আহ্কামুল কুরআন ৯৫ বর্ণনা করেছেন। নবী করীম (স) তার পরিবারের দুর্বল লোকদেরকে সেখানে অবস্থান গ্রহণের আদেশ করেন নি, যখন তাদেরকে রাত্রি বেলায় তরান্বিত করেছেন। সেটাই যদি সেখানে অবস্থানের সময় হতো তা হলে তিনি তাদেরকে সেজন্যে আদেশ করতেন। সে অবস্থান ত্যাগ করার অনুমতি দিতেন না। কেননা তা তারা কোনরূপ ওষর ছাড়াই করতে পারত । ইবনে উমর (রা)-এর বর্ণনা থেকে যা জানা যায়, তা তো তার কাজের বর্ণনা । তাও নবী করীম (স) থেকে পাওয়া যায়নি, ইবনে উমর একথাও বলেন নি যে, এটাই অবস্থানের সময় । এটা ছিল মুস্তাহাব পর্যায়ের কাজ । মিনাতে পৌছার পূর্বে যে যিকির করার কথা বলা হয়েছে, তা বলা যায় অবস্থানের সময় ফজর উদয় হওয়ার পর পর্যন্ত । ‘মানাসিক’ পর্যায়ের সমস্ত কাজের, সময় হিসেবে আমরা দিনের উল্লেখ পেয়েছি। রাত তার সাথে যুক্ত হয় আনুসন্বিক হিসেবে-_ যেমন পূর্বে বলেছি । মুযদালিফায় অবস্থান যারা ফরয বলেন, তারা এ আয়াতের বাহ্যিক অর্থকে দলীল বানিয়েছেন £ তোমরা যখন আরাফাত থেকে রওয়ানা হবে, তখন মাশয়ারিল হারামে আল্লাহ্র যিকির করবে । হ্যা, এ আয়াতের বাহ্যিক অর্থের দৃষ্টিতে তা ফরযই হয়। তারা মতরস ইরনে তরীক কর্তৃক শ'বী উরওয়াতা ইবনে মুদরস সূত্রে বর্ণিত হাদীসটিকেও দলীল হিসেবে পেশ করেছেন। হাদীসটি হচ্ছে রাসূলে করীম (স) বলেছেনঃ MLD LO Ul od NS LSS LS LI Lt YN DES UU Ms el যে লোক মাগরিব-এশা একত্রে পড়ল, ইমাম ও অবস্থান গ্রহণকারী হল সে ইমামের সাথে অবস্থান করল, পরে সেখান থেকে লোকজনের সাথে রওয়ানা হয়ে গেল, সে নিঃসন্দেহে হজ্জ. পেল ।:যে তা পেল না, তার হজ্জ হল না। আদদেয়লী সূত্রে বর্ণিত একটি হাদীসও তাদের দলীল । হাদীসটিতে বলা হয়েছে ঃ DIU LU EU Uist Ls al Le dT ED AS Cs UNAS DE Pn INI oll 8 Ee A - EAI TSN UES আমি রাসূলে করীম (স)-কে আরাফাতে অবস্থান করতে দেখেছি । তখন নজদের কিছু লোক তার নিকট এসে হজ্জ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন £ হজ্জ তো আরাফায় অবস্থান । আর যে লোক সকাল বেলার আগেই মাগরিব-এশা একত্রে পড়তে পারল (মুযদালিফায় অবস্থান করে) সে হজ্জ পেল । তবে আল্লাহ্র কথা £ ‘তোমরা যিকির কর মাশয়ারে হারামের নিকট’ এতে তাদের কথার কোন দলীল নেই । কেননা এতে যিকির করার হুকুম করা হয়েছে। কিন্তু সকলেই একমত যে, সেখানে যিকির ফরয নয়। তা না করলে হজ্জের কোন ক্ষতি লোকসান হবে না। আর এ আয়াতে মুযদালিফায় অবস্থান করারও কোন আদেশ নেই । ফলে একে দলীল রূপে পেশ করা চলেনা। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।