Al-Quran — 10Yunus Bangla
/ ٨
📝 نص 📖 PDF

আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ১১৮ সুরা ১০ : ধুনুস তারা অনুতাপ অনুভব করবে যখন তারা শাস্তি দেখতে পাবে, কিন্তু তাদের সম্বন্ধে মীমাংসা করা হয়েছে ন্যায়সঙ্গত ভাবে, আর তাদের জুলুম করা হবে না। ৫৫ যা-কিছু মহাকাশে ও পৃথিবীতে রয়েছে সে-সবই কি বাস্তবে আল্লাহ্‌র নয়? আল্লাহ্‌র ওয়াদা কি অবশ্যই সত্য নয়? কিন্তু তাদের অনেকেই জানে না। ৫৬ তিনিই জীবনদান করেন ও মৃত্যু ঘটান, আর তারই কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে। ৫৭ ওহে মানবগোষ্ঠি! তোমাদের কাছে নিশ্চয়ই তোমাদের প্রভুর কাছ থেকে এসেছে এক ধর্মোপদেশ আর অন্তরে যা আছে তার জন্য এক আরোগ্য বিধান, আর বিশ্বাসীদের জন্য এক পথনির্দেশ ও এক করুণা। ৫৮ বলো-_ “আল্লাহ্‌র বদান্যতায় ও তার করুণায়”__ অতএব এতে তারা তবে আনন্দ প্রকাশ করুক। তারা যা পুঞ্ভীভূত করে তার চাইতে এ অধিকতর শ্রেয়। ৫৯ বলো-_ “তোমরা কি দেখেছ আল্লাহ্‌ তোমাদের জন্য জীবিকা থেকে কত কি পাঠিয়েছেন, তারপর তোমরা তার কিছু হারাম ও হালাল বানিয়েছে?” বলো-_ “আল্লাহ্‌ কি তোমাদের জন্য অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহ্‌র প্রতি মিথ্যারোপ করছো?” ৬০ আর যারা আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তারা কিয়ামতের দিন সম্বন্ধে কি ভাবছে? নিঃসন্দেহ আল্লাহ্‌ মানুষের প্রতি অবশ্যই বদান্যতার সর্বময় কর্তা, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। পরিচেহদ -৭ ৬১ আর তুমি এমন কোনো কাজে নও বা সে-সম্পর্কে কুরআন থেকে আবৃত্তি করো না, আর তোমরা এমন কোনো কাজ করো না-_ আমরা কিন্তু তোমাদের উপরে সাক্ষী রয়েছি যখন তোমরা তাতে নিযুক্ত থাক। আর তোমার প্রভূর কাছ থেকে অণু পরিমাণ কিছুও লুকোনো থাকছে না এ পৃথিবীতে আর মহাকাশেও নয়, আর তার চাইতে ছোটও নেই ও বড়ও নেই যা নয় এক সুস্পষ্ট গ্রন্থে। ৬২ জেনে রোখো! নিঃসন্দেহ আল্লাহ্‌র বন্ধুরা-_ তাদের উপরে কোনো ভয় নেই, আর তারা অনুতাপও করবে না। ৬৩ যারা বিশ্বাস স্থাপন করে ও ভয়ভক্তি করে__ ৬৪ তাদের জন্য রয়েছে সুসংবাদ এই পৃথিবীর জীবনে এবং পরকালে। আল্লাহ্‌র বাণীর কোনো পরিবর্তন নেই;_ এটিই হচ্ছে মহা সাফল্য। ৬৫ আর তাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। সম্মান নিঃসন্দেহ সম্পূর্ণরূপে আল্লাহ্র। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা! ৬৬ এটি কি নয় যে নিঃসন্দেহ মহাকাশমণ্ডলে যারা আছে ও যারা আছে পৃথিবীতে তারা আল্লাহ্র £ আর যারা আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে অংশীদের আরাধনা করে তারা অনুসরণ করে না। তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে; আর তারা শুধু মিথ্যাই বলে। ৬৭ তিনিই সেইজন যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত্রি যেন তোমরা তাতে বিশ্রাম করতে পারো, আর দেখবার জন্য দিন। নিঃসন্দেহ এ-সবে রয়েছে সঠিক নিদর্শনসমূহ সেই লোকদের জন্য যারা শোনে। ৬৮ তারা বলে__ “আল্লাহ্‌ একটি পুত্র গ্রহণ করেছেন”। তারই মহিমা হোক! তিনি স্বয়ং-সমৃদ্ধ। মহাকাশমণ্ডলীতে যা-কিছু আছে ও যা-কিছু আছে পৃথিবীতে সে-সবই তার। এ বিষয়ে কোনো সনদ তোমাদের নিকট নেই। তোমরা কি আল্লাহ্‌ সম্বন্ধে বলো যা তোমরা জানো না? ৬৯ বলো-__ “নিঃসন্দেহ যারা আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা উদ্ভাবন করে তারা সফলকাম হবে না।” ৭০ দুনিয়ার সুখ-সন্তোগ, এরপর আমাদেরই কাছে তাদের প্রত্যাবর্তন, তখন আমরা তাদের আস্বাদন করাবো কঠোর শাস্তি, যেহেতু তারা অবিশ্বাস পোষণ করেছিল।

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.