Al-Quran — 10Yunus Bangla
/ ৮ ›
📝 লেখা 📖 পিডিএফ

আল্-কুরআন ঃ বাংলা অনুবাদ ১২১ সুরা ১০ : যুনুস ১০৩ তারপর আমরা রসুলগণকে উদ্ধার করি আর যারা বিশ্বাস করেছেন তাদেরও, এইভাবেই;__ বিশ্বাসীদের উদ্ধার করা আমাদের দায়িত্ব। পরিচ্ছেদ -১১ ১০৪ বলো-__ “ওহে মানবগোষ্ঠি! তোমরা যদি আমার ধর্ম সন্বন্ধে সন্দেহের মধ্যে থাক তবে আমি তাদের উপাসনা করি না আল্লাহ্‌ ব্তীত যাদের তোমরা উপাসনা কর; আমি কিন্তু আল্লাহ্‌র উপাসনা করি যিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। আর আমি আদিষ্ট হয়েছি যে আমি মুমিনদের অন্তর্ভূক্ত হব।” ১০৫ আর তোমার মুখ ধর্মের প্রতি একনিষ্ভাবে প্রতিষ্ঠিত রাখো, আর কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ১০৬ আর আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে অন্যকে ডেকো না যে তোমার উপকারও করে না ও অপকারও করে না; কেননা তুমি যদি তা করো তাহলে তুমি তো সে-ক্ষেত্রে অন্যায়কারীদের মধ্যেকার হবে। ১০৭ আর আল্লাহ্‌ যদি কোনো আঘাত দিয়ে আমাকে পীড়ন করেন তাহলে তিনি ছাড়া এ মোচনকারী আর কেউ নেই, আর তিনি যদি তোমাকে চান ভাল করতে তাহলে তীর প্রাচুর্য রদ্‌ হবার নয়। তিনি তা আনয়ন করেন তার দাসদের মধ্যের যার প্রতি ইচ্ছা করেন। আর তিনিই তো পরিব্রাণকারী, অফুরন্ত ফলদাতা। ১০৮ বলো-__ “ওহে মানবগোষ্ঠি! নিশ্চয়ই তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদের কাছে সত্য এসেছে; সেজন্যে যে কেউ সৎপথ অবলম্বন করে সে নিঃসন্দেহ তার নিজের জন্যেই সৎপথে বিচরণ করে, আর যে ভান্তপথ ধরে সে নিঃসন্দেহ তার নিজের বিরুদ্ধেই ভ্রান্তপথে চলে। আর আমি তোমাদের উপরে তো কার্যনির্বাহক নই।” ১০৯ আর তোমার কাছে যা প্রত্যারিষ্ট হয়েছে তারই অনুসরণ করো, তবে অধ্যবসায় চালিয়ে যাও যে পর্যন্ত না আল্লাহ্‌ বিধান দেন, আর তিনিই সর্বোত্তম বিধানকর্তী।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।