আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ১১৬ সুরা ১০ : ধুনুস দৌরাত্ম্য বস্তুতঃ তোমাদেরই বিরুদ্ধে, দুনিয়ার জীবনের সামান্য উপভোগ, তারপর আমাদেরই কাছে তোমাদের প্রত্যাবর্তন, তখন আমরা তোমাদের জানিয়ে দেবো যা তোমরা করে চলেছিলে। ২৪ এই দুনিয়ার জীবনের তুলনা হচ্ছে বৃষ্টির ন্যায় যা আমরা আকাশ থেকে বর্ষণ করি, তখন তার দ্বারা পৃথিবীর গাছপালা ভূইফৌোড়ে বাড়ে যা থেকে মানুষ ও জীবজস্ত আহার করে থাকে; তারপর যখন পৃথিবী তার সোনালী শোভা ধারণ করে ও সাজসজ্জা পরে, আর এর মালিকেরা ভাবে যে তারা আলবৎ এর উপরে আয়ন্তাধীন, তখন আমাদের আদেশ এর উপরে এসে পড়ে রাতে অথবা দিনে, ফলে আমরা একে বানাই কাটা শস্যের মতন যেন গতকালও তার প্রাচুর্য ছিল না। এইভাবে আমরা নির্দেশাবলী বিশদ ব্যাখ্যা করি সেইসব সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। ২৫ আর আল্লাহ্ আহ্বান করেন শান্তির আলয়ে, আর যাকে তিনি ইচ্ছে করেন তাকে পরিচালিত করেন সহজ-সঠিক পথের দিকে। ২৬ যারা ভালো করে তাদের জন্য রয়েছে ভালো এবং আরো বেশি। আর তাদের মুখমণ্ডলকে আচ্ছাদন করবে না কোনো কালিমা এবং কোনো অপমানও নয়। এরাই হচ্ছে বেহেশতের অধিবাসী, তারা সেখানে থাকবে স্থায়ীভাবে। ২৭ আর যারা মন্দ অর্জন করে মন্দকাজের প্রতিফল হবে তার অনুরূপ, আর তাদের আচ্ছাদন হবে অপমান। তাদের জন্য আল্লাহ্ থেকে কোনো রক্ষক নেই,_ যেন তাদের মুখমণ্ডল আচ্ছাদিত হয়েছে নিশীথের গহন অন্ধকারের একাংশ দিয়ে। এরাই হচ্ছে আগুনের অধিবাসী, তারা সেখানে থাকবে দীর্ঘকাল। ২৮ আর যেদিন আমরা ওদের সবাইকে সমবেত করবো, তারপর যারা অংশী দীড় করেছিল তাদের বলবো-__ “তোমরা ও তোমাদের অংশীরা নিজ নিজ স্থানে অবস্থান করো।” তারপর আমরা তাদের একে অন্য থেকে বিচ্ছিন করে দেবো, আর তাদের অংশীরা বলবে__ “তোমরা তো আমাদের উপাসনা করতে না। ২৯ “সেজন্য আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সাক্ষীরূপে আল্লাহই যথেষ্ট যে তোমাদের পুজা-অর্চনা সম্বন্ধে আমরা অনবহিত ছিলাম।” ৩০ সেখানে প্রত্যেক আত্মা উপলব্ধি করবে যা সে পূর্বে পাঠিয়েছে, আর তাদের ফিরিয়ে আনা হবে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহ্র নিকটে, আর তাদের কাছ থেকে বিদায় নেবে যাদের তারা উদ্ভাবন করেছিল। সটিচ্ছেদ - ৪ ৩১ বলো-_ “কে তোমাদের জীবিকা দান করে মহাকাশমণ্ডল ও পৃথিবী থেকে? অথবা শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বাধীন? আর কে মৃত থেকে জীবিতকে নির্গত করে ও জীবিত থেকে মৃতকে নির্গত করে? আর কে বিষয়-আশয় নিয়ন্ত্রণ করে?” তখন তারা বলবে__ “আল্লাহ্।” তাহলে বলো-_ “তবে কেন তোমরা ধর্মপরায়ণতা অবলম্বন করো না?” ৩২ এই তবে আল্লাহ্._ তোমাদের আসল প্রভু; সত্যের পরে তবে মিথ্যা ভিন্ন আর কি থাকে? সুতরাং কোথায় তোমরা ফিরে যাচ্ছ? ৩৩ এইভাবে তোমার প্রভুর বাণী সত্যপ্রতিপন্ন হয় তাদের বিরুদ্ধে যারা অবাধ্যাচরণ করে__ “নিঃসন্দেহ তারা ঈমান আনবে না”। ৩৪ বলো-__ “তোমাদের অংশীদের মধ্যে কেউ কি আছে যে আদি-সৃষ্টি আরম্ভ করতে পারে, তারপর তা পুনরুৎপাদন করতে পারে £” তুমি বলো-_ “আল্লাহ্ই সৃষ্টি শুরু করেন, তারপর তা পুনরুৎপাদন করেন। সুতরাং তোমরা কোথায় চলে যাচ্ছ?” ৩৫ বলো-_ “তোমাদের অংশীদের মধ্যে কেউ কি আছে যে পরিচালিত করে সত্যের প্রতি?” তুমি বলো-_ “আল্লাহই সত্যের প্রতি পরিচালিত করেন।” অতএব যিনি সত্যের প্রতি পথ দেখান তিনি অনুসরণের অধিকতর দাবিদার, না যে পরিচালন করে না যদিনা সে পরিচালিত হয়? তোমাদের তবে কি হয়েছে? কিভাবে তোমরা বিচার করো? ৩৬ আর তাদের অধিকাংশই অনুমান ছাড়া আর কিছুই অনুসরণ করে না। নিঃসন্দেহ সত্যের পরিবর্তে অনুমানের কোনোই মূল্য নেই। ওরা যা করে সে বিষয়ে আল্লাহ্ অবশ্যই সর্বজ্ঞাতা। ৩৭ আর এই কুরআন এমন নয় যা রচনা করতে পারে আল্লাহ্ ছাড়া অন্য কেউ; পক্ষান্তরে এ সমর্থন করে এর পূর্বে যা ছিল তার, আর
— Page 3 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.