আল্-কুরআন £ বাংলা অনুবাদ ১২২ সুরা ১১ : হুদ সুরা - ১১ 34 (হ্দূ, :৫০) মক্কায় অবতীর্ণ আল্লাহ্র লাম নিয়ে, হিনি রহ্মান, রহিম । পরিচ্ছেদ - ১ ১ আলিফ, লাম, রা। এ গ্রন্থ যার আয়াতসমূহকে জ্ঞান-সমৃদ্ধ করা হয়েছে, তারপর বিশদ ব্যাখ্যা দেয়া হয়েছে পরমজ্ঞানী পূর্ণ- ওয়াকিফহালের তরফ থেকে! ২ যেন তোমরা আল্লাহ্ ছাড়া অন্যের উপাসনা করবে না। “আমি অবশ্যই তোমাদের কাছে তার পক্ষ থেকে সতর্ককারী এবং সুসংবাদদাতা__ ৩ “আর যেন তোমাদের প্রভুর কাছে পরিত্রাণ খোঁজো, তারপর তার দিকে ফেরো;__ তিনি তোমাদের সুন্দর জীবনোপকরণ উপভোগ করতে দেবেন এক নির্দিষ্ট কালের জন্য, আর তিনি প্রত্যেক প্রাচুর্যের অধিকারীকে তীর প্রাচুর্য প্রদান করেন। আর যদি তোমরা ফিরে যাও তবে নিঃসন্দেহ আমি তোমাদের জন্য আশংকা করি এক মহাদিনের শাস্তির ৪ “আল্লাহরই কাছে তোমাদের প্রত্যাবর্তন, আর তিনি সব-কিছুর উপরে সর্বশক্তিমান।” ৫ সাবধান! নিঃসন্দেহ তারা কি নিজেদের বুক ভীজ করেছে তার কাছ থেকে লুকিয়ে রাখার জন্যে? সাবধান! তারা যখন তাদের পোশাকের দ্বারা নিজেদের আবৃত করে, তিনি জানেন যা তারা লুকিয়ে রাখে ও যা তারা প্রকাশ করে। নিঃসন্দেহ বুকের ভেতরে যা আছে সে-সন্বন্ধে তিনি সর্বজ্ঞাতা। ১২ পারা ৬ আর পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার জীবিকার ভার আল্লাহ্র উপরে নয়; আর তিনিই জানেন তার বাসস্থান ও তার বিশ্রামস্থল। সবই আছে এক সুস্পষ্ট গ্রন্থে। ৭ আর তিনিই সেইজন যিনি মহাকাশমগ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে, আর তার আরশ রয়েছে পানির উপরে, যেন তিনি তোমাদের যাচাই করতে পারেন যে তোমাদের মধ্যে কে আচরণে শ্রেন্ঠ। আর যদি তোমাকে বলতে হয়__ “নিঃসন্দেহ মৃত্যুর পরে তোমাদের পুনরুখিত করা হবে”, যারা অবিশ্বাস করে তারা নিশ্চয় বলবে__ “এ তো স্পষ্টতঃ জাদু বই নয়।” ৮ আর যদি তাদের থেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আমরা শাস্তি স্থগিত রাখি তবে তারা নিশ্চয়ই বলবে__ “কিসে একে বাধা দিচ্ছে?” এটি কি নয় যে যেদিন তাদের নিকটে এ আসবে সেদিন তাদের থেকে এটি প্রতিহত হবে না, আর যা নিয়ে তারা ঠাট্রা-বিদ্রপ করছিল তাই তাদের ঘেরাও করবে? পরিচ্ছেদ _- ২ ৯ আর যদি আমরা মানুষকে আমাদের থেকে করুণার আস্বাদ করাই ও পরে তার থেকে তা নিয়ে নিই, তাহলে সে নিশ্চয়ই হবে হতাশ্বাস, অকৃতজ্ঞ। ১০ আর যদি আমরা তাকে অনুগ্রহের আস্বাদ করাই দুঃখ-কষ্ট তাকে স্পর্শ করার পরে সে তখন বলেই থাকে__ “আমার থেকে বিপদ-আপদ কেটে গেছে।” নিঃসন্দেহ সে উল্লসিত, অহংকারী,_
— Page 1 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.