আল্-কুরআন ঃ বাংলা অনুবাদ ১১৯ সুরা ১০ : ধুনুস সটরিচ্ছেদ - ৮ ৭১ আর তাদের কাছে নৃহ-এর কাহিনী বর্ণনা করো। স্মরণ করো! তিনি তার লোকদের বলেছিলেন__ “হে আমার সম্প্রদায়! যদি আমার বসবাস এবং আল্লাহ্র বাণীদ্বারা আমার উপদেশদান তোমাদের উপরে গুরুভার হয়, তাহলে আল্লাহ্র উপরেই আমি নির্ভর করছি; সুতরাং তোমাদের কাজের ধারা ও তোমাদের অংশীদের গুটিয়ে নাও, তারপর তোমাদের কাজের ধারায় যেন তোমাদের কোনো সংশয় না থাকে, তখন আমার দিকে তা খাটাও, এবং আমাকে বিরাম দিয় না। ৭২ “কিন্তু যদি তোমরা ফিরে যাও তবে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাইনি। আমার পারিশ্রমিক কেবল আল্লাহ্র ৭৩ কিন্তু তারা তীকে প্রত্যাখ্যান করল; সেজন্যে আমরা তাকে ও তীর সঙ্গে যারা ছিল তাদের উদ্ধার করেছিলাম জাহাজে, আর আমরা তাদের প্রতিনিধি করেছিলাম; আর ডুবিয়ে দিয়েছিলাম তাদের যারা আমাদের নির্দেশাবলী প্রত্যাখ্যান করেছিল। অতএব চেয়ে দেখো! কেমন হয়েছিল সতকীঁকৃতদের পরিণাম। ৭৪ অতঃপর তার পরে আমরা রসূলদের দাঁড় করিয়েছিলাম তাদের সম্প্রদায়ের কাছে, তারা তাই তাদের কাছে এসেছিলেন স্পষ্ট প্রমাণাবলী নিয়ে, কিন্তু তারা তাতে বিশ্বীস করার মতো ছিল না যা তারা ইতিপূর্বে প্রত্যাখ্যান করেছে। এইভাবে আমরা সীমা- ৭৫ অনন্তর তাদের পরে আমরা পাঠিয়েছিলাম মুসা ও হারূনকে ফিরআউন ও তার পরিষদবর্গের কাছে আমাদের নিদর্শনসমূহ সঙ্গে দিয়ে; কিন্তু তারা অহংকার করেছিল আর তারা ছিল একটি অপরাধী সম্প্রদায়। ৭৬ তারপর তাদের কাছে যখন আমাদের তরফ থেকে সত্য এল তারা তখন বললে__ “এ তো নিশ্চয়ই পরিষ্কার জাদু।” ৭৭ মুসা বললেন, “কি তোমরা বলছ সত্য সন্বন্ধে যখন এ তোমাদের কাছে এল? এ কি জাদু£ আর জাদুকররা সফলকাম হয় না।” ৭৮ তারা বলল-_ “তুমি কি আমাদের কাছে এসেছ আমাদের বিচ্যুত করতে তা থেকে যার উপরে আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, আর যেন তোমাদের দুজনেরই প্রতিপত্তি হয় এ দেশে? সুতরাং তোমাদের দুজনের প্রতি আমরা তো বিশ্বাসী হচ্ছি না।” ৭৯ আর ফিরআউন বললে__ “প্রত্যেক ওস্তাদ জাদুকরকে আমার কাছে নিয়ে এস।” ৮০ সুতরাং যখন জাদুকররা এল তখন মুসা তাদের বললেন__ “তোমাদের যা ফেলবার আছে ফেল।” ৮১ যখন তারা ফেলল, মুসা বললেন__ “তোমরা যা নিয়ে এসেছ তা ভেলকিবাজী। নিঃসন্দেহ আল্লাহ্ একে বাতিল করে দেবেন।” আল্লাহ্ নিশ্চয়ই হুজ্জতকারীদের কাজে ভাল করেন না। ৮২ আল্লাহ্ তীর বাণী অনুযায়ী সত্যকে সুপ্রতিষ্ঠিত করেন যদিও অপরাধীরা অসন্তুষ্ট হয়। পরিচ্ছেদ - ৯ ৮৩ কিন্তু তার সম্প্রদায়ের সন্তানসন্ততি ব্যতীত আর কেউ মূসার প্রতি বিশ্বাস করে নি ফিরআউন ও তাদের পরিষদবর্গের ভয়ে পাছে তারা তাদের নির্যাতন করে। আর ফিরআউন দেশের মধ্যে অবশ্যই ছিল মহাপ্রতাপশালী, আর সে নিশ্চয়ই ছিল ন্যায়লঙঘন-কারীদের অন্তর্ভূক্ত। ৮৪ আর মুসা বললেন__ “হে আমার সম্প্রদায়! তোমরা যদি আল্লাহ্র প্রতি বিশ্বাস করে থাক তবে তার উপরেই তোমরা নির্ভর কর যদি তোমরা মুসলিম হও ।” ৮৫ সুতরাং তারা বললে-_ “আল্লাহ্র উপরেই আমরা নির্ভর করছি। আমাদের প্রভো! অত্যাচারিগোষ্ঠীর উৎপীড়নের পাত্র আমাদের বানিও না; ৮৬ “আর তোমার করুণার দ্বারা আমাদের উদ্ধার কর অবিশ্বাসিগোষ্ঠী থেকে।” রিিি০০।.০০০৭ অনুবাদ -ডাঃ জহরুল হক
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.