আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৯৪ ইউসূফ বলেছেন, তা-ই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ্র কথা £ ‘যখন তোমরা আরাফাত থেকে রওয়ানা দেবে তখন মুযদালিফায় আল্লাহ্র যিকির করবে’ -- এই যিকির-এর অর্থ যদি হয় নামায তাহলে মুযদালিফায় পৌছার পূর্বে নামায পড়া যেতে পারে না। নবী করীম (স)-এর পূর্বোদ্ধৃত কথা £ ‘নামায তোমার সামনে’ থেকেও তা-ই প্রমাণিত হয়। তার এই অর্থ গ্রহণ উত্তম, অবস্থানকালে দুই নামায একত্রে পড়াই যুক্তিযুক্ত । আল্লাহ্র ‘এবং তাঁর যিকির কর যেমন তোমাদেরকে বলে দিয়েছেন’ কথাটিও প্রমাণ করে যে, মুযদালিফায় অবস্থানকালে দুই নামায একত্রে পড়ার কথাই জানিয়ে দেয়া হয়েছে। ফলে দুটি যিকির-এর কথাটি আমরা নামায অর্থে গ্রহণ করব । তাহলে দুটি যিকিরকেই যথাযথ মূল্য ও গুরুত্ব দেয়া হবে এবং তাতে পুনরুক্তির দোষ থেকেও বাচা যাবে। উপরস্তু ‘অতঃপর তোমরা মাশৃয়ারিল হারামের নিকট আল্লাহ্‌র যিকির কর’ আল্লাহর এই আদেশটি পালন ওয়াজিব হয়ে পড়ে। তবে দুই নামায একত্রে পড়া সকলের মতে ওয়াজিব নয়। মাগরিব নামায একত্র করে পড়ার কথা যখন ধরা হবে, তখন তার দাবি কিন্তু ওয়াজিব হওয়ার উপরই বর্তিবে। অতএব সেই অর্থেই তা গ্রহণ করা কর্তব্য । মুয়াদালিফায় অবস্থান গ্রহণ পর্যায়ে মনীষিগণের বিভিন্ন মত রয়েছে। তা ফরয কিংবা ফরয নয়, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কিছু লোক বলেছে, এটা হজ্জের একটি ফরয । যে তা করতে পারবে না, তার হজ্জ হবে না। সে ঠিক আরাফাতে অবস্থান হারানোর মতই হয়ে যাবে। জমনহুর আলিমগণ বলেছেন, তার হজ্জ সম্পূর্ণ হয়ে গেছে। মুযদালিফায় অবস্থান না করার দরুন. তার হজ্জ বিনষ্ট হয়নি । তার দলীল হচ্ছে, মুযদালিফায় অবস্থান ফরয নয় । যেমন নবী করীম (স) থেকে আবদুর রহমান ইবনে ইয়ামার আদদেয়লী কর্তৃক বর্ণিত হাদীস থেকে প্রমাণিত হয়। তিনি বলেছেন, আরাফাই হচ্ছে হজ্জ । ফজর উদয় হওয়ার পূর্বে যে লোক সেখানে অবস্থান করবে, তার হজ্জ সম্পূর্ণ হয়ে যাবে। অপর কোন কোন হাদীসের ভাষা হচ্ছেঃ se SN ENS যে লোক আরাফা পেল, সে হজ্জ-ও পেয়ে গেল ৷! 549,250, 150 ‘আর যে লোক আরাফা হারাল, সে হজ্জ-ও হারাল ।' এ হাদীসের আলোকে হজ্জ সহীহ হওয়ার হুকুম দেয়া যায় আরাফাতে.অবস্থান পাওয়া গেলেই । তবে দুই নামায একত্রে পড়ার যে অবস্থান ‘তা হজ্জ সহীহ হওয়ার জন্যে শর্ত করা হয়নি। ইবনে আব্বাস ও ইবনে উমর (রা) বর্ণিত হাদীস থেকেও তা-ই প্রমাণ হয়। লোকেরা সে হাদীসটি এই বলে বর্ণনা করেছেন যে, নবী করীম (স) তার পরিবারবর্গের দুর্বল স্বাস্থ্যের কোন কোন হাদীসে দুর্বল লোকদের সাথে মুযদালিফার রাত্রে সাক্ষাৎ করে বলেছেন, তোমরা সূর্য উদয় না হওয়া পর্যন্ত আকাবায় প্রস্তর নিক্ষেপের কাজ করবে না । মুযদালিফায় অবস্থান যদি ফরয হতো তাহলে তিনি দুর্বলতার কারণে তা তরক করার রুখসত কখনই দিতেন না । যেমন দুর্বলতার কারণে: আরাফাতে অবস্থান তরক করার কোন রুখসত দেন নি। কেননা তারা সেখানে রাত্রিবেলা অবস্থান করছিল, তা-ই ছিল সেখানে অবস্থানের সময় । স্বালিম ইবনে উমর মুযদালিফা থেকে দুর্বল লোকদেরকে আগে ভাগে পাঠাবার হাদীসটির একজন বর্ণনাকারী । তিনি তীর পরিবারের দুর্বল লোকদেরকে আগে ভাগে পাঠিয়ে দিচ্ছিলেন। তারা রাত্রে মাশয়ারিল হারামে অবস্থান করত । সেখানে তাদের পক্ষে যে যিকির সম্ভব হতো তাই তারা করত । পরে সেখান থেকে তারা রওয়ানা হয়ে যেত । বলা হয়েছে, মুযদালিফায় অবস্থানের সময় হচ্ছে ফজর উদয় হওয়ার পর । লোকেরা নবী করীম (স)-এর সেখানে ফজর উদয় হওয়ার পর অবস্থান করেছেন বলে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।