আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৯৩ করেছেন সূর্য অস্ত যাওয়ার পর-পরই । আর মুযদালিফা থেকে চলে গেছেন ফজর উদয় হওয়ার আগেই । সালমাতা ইবনে কুহায়ল হাসানুল আরনী ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন, নবী করীম (স) আরাফাতের দিনে জনগণকে লক্ষ্য করে ভাষণ দিয়েছেন। বলেছেন ৪ ‘হে মানুষ! ঘোড়া বাধ্য করায় এবং উট ধ্বংস করায় কোন পূণ্য নেই । বরং উত্তম সুন্দর ভ্রমণই কাম্য । তোমরা দুর্বলকে কষ্টে ফেলবে না, কোন মুসলিমকে পীড়ন করবেনা । হিশাম ইবনে উরওয়াতা তীর পিতা উসামা ইবনে জায়দ (রা) সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন, আমরা রাসূলে করীম (স)-এর সঙ্গে চলতে শুরু করতাম আরাফাত ত্যাগ করা কালে। তবে যখন চলার জন্যে পথ উনুক্ত পাওয়া যেত । একত্রতা সহকারে অবস্থান খহণ আল্লাহ বলেছেনঃ I - rl ati ws all L5G Ue ৰ PESO SL তোমরা যখন আরাফাত থেকে রওয়ানা হবে, তখন মুযদালিফায় এসে আল্লাহ্র যিকির করবে। “মাশয়ারিল হারাম’ বলে মুযদালিফাকে বুঝিয়েছেন, তা-ই সে স্থানের নাম । এ বিষয়ে মনীষিগণের মধ্যে কোন মতপার্থক্য নেই। তবে কেউ কেউ বলেছেন, এই যিকির অর্থ মাগরিব ও এশার নামায একত্র করে মুযদালিফায় পড়তে হবে। আর $05 3 :,,$'50 ‘এবং তীর যিকির কর যেমন তোমাদেরকে বলে দেয়া হয়েছে' ৷ এই ‘যিকির’ হচ্ছে তা, যা মুযদালিফায় সকালের দিকে একত্রে করা হয়। দুটি যিকির এক নয়, ভিন্ন ভিন্ন । নামাযকে যে যিকির বলা হয় তা কুরআন ও হাদীস থেকে প্রমাণিত । রাসূলে করীম (স) বলেছেনঃ - 55 fl a 4 jd ile rl me যে লোক নামায না পড়ে ঘুমিয়ে থাকবে বা তা পড়তে ভূলে যাবে, তা যেন সে পড়ে যখন তার কথা স্মরণ হবে। এর পর তিনি এ আয়াতটি পাঠ করেছেন ৪ - SD lal os, তুমি নামায কায়েম কর আমার স্মরণের জন্যে । এ আয়াতে নামাযকে ‘যিকির' নাম দেয়া হয়েছে। এই কারণে শুরুতে উদ্ধৃত আয়াতে দাবি হচ্ছে মাগরিবের নামায বিলম্বিত করা ও মুযদালিফায় এশার নামাযের সাথে এক সাথে পড়া । উসামা ইবনে জায়দ (রা) রাসূলের সাথে সহ-আরোহী হয়ে আরাফাত থেকে মুযাদালিফায় এসেছেন। মুযদালিফার পথে তিনি রাসূলকে বললেন $ নামায ? তিনি বললেন, নামায তোমার সমুখে । পরে মুযদ্দালিফায় পৌছার পর মাগরিব ও এশা এক সাথে পড়লেন। নবী করীম (স) মাগরিব ও এশার নামায মুযদালিফায় একত্রে পড়েছেন, তা বহু মুতাওয়াতির হাদীস থেকে প্রমাণিত । | : মুযাদালিফায় পৌছার পূর্বেই যে লোক মাগরিব পড়ে নিল, তার.সম্পর্কে ফিকাহবিদদের বিভিন্ন কথা রয়েছে। আবূ হানীফা ও মুহাম্মাদ বলেছেন, তা তার জন্যে যথেষ্ট হবে না। আবূ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।