আহ্কামুল কুরআন ৯২ অবশ্য রাত্র এসে যায়। কেবল রাত্রেই তা হতে হবে এমন কথাও নেই । রাত্র ছাড়া অন্য সময় করলে তা সহীহ হবে না, তা-ও বোঝা যায় না৷ কাজেই যিনি রাত্রিকালে অবস্থান করা ফরয বলেছেন, তা শরীয়াতের মৌল নীতি পরিপন্থী । যিয়ারত, তওয়াফ, মুযদালিফায় অবস্থান, প্রস্তর নিক্ষেপ, পশু যবেহ করা ও মাথা মুগ্ুন করা সবই দিনের বেলায় করা হয়। যে কাজ রাত্রে করা হয়, তা তার জন্যে নির্দিষ্ট সময় বিলম্বিত করে দিনের আনুসঙ্গিক কাজ হিসেবে । কাজেই এই হুকুমটা আরাফাতে অবস্থানের জন্যেই মনে করতে হবে। তাছাড়া মুসলিম উন্মত সম্মিলিতভাবেই বৰ্ণনা করেছেন, নবী করীম (স)-এর দিনের বেলায় আরাফাতে অবস্থানের কথা । তা আজ পর্যন্ত চলে এসেছে। বোঝা গেল, আরাফাতে অবস্থান দিনের বেলায়ই হতে হবে। সেখান, থেকে রওয়ানা হওয়ার সময় হচ্ছে সূর্যাস্তের পর । কাজেই অবস্থানের সময়ও রওয়ানা হওয়ার সময় অভিন্ন হওয়া সম্ভব নয়। কাজেই রাত্রটা অবস্থান করা ফরয হতে পারে না। তাছাড়া এ নামই দেয়া হয়েছে ‘আরাফাতের দিন'। এ নাম নবী করীম (স) থেকে বছ সংখ্যক হাদীসের মাধ্যমে । ‘আল্লাহ এই আরাফাতের দিন ফেরেশতাদের সাথে আত্মগৌরব প্রকাশ করেন,' ‘আরাফার দিনের রোযা এক বছরের রোযার সওয়াব দেয়’ প্রভৃতি ধরনের কথাও হাদীসে এসেছে। এই কারণে মুসলিম উন্মত আরাফাতে অবস্থানের জন্যে দিনের বেলাকে ফরয হিসেবে নির্দিষ্ট করেছেন। রাত্রিবেলা আরাফাতের অবস্থান হতে পারে তার, যে দিনের বেলার অবস্থান হারিয়েছে । বিবেচ্য এই যে, যখন বলা হয় জুমআর দিন, কুরবানীর দিন বা ঈদুল ফিতরের দিন, তখন বোঝাই যায়, সংশ্লিষ্ট কাজ এই দিনগুলোতেই সম্পন্ব করতে হবে। এ কারণেই দিনের উল্লেখ করা হয়েছে, রাত্রের কথা বলা হয়নি। এ থেকে প্রমাণিত হল যে, আরাফাতের অবস্থান দিনের বেলায়ই করতে হবে। রাত্রিবেলা তা করা যেতে পারে কাযা স্বরূপ । যে দিনের বেলায় পারেনি, সে রাত্রিবেলায় অবস্থান করে তার কাযা আদায় করবে। যেমন প্রস্তর নিক্ষেপের কাজ রাত্রিবেলা করা হয় দিনের বেলায় করতে না পারার কাঁরণে। তওয়াফ, পশু যবেহ ও মাথা মুগ্ডনের ব্যাপারটিও তেমনি । আরাফাতের বিশাল ময়দানে কোথায় অবস্থান গ্রহণ করতে হবে, সে বিষয়েও বিভিন্ন মত রয়েছে। যুবায়র ইবনে মুতয়িম (রা) বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) বলেছেনঃ BU YH LE SS LSBU CUS YS Be iy আরাফাতের সকল স্থানই অবস্থান স্থান । তবে আরেনা থেকে উঠে যাও । মুযদালিফারও সব স্থানই অবস্থান স্থান । তবে মুহাস্সর উপত্যকা থেকে উঠে যাও। জাবির (রা) রাসূলে করীম (স)-এর এই হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন £ ‘সমস্ত আরাফাতই অবস্থান স্থান । ইবনে আব্বাস (রা) বলেছেন, ‘আরেনা উপত্যকা থেকে উপরে উঠে যাও। মিম্বর তার প্রবাহ স্থান থেকে সরে। তার উপরে-যা আছে তা-ও অবস্থান স্থান । নবী করীম (স) সূর্য অস্থ যাওয়ার পরই আরাফাত ত্যাগ করে চলে গেছেন, এই বিষয়ে বর্ণিত হাদীসসমূহের মধ্যে কোনই পার্থক্য নেই । বর্ণিত হয়েছে যে, জাহিলিয়াতের যুগের লোকেরা সূর্য পাহাড়ের চূড়ায় উঠলে আরাফাত ত্যাগ করত । তখন সূর্য যেন তাদের মুখমণ্ডলে লোকদের পাগড়ী হয়ে দাড়াত। আর তারা মুযদালিফা ত্যাগ করত সূর্য উদয় হওয়ার পর । কিন্তু নবী করীম (স) এসব ক্ষেত্রে আগের নিয়মের বিপরীত নিয়ম চালু করেছেন। তিনি আরাফাত ত্যাগ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।