Al-Quran — 10Yunus Bangla
/ ৮
📝 লেখা 📖 পিডিএফ

আল্-কুরআন ঃ বাংলা অনুবাদ ১১৭ সুরা ১০ : ধুনুস গ্রন্থের এ এক বিশদ ব্যাখ্যা__ কোনো সন্দেহ নেই এতে বিশ্বজগতের প্রভুর কাছ থেকে। ৩৮ অথবা তারা কি বলে__ “তিনি এটি রচনা করেছেন”? তুমি বলো-_ “তাহলে নিয়ে এস এর মতো একটি সুরা, আর আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে যাদের পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।” ৩৯ না, তারা প্রত্যাখ্যান করে যার জ্ঞানের সীমা তারা পায় না, আর এখনও এর মর্ম তাদের কাছে আসে নি। এইভাবে প্রত্যাখ্যান করেছিল তারা যারা তাদের পূর্বে ছিল; সুতরাং দেখো কেমন হয়েছিল অত্যাচারীদের পরিণাম। ৪০ আর তাদের মধ্যে কেউ কেউ আছে যে এতে বিশ্বীস করে, আর তাদের মধ্যে কেউ কেউ আছে যে এতে বিশ্বাস করে না। আর তোমার প্রভু গণ্ডগোল সৃষ্টিকারীদের ভালো জানেন। সটরিচেছেদ _- ৫ ৪১ আর তারা যাঁদ তোমার প্রতি মিথ্যারোপ করে তবে বলো-__ “আমার কাজ আমার জন্য, আর তোমাদের কাজ তোমাদের জন্য; তোমরা দায়ী নও আমি যা করি সে বিষয়ে আর আমিও দায়ী নই তোমরা যা করো সে বিষয়ে ।” ৪২ আর তাদের মধ্যে কেউ কেউ তোমার কথা শোনে। তুমি কি বধিরকে শোনাতে পারো,__ পরস্ত তারা বুদ্ধিশুদ্ধি রাখে না? ৪৩ আর তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি কি অন্ধকে পথ দেখতে পারো,__ পরন্ত তারা দেখতে পায় না? ৪৪ নিঃসন্দেহ আল্লাহ্‌ মানুষের প্রতি কোনো অন্যায় করেন না, কিন্তু মানুষরা তাদের নিজেদেরই প্রতি অন্যায় করে। ৪৫ আর যেদিন তিনি তাদের একত্রিত করবেন যেন তারা দিনের এক ঘণ্টাও কাটায় নি, তারা একে-অন্যকে চিনতে পারবে। আল্লাহ্‌র সঙ্গে মূলাকাত হওয়াকে যারা মিথ্যা বলেছিল তারা আলবৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তারা সঠিক পথে চালিত ছিল না। ৪৬ আর তোমাকে যদি আমরা দেখিয়ে দিই ওদের যা আমরা ওয়াদা করেছিলাম তার কিছুটা, অথবা তোমার মৃত্যু ঘটিয়ে দিই, তা হলেও আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন; তার উপর আল্লাহ্‌ সাক্ষী রয়েছেন যা তারা করে তার। ৪৭ আর প্রত্যেক জাতির জন্যে একজন রসুল; অতএব যখন তাদের রসুল এসেছিলেন তখন ন্যায়-বিচারের সাথে ওদের মধ্যে মীমাংসা হয়েছে, আর তাদের প্রতি অন্যায় করা হয় নি। ৪৮ আর তারা বলে-_ “এ ওয়াদী কবে ফলবে,__ যদি তোমরা সত্যবাদী হও £” ৪৯ তুমি বলো-_ “আমি নিজের থেকে কোনো অনিষ্ট-সাধনের কর্তৃত্ব রাখি না বা মুনাফা দেবারও নয়-_ আল্লাহ্‌ যা ইচ্ছা করেন তা ব্যতীতি।” প্রত্যেক জাতির জন্য এক নির্দিষ্ট সময় আছে; যখন তাদের সময় ঘনিয়ে আসবে তখন তারা ঘণ্টাখানেকের জন্যেও দেরি করতে পারবে না বা এগিয়েও আনতে পারবে না। ৫০ বলো-_ “তোমরা কি ভেবে দেখেছ যে যদি তার শাস্তি তোমাদের উপরে এসে পড়ে রাত্রির আব্রমণরূপে অথবা দিনের বেলায়, তবে এর মধ্যের কোনটা ত্বরাঘ্িত করতে চায় অপরাধীরা? ৫১ তবে কি তখন তোমরা এতে বিশ্বীস করবে যখন এটি ঘটবে£ “আহা, এখন! তোমরা তো এটিই ত্বরান্বিত করতে চেয়েছিলে!” ৫২ তারপর যারা অন্যায়াচরণ করেছিল তাদের বলা হবে___ “স্থায়ী শাস্তি আস্বাদন করো। তোমরা যা অর্জন ক'রে চলেছিলে তা ছাড়া অন্য কিছু কি তোমাদের প্রতিদান দেওয়া হচ্ছে?” ৫৩ আর তারা তোমার কাছে জানতে চায়-_ “এ কি সত্য?” বলো-_ “হাঁ, আমার প্রভুর কসম, এ আলবৎ সত্য। আর তোমাদের এড়াবার নহে!” পরিচ্ছেদ -৬ ৫৪ আর প্রতিটি লোকের, যে অন্যায় করেছে, তার যদি হতো পৃথিবীতে যা কিছু আছে সে অবশ্যই সেগুলো দিয়ে মুক্তি চাইত। আর

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।