আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন চি ৯৭. যারা হজ্জের জন্যে শর্ত করেন, তাদের কথা অস্বীকৃত হয়ে যায় । সম্ভবত আসম্‌" ও ইবনে উলিয়াতাই এই ধরনের কথা বলেছেন। যুক্তির দিক দিয়ে তারা এই দলীল দিয়েছেন যে, হজ্জে দুটি অবস্থানের কথা বলা হয়েছে। আমরা তার একটি অবস্থানের ফরয হওয়া একমত হয়েছে মেনে নিয়েছি। তা হচ্ছে আরাফাতে অবস্থান । তাই অপর অবস্থানটিও ফরয হওয়া বাঞ্ছনীয় । কেননা আল্লাহ দুটির উল্লেখ কুরআন মজীদে করেছেন। যেমন তিনি রুকু ও সিজদার উল্লেখ করেছেন। নামাযে এই দুটিই ফরয। তাকে বলা যাবে, এ দুটিই যখন কুরআনে উল্লিখিত হয়েছে, তখন এই দুটি ফরয, এরূপ বলা ভুল । কেননা তাতে এই নীতি গ্রহণ করতে হয় যে, কুরআনে যে জিনিসেরই উল্লেখ হয়েছে, তা অবশ্যই ফরয হবে। কিন্তু একথাটি সত্যের বিপরীত । তাছাড়া আল্লাহ অবস্থান করার কথা তো বলেন নি, বলেছেন ঃ মাশয়ারিল হারামে আল্লাহ্র যিকির-এর কথা । আর যিকির সকলের মতে ফরযও নয়। তাহলে অবস্থান ফরয হবে কি করে ? কাজেই এই যুক্তির ভিত্তিতে মুযদালিফায় অবস্থান প্রমাণ করা সম্ভব নয়। তবে আরাফাতে অবস্থান ফরয, এর উপর কিয়াস করে মুযদালিফায় অবস্থান ফরয হবে এই কথা বলা হলে এই কিয়াসের ইল্লাত সহীহ হওয়ার দলীল আবশ্যক ৷ কিন্তু সে রকম কোন দলীল নেই । তাকে এ-ও বলা যাবে যে, নবী করীম (স) মক্কায় পৌছে তওয়াফ ও সাঈ' করেছিলেন। পরে কুরবানীর দিনও তওঁয়াফ করেছিলেন। আবার তওয়াফ করেছিলেন, তা করার জন্যে আদেশও করেছিলেন। তাহলে এই সব কয়টি তওয়াফের হুকুষ একই হবে এবং সবই ফরয হবে ? এর কোনটি ফরয আর কোনটি অ-ফরয অর্থাৎ মুস্তাহাবও তো হতে পারে। আর তা যখন হতে পারে, তখন মাযদালিফায় অবস্থানটাও তেমনি হতে পারে, তা অস্বীকার রুরা যায় না। এক কথায় কোন অবস্থান যেমন আরাফাতে ফরয এবং কোনটি মুস্তাহাব__ যেমন মুযদালিফায়-মুস্তাহাব হওয়া খুবই সম্ভব । আল্লাহ্র কথা . MUS HIF DMP MAIL ES (BU তোমরা যখন তোমাদের হজ্জের যাবতীয় অনুষ্ঠান পালন সম্পূর্ণ করে ফেলবে, তখন তোমরা আল্লাহ্র যিকির কর, ষেমন করে তোমরা তোমাদের বাপ-দাদাকে স্বরণ কর । ‘মানাসিক কাযা করা অর্থ সব কাজ সম্পূর্ণরূপে আদায় করা। যেমন অপর আয়াতে বলা হয়েছেঃ - fads MEAT PETE all pai BU যখন তোমরা নামায পূর্ণ মাত্রায় আদায় করে ফেলবে, তখন তোমরা আল্লাহ্র যিকির কর দাড়িয়ে দাড়িয়ে ও বসে বসে। (সূরা নিসা ৪ ১৩৩) অপর আয়াত $ - uo) Shi 25 lalla 5 US i a OSE ARTE RO ছিটে) ১৩ _ (সুরা জুম'আ £ ১০) www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।