকুম থেকে রক্ষা করার কেউ নেই, শুধু সে যাকে তিনি দয়া করবেন।” আর তাদের উভয়ের মধ্যে ঢেউ এসে পড়ল, ফলে সে হয়ে গেল নিমজ্জিতদের অন্তভূক্ত। ৪৪ এরপর বলা হল-_ “হে পৃথিবী। তোমার জল শোষণ করে নাও, আর হে আকাশ! ক্ষান্ত হও।” তখন জল শুকিয়ে এটি জুদী পর্বতের উপরে থামল; আর বলা হল-_ “দূর হোক অন্যায়কারিগোষ্টী!” ৪৫ আর নূহ তার প্রভুকে ডাকলেন ও বললেন__ “আমার প্রভো! আমার পুত্র আলবৎ আমার পরিবারভূক্ত আর তোমার ওয়াদা নিঃসন্দেহ সত্য, আর তুমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক ।” ৪৬ তিনি বললেন__ “হে নূহ! নিঃসন্দেহ সে তোমার পরিবারভুক্ত নয়। নিঃসন্দেহ তার কাজকর্ম সৎকর্মের বহির্ভূত; কাজেই আমার কাছে সওয়াল কর না যে-সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। আমি অবশ্যই তোমাকে উপদেশ দিচ্ছি__ পাছে তুমি অজ্ঞদের অন্তভূক্ত হয়ে পড়।” ৪৭ তিনি বললেন__ “আমার প্রভো! আমি অবশ্যই তোমার কাছে আশ্রয় চাইছি পাছে যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই সে- সন্বন্ধে তোমার কাছে প্রার্থনা করে ফেলি। আর তুমি যদি আমাকে রক্ষা না কর ও আমার প্রতি করুণা না দর্শাও তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাব।” ৪৮ বলা হল__ “হে নূহ! অবতরণ কর আমাদের থেকে শান্তির সাথে, আর তোমার উপরে ও তোমার সাথে যারা রয়েছে তাদের সম্প্রদায়ের উপরে আশীর্বাদ নিয়ে। আর এমন জাতিরাও হবে যাদের আমরা অচিরেই জীবনোপকরণ দেব, তারপর আমাদের থেকে মর্মন্তদ শান্তি তাদের স্পর্শ করবে।” ৪৯ এসব হচ্ছে অদৃশ্য সম্বন্ধে সংবাদ যা আমরা তোমার কাছে প্রত্যাদেশ করছি। তুমি এর আগে এ-সব জানতে না__ তুমিও না, তোমার সম্প্রদায়ও না। অতএব অধ্যবসায় অবলম্বন কর। নিঃসন্দেহ শুভপরিণাম ধর্মভীরুদেরই জন্যে। সরিচেছদ _- ৫ ৫০ আর 'আদ-এর কাছে তাদের ভাই হুদকে। তিনি বললেন__ “হে আমার সম্প্রদায়! আল্লাহ্র উপাসনা কর, তোমাদের জন্য তিনি ছাড়া অন্য উপাস্য নেই। তোমরা তো শুধু মিথ্যা রচনাকারী। ৫১ “হে আমার সম্প্রদায়! আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাইছি না। আমার শ্রমফল কেবল তার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবে বুঝবে না? ৫২ “আর হে আমার সম্প্রদায়! তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা কর, তারপর তার দিকে ফেরো; তিনি আকাশকে তোমাদের প্রতি পাঠাবেন বর্ষণোন্ুখ করে, আর তোমাদের শক্তির উপরে তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন; আর তোমরা ফিরে যেও না অপরাধী হয়ে ।” ৫৩ তারা বললে-__ “হে হুদ! তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আন নি, আর তোমার কথায় আমরা আমাদের দেবতাদের পরিত্যাগ করতে যাচ্ছি না, আর তোমার প্রতি আমরা বিশ্বাসীও নই। ৫৪ “আমরা বলি নি এ ছাড়া অন্য কিছু যে আমাদের কোনো দেবতা তোমাতে ভর করেছেন খারাপ ভাবে।” তিনি বললেন__ “নিঃসন্দেহ আমি আল্লাহ্কে সাক্ষী করি, আর তোমরাও সাক্ষী থেকো যে আমি আলবাৎ সংঅবহীন তাদের সঙ্গে যাদের তোমরা শরিক কর-_ ৫৫ “তাকে ছেড়ে দিয়ে, কাজেই তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাও এবং আমাকে অবকাশ দিয় না। ৫৬ “আমি অবশ্যই নির্ভর করি আল্লাহ্র উপরে-_ যিনি আমার প্রভু ও তোমাদেরও প্রভূ। এমন কোনো প্রাণী নেই যার আলচুল তিনি ধরে না আছেন। নিঃসন্দেহ আমার প্রভু সহজ-সঠিক পথে অধিষ্ঠিত।
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।