আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ১১৪ সুরা ১০ : ধুনুস আল্লাহ্র নাম নিয়ে, যিনি রহমান, রহিম | পরিচ্ছেদ - ১ ১ আলিফ, লাম, রা। এগুলো জ্ঞানগর্ভ গ্রন্থের আয়াতসমূহ। ২ এ কি মানবগোষ্ঠীর জন্য বিস্ময়ের ব্যাপার যে তাদেরই মধ্যেকার একজন মানুষকে আমরা প্রত্যাদেশ দিয়েছি এই বলে__ “তুমি মানবজাতিকে সতর্ক করো, আর যারা ঈমান এনেছে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে সুনিশ্চিত 455 পদমর্যাদা”? অবিশ্বাসীরা বলে__ “নিঃসন্দেহ এ একজন জলজ্যান্ত জাদুকর” ৩ নিঃসন্দেহ তোমাদের প্রভূ হচ্ছেন আল্লাহ্ যিনি মহাকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে, তখন তিনি অধিষ্ঠিত হলেন আরশের উপরে, তিনি সমস্ত ব্যাপার নিয়ন্ত্রণ করেন। তীর অনুমতিক্রমে ব্যতীত কোনো সুপারিশকারী নেই। এইই আল্লাহ্ তোমাদের প্রভূ, অতএব তারই উপাসনা করো। তোমরা কি তবে খেয়াল করো না। ৪ তারই দিকে তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল্লাহ্র এই প্রতিশ্রুতি প্রবসত্য। নিঃসন্দেহ তিনিই সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তার পুনরাবর্তন ঘটান, যেন তিনি ন্যায়সঙ্গতভাবে পারিতোষিক দিতে পারেন তাদের যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে। আর যারা অবিশ্বাস করে তাদের জন্যে রয়েছে ফুটন্ত জলের পানীয়, আর মর্মন্তদ শাস্তি; কেননা তারা অবিশ্বাস পোষণ করত। ৫ তিনিই তো সূর্যকে করেছেন তেজস্কর, আর চন্দ্রকে জ্যোতির্ময়, আর তার জন্য নির্ধারিত করেছেন অবস্থানসমূহ যেন তোমরা জানতে পারো বৎসরের গণনা ও হিসাব। আল্লাহ্ এ সৃষ্টি করেন নি সার্থকতা ছাড়া। তিনি নির্দেশাবলী বিশদ-ব্যাখ্যা করেন সেইসব লোকের জন্য যারা জ্ঞান রাখে। ৬ নিঃসন্দেহ রাত ও দিনের বিবর্তনের মধ্যে, আর আল্লাহ্ যা-কিছু সৃষ্টি করেছেন মহাকাশে ও পৃথিবীতে, সে-সমস্তে রয়েছে নিদর্শন সেইসব লোকের জন্যে যারা ধর্মপরায়ণ। ৭ নিঃসন্দেহ যারা আমাদের সাথে মুলাকাত আশা করে না আর পার্থিব জীবনেই পরিতৃপ্ত থাকে আর তাতেই নিশ্চিন্ত বোধ করে, আর যারা আমাদের নির্দেশাবলীতে অমনোযোগী, ৮ এরাই__ এদের আবাসস্থল হচ্ছে আগুন, তারা যা উপার্জন করেছে সেজন্য । ৯ নিঃসন্দেহ যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের প্রভূ তাদের পথ দেখিয়ে নেবেন তাদের বিশ্বাসের দ্বারা,__ তাদের নিচে দিয়ে বয়ে চলবে ঝরনারাজি আনন্দময় বাগানে। ১০ সেখানে তাদের আহ্বান হবে__ “তোমারই মহিমা হোক, হে আল্লাহ্?” আর তাদের অভিবাদন সেখানে হবে “সালাম”; আর তাদের শেষ আহ্বান হবে__ “সকল প্রশংসা হচ্ছে আল্লাহ্র যিনি সমস্ত বিশ্বজগতের প্রভু” পরিচ্ছেদ - ২ ১১ আল্লাহ্ যদি মানুষের জন্য অকল্যাণ ত্বরান্বিত করতেন যেমন তারা তাদের জন্য কল্যাণ ত্বরা্ধিত করতে চায়, তাহলে তাদের শেষ-
— صفحة ١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.