Al-Quran — 11Hud Bangla
/ 9
📝 Text 📖 PDF

আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ১২৩ সুরা ১১৯ : হুদ ১১ তারা ছাড়া যারা ধৈর্যধারণ করে ও সতকর্ম করে; এরাই__ এদের জন্য রয়েছে পরিত্রাণ ও মহাপুরস্কার। ১২ তুমি কি তবে পরিত্যাগকারী হবে তোমার কাছে যা প্রত্যাদিষ্ট হয়েছে তার কিছু অংশ, আর তোমার বক্ষ এর দ্বারা সংকুচিত করবে যেহেতু তারা বলে__ “তার কাছে কেন কোনো ধনভাণ্ডার পাঠানো হয় না অথবা তার সঙ্গে কোনো ফিরিশ্তা আসে না?” নিঃসন্দেহ তুমি তো একজন সতর্ককারী। আর আল্লাহ্‌ সব-কিছুর উপরে কর্ণধার। ১৩ অথবা তারা কি বলে-_ “সে এটি বানিয়েছে?” বলো-_ “তাহলে এর মত দশটি বানানো সুরা নিয়ে এস, আর আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে যাকে পার ডাকো, যদি তোমরা সত্যবাদী হও |” ১৪ আর যদি তারা তোমাদের প্রতি সাড়া না দেয় তবে জেনে রেখো-_ এ অবশ্যই অবতীর্ণ হয়েছে আল্লাহ্‌র জ্ঞানভাগ্ডার থেকে, আর তিনি ছাড়া অন্য উপাস্য নেই। তোমরা কি তবে আত্মসমর্পণকারী হবে না? ১৫ যে কেউ পার্থিব জীবন ও এর শৌভা-সৌন্দর্য কামনা করে তাদের ক্রিয়াকর্মের জন্য এখানেই আমরা তাদের পুরোপুরি প্রতিফল প্রদান করি, আর এ ব্যাপারে তারা ক্ষতিসাধিত হবে না। ১৬ এরাই তারা যাদের জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই নেই; আর তারা যা করেছে তা সেখানে বৃথা যাবে, আর তারা যা করে যাচ্ছিল সে-সবই নিরর৫থক। ১৭ তবে কি যে রয়েছে তার প্রভুর কাছে থেকে স্পষ্ট-প্রমাণের উপরে প্রতিষ্ঠিত এবং তার কাছ থেকে একজন সাক্ষী তা পাঠ করেন, আর এর আগে মুসার গ্রন্থ পথনির্দেশিক ও করুণাস্বরূপ? এরা এতে বিশ্বাস করে। আর দলগুলোর মধ্যের যে এতে অবিশ্বাস পোষণ করে তার প্রতিশ্রুত স্থান তবে আগুন; অতএব তুমি এ-সন্বন্ধে সন্দেহে থেকো না। নিঃসন্দেহ এটি তোমার প্রভুর কাছ থেকে ধ্রবসত্য, কিন্তু বেশিরভাগ লোকেই বিশ্বাস করে না। ১৮ আর কে তার চাইতে বেশী অন্যায়কারী যে আল্লাহ্‌ সন্বন্ধে মিথ্যা রচনা করে? এদের আনা হবে তাদের প্রভুর সামনে; আর সাক্ষীগণ বলবে__ “এরাই তারা যারা তাদের প্রভুর বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছিল।” এমন কি নয় যে আল্লাহ্‌র অসন্তৃষ্টি যালিমদের উপরে ১৯ যারা আল্লাহ্র পথ থেকে ফিরিয়ে রাখে এবং একে করতে চায় কুটিল? আর এরা নিজেরাই পরকাল সম্বন্ধে অবিশ্বাসী । ২০ এরা পৃথিবীতে প্রতিহত করতে পারত না, আর তাদের জন্য আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে কোনো অভিভাবক নেই। তাদের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে। তারা শোনা সহ্য করতে পারত না, আর তারা দেখতেও পারত না। ২১ এরাই তারা যারা তাদের অন্তরাতআার ক্ষতিসীধন করেছে, আর যা তারা উদ্ভাবন করেছিল তা তাদের থেকে বিদায় নিয়েছে। ২২ সন্দেহ নেই যে পরকালে তারা নিজেরা অবশ্যই হবে সব চাইতে ক্ষতিগ্রস্ত । ২৩ নিঃসন্দেহ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, এবং বিনয়াবনত হয় তাদের প্রভুর কাছে,_ তারাই বেহেশ্তের বাসিন্দা, এতে তারা থাকবে চিরকাল। ২৪ দল দুটির উপমা হচ্ছে অন্ধ ও বধিরের এবং চক্ষুম্মান্‌ ও শ্রবণশক্তিমানের মতো,__ উভয় কি তুলনায় সমান-সমান? তবুও কি তোমরা মনোনিবেশ করবে না? পরি হেত - ৩৬০ ২৫ আর নিশ্চয়ই আমরা নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে; “নিঃসন্দেহ আমি তোমাদের জন্য একজন সতর্ককারী”_ ২৬ “যেন তোমরা আল্লাহ্‌ ছাড়া কারো উপাসনা করবে না। নিঃসন্দেহ আমি আশংকা করি তোমাদের জন্য মর্মন্তদ দিনের শাস্তি।” ২৭ কিন্তু তার সম্প্রদায়ের মধ্যের যারা অবিশ্বাস করেছিল তাদের প্রধানরা বললে-__ “আমরা তো তোমাকে আমীদের মতো একজন মানুষ বই দেখছি না, আর আমরা তোমাকে দেখছি না যে তোমাকে তারা ছাড়া এমন অন্য কেউ অনুসরণ করছে যারা হচ্ছে প্রথম

— Page 2 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.