Al-Quran — 11Hud Bangla
/ ৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ১২৪ সুরা ১১৯ : তু দৃষ্টিতেই আমাদের মধ্যে অধম, আর আমরা তোমাদের মধ্যে আমাদের চাইতে কোনো গুণপনাও দেখছি না; বরং আমরা তোমাদের মনে করি মিথ্যাবাদী ।” ২৮ তিনি বললেন__ “হে আমার সম্প্রদায়! তোমরা কি ভেবে দেখেছ__ আমি যদি আমার প্রভুর কাছ থেকে স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার তরফ থেকে অনুগ্রহ প্রদান করে থাকেন, অথচ তোমাদের কাছে এটি ঝাপসা হয়ে গেছে, আমরা কি তবে এটিতে তোমাদের বাধ্য করতে পারি যখন তোমরা এর প্রতি বিরূপ? ২৯ “আর হে আমার সম্প্রদায়! এর বিনিময়ে আমি তোমাদের কাছে ধনদৌলত চাই না। আমার শ্রমফল কেবল আল্লাহ্‌র কাছেই রয়েছে, আর যারা বিশ্বীস করেছে তাদের আমি তাড়িয়েও দেবার নই। নিঃসন্দেহ তাদের প্রভূর কাছে তারা মুলাকাত করতে যাচ্ছে, কিন্তু আমি তোমাদের দেখছি একটি অজ্ঞানতাকুশল সম্প্রদায়। ৩০ “আর হে আমার সম্প্রদায়! কে আমাকে সাহায্য করবে আল্লাহ্‌র বিরুদ্ধে যদি আমি তাদের তাড়িয়ে দিই? তোমরা কি তবে ভেবে দেখবে না? ৩১ “আর আমি তোমাদের বলি না__ আমার কাছে আল্লাহ্‌র ধনভাপগ্তার রয়েছে, আর আমি অদৃশ্য সম্বন্বেও জানি না, আর আমি বলি না যে আমি তো একজন ফিরিশ্তা, আর তোমাদের চোখে যাদের নগণ্য ভাব তাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ্‌ কখনো তাদের করুণাভাণ্ডার দেবেন না। আল্লাহ্‌ ভাল জানেন যা-কিছু আছে তাদের অন্তরে,_ তাহলে আমি আলবৎ অন্যায়কারীদের মধ্যেকার হতাম।” ৩২ তারা বললে-_ “হে নূহ্‌! তুমি অবশ্যই আমাদের সঙ্গে বিতর্ক করছ আর আমাদের সঙ্গে তর্ক বাড়িয়ে তুলেছ, সুতরাং আমাদের কাছে নিয়ে এস যার ভয় আমাদের দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদীদের মধ্যেকার হও ।” ৩৩ তিনি বললেন__ “শুধু আল্লাহই তোমাদের উপরে তা নিয়ে আসবেন যদি তিনি ইচ্ছা করেন, আর তোমরা এড়িয়ে যাবার নও । ৩৪ “আর আমার উপদেশ তোমাদের উপকার করবে না যদিও আমি চাই তোমাদের উপদেশ দিতে, যদি আল্লাহ্‌ চান যে তিনি তোমাদের বিভ্রান্ত করবেন। তিনিই তোমাদের প্রভু, আর তার কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে।” ৩৫ অথবা তারাও কি বলে-__ “তিনি এটি বানিয়েছেন?” বলো-_ “যদি আমি এটি বানিয়ে থাকি তবে আমার উপরেই আমার অপরাধ, আর তোমরা যে-সব অপরাধ করছ সে-সব থেকে আমি নিষ্কৃত।” পরিচ্ছেদ - ৪ ৩৬ আর নূহের কাছে প্রত্যাদেশ দেয়া হল__ “নিঃসন্দেহ তোমার সম্প্রদায়ের মধ্যে থেকে কেউ কখনও বিশ্বাস করবে না সে ব্যতীত যে ইতিমধ্যে বিশ্বাস করেছে; সুতরাং তারা যা করে চলেছে তার জন্য দুঃখ কর না। ৩৭ “আর আমাদের চোখের সামনে ও আমাদের প্রত্যাদেশ মতে জাহাজ তৈরি কর; আর যারা অত্যাচার করেছে তাদের সন্বন্বে আমার কাছে আবেদন কর না, নিঃসন্দেহ তারা নিমজ্জিত হবে।” ৩৮ আর তিনি জাহাজ তৈরি করতে লাগলেন; আর যখনই তার সম্প্রদায়ের প্রধানেরা তার পাশ দিয়ে যেতো তারা তার প্রতি উপহাস করত। তিনি বলেছিলেন__ “যদি তোমরা আমাদের সম্বন্ধে হাসাহাসি কর তবে আমরাও তোমাদের সন্বন্ধে তেমনি হাসব যেমন (তোমরা হাসছ। ৩৯ “সুতরাং অচিরেই তোমরা জানতে পারবে কার উপরে শাস্তি আসছে যা তাকে লাঞ্কিত করে, আর কার উপরে নামছে স্থায়ী শাস্তি। ৪০ যে পর্যন্ত না আমাদের আদেশ এল এবং মাটঘাট প্লীবিত হল; আমরা বললাম-__ “এতে বোঝাই কর প্রত্যেক জাতের দুটি-_এক জোড়া, এবং তোমার পরিবার-__ তাকে ছাড়া যার বিরুদ্ধে সিদ্ধান্ত বর্তিত হয়েছে, আর যারা বিশ্বাস করেছে তাদের।” আর যারা তার সঙ্গে বিশ্বীস করেছিল তারা তো স্বল্পসংখ্যক। ৪১ আর তিনি বললেন__ “এতে আরোহণ কর, আল্লাহ্র নামে হোক এর যাত্রা ও এর পৌছা, নিঃসন্দেহ আমার প্রভু তো পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।”

— পৃষ্ঠা ৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।