আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৯৬ তা সত্বেও আমরা বলেছি যে, এই ‘যিকির' বলতে সেখানে মাগরিব নামায পড়া বুঝিয়েছেন মুতরাফ ইবনে তরীকের শবী সূত্রে বর্ণিত হাদীসটি মুতরাফ ছাড়া আরও পীচজন বর্ণনাকারী বর্ণনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন যাকারিয়া ইবনে আবূ জাবেদা, আবদুল্লাহ ইবনে আবুস সফর ও সাইয়ার প্রমুখ । তাঁরা শবী-- উরওয়াতা সূত্রে নবী করীম (স) থেকে বর্ণনা করেছেন; তিনি বলেছেন ঃ WSIS PUL DID ES Ladd Lo de EEE HY OPEN UA DB FEI যে লোক আমাদের সাথে এই নামায পড়ল ও এই অবস্থান স্থানে অবস্থান করল এবং তার পূর্বে রাত্রে বা দিনে আরাফাত থেকে রওয়ানা হয়ে গেল, তার হজ্জ পূর্ণ হয়ে গেল, সে তার ময়লা-আবর্জনা পরিষ্কার করবে। তাদের কেউই উল্লেখ করেননি তার হজ্জ হয়নি বলে রাসূল (স) বলেছেন। তা সত্ত্বেও ফিকাহবিদগণ একমত হয়ে. বলেছেন, সেখানে (মুযদালিফায়) নামায না পড়ায় হজ্জ নষ্ট হবে না। নবী করীম (স)-ই তা বলেছেন। অবস্থানের ব্যাপারটিও তাই । তার কথা ‘তার নজ্জ নেই’-এর অর্থ এ-ও হতে পারে যে, তিনি হজ্জের +ফযিলত না হওয়ার কথা বলেছেন। হজ্জই হবে না, এমন কথা তিনি বোঝাতে চান নি। যেমন রাসূল (স) বলেছেনঃ Hoc 2 iad die Sg Se অযু করার সময় বিসমিল্লাহ না বললে অযু হবে না। হযরত উমর (রা) বর্ণিত অনুরূপ একটি হাদীস পূর্বে উদ্ধৃত হয়েছে, যাতে বলা হয়েছে, তার হজ্জ হবে না’ অর্থাৎ হজ্জের ফযিলত হবে না। আব্দুর রহমান ইবনে ইয়ামার আদ দেয়লীর নবী করীম (স) থেকে বর্ণিত হাদীসটি মুহাম্মাদ ইবনে কাসীর সুফিয়ান বুকাইর ইবনে আতা আবদুর রহমান ইবনে ইয়ামার সূত্রে নবী করীম (স) থেকে বর্ণিত হয়েছে। তাতে বলেছেনঃ - 25 ES DDS HS US ie যে লোক ফজর উদয় হওয়ার পূর্বে অবস্থান করল, তার হজ্জ পূর্ণ হয়ে গেল। বোঝা গেল, এ অবস্থান বলতে আরাফাতের অবস্থান বুঝিয়েছেন এবং তা হজ্জ সম্পূর্ণ হওয়ার জন্যে শর্ত । যে সব বর্ণনাকারী ফজরের পূর্বে একত্রিত করে মাগরিব-এশা পড়ার কথা বর্ণনা করেছেন, তাদের ধারণা ভুল । আর আসলেও তা ভুল না হয়ে যায় না । বহু মানুষ সেখানে ফজর উদয় হওয়ার. পরে নবী করীম (স)-এর অবস্থানের কথা বর্ণনা করেছেন। কিন্তু তার থেকে এমন বর্ণনা আসেনি, যাতে তিনি সেখানে রাত্রিকালে অবস্থান করতে আদেশ করেছেন বলে উল্লেখ হয়েছে। তা সত্ত্বেও যে সব সহীহ বর্ণনায় £ 'যে লোক আমাদের সাথে নামায পড়ল, পরে এই অবস্থান স্থানে, আমাদের সাথে অবস্থান করল, তার হজ্জ পূর্ণ হয়ে গেছে' এবং আবদুর রহমান ইবনে ইয়ামারের সব বর্ণনা-_ যাতে তিনি বলেছেন £ 'যে লোক.আরাফা পেল, সে " হজ্জ পেয়ে গেল, তার হজ্জ পূর্ণ হয়ে গেল' এবং ‘যে আরাফা হারাল, সে হজ্জ-ও হারাল' এই সব বাক্য সম্বলিত বর্ণনা হাদীসে বর্ণিত হয়েছে। এ সবের প্রেক্ষিতে মুযদালিফায় অবস্থানকে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।