আহ্কামুল কুরআন ৯১ তা সত্বেও মুসলিম উন্মত এ ব্যাপারে একমত যে, আরাফাতে অবস্থান না করলে তার হজ্জই হবে না । এই কথা নবী করীম (স)-এর কথা ও কাজ উভয় থেকেই প্রমাণিত । বুকায়র ইবনে আতা আবদুর রহমান ইবনে ইয়ামার আদ-দেয়লী সূত্রে বর্ণনা করেছেন, রাসূলের নিকট প্রশ্ন করা হয়েছে, হজ্জ কি ভাবে ? জবাবে তিনি বলেছিলেন ঃ “০৪-০ 25% ০-৪-৪ ০ ৭ ES TE SOI SE SU EE DE ENS EH হজ্জ হচ্ছে আরাফার দিন। যে লোক একত্রিত হওয়ার রাত্রে ভোরের আগে আরাফাতে আসবে অথবা আসবে একত্রিত হওয়ার দিন, তার হজ্জ পূর্ণ হয়ে গেল। শ'বী, উরওয়াতা ইবনে মদরস তাঈ' সূত্রে বর্ণনা করেছেন, নবী করীম (স) বলেছেন, মুযদালিফায় যে লোক আমাদের সঙ্গে এই নামায পড়বে এবং আমাদের সাথে এই অবস্থান স্থানে অবস্থান গহণ করবে, তার পূর্বে এক রাত বা এক দিন সে আরাফাতে অবস্থান করল, তার হজ্জ সম্পূর্ণ হল এবং তা ময়লা-আবর্জনা পরিষ্কার করে ফেলল । ইবনে আব্বাস, ইবনে উমর, উবনুয যুবায়র ও জাবির (রা) থেকে বর্ণিত হয়েছে £ ফজর উদয় হওয়ার পূর্বে থেকে যে আরাফাতে অবস্থান করল, তার হজ্জ পূর্ণ হয়ে গেল। ফিকাহবিদগণ এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে লোক এক রাত্রি আরাফাতে অবস্থান করল না, তার ব্যাপারে ফিকাহবিদগণ বিভিন্ন মত দিয়েছেন। তাদের সকলেই বলেছেন, দিনের বেলা অবস্থান করলেও হজ্জ সম্পূর্ণ হয়ে যাবে। সেখান থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্বে রওয়ানা হলে চলে গেলে তাকে একটি পশু যবেহ করতে হবে। এটা হানাফীদের মত । অবশ্য ইমামের পূর্বে ফিরে না যাওয়া শর্ত । মালিক. ইবনে আনাস বলেছেন, পরবর্তী রাত্রির ফজর উদয় হওয়া পর্যন্ত যদি ফিরে না যায়, তা হলে তার হজ্জ বাতিল হয়ে যাবে। তার সঙ্গীরা মনে করেছেন, ইমাম মালিক একথা বলেছেন এজন্যে যে, তার মাযহাবে দিনের বেলা নয় রাত্রি বেলা আরাফাতে অবস্থান করা ফরয । দিনের বেলা অবস্থান করা ফরয নয়। তা বড়জোর মসনূন। ইবনুয যুবায়র থেকে বর্ণিত, যে লোক আরাফাত থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্বে চলে যাবে, ' তার হজ্জ নষ্ট হয়ে যাবে। প্রথমোক্ত.কথাটির সত্যতার দলীল হচ্ছে, উরওয়াতা ইবনে মদরস বর্ণিত হাদীসে উক্ত রাসূলে করীম (স)-এর কথা ঃ যে লোক তার পূর্বে রাত্রে বা দিনে আরাফা থেকে রওয়ানা হয়ে গেল, তার হজ্জ পূর্ণ হবে। এরপর সে তার ময়লা-আবর্জনা পরিষ্কার করবে এতে হজ্জ সহীহ হওয়ার ও.তার সম্পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে দুইটি সময়ের যে-কোন একটি সময়ে অবস্থান করলেই হবে রাতে বা দিনে। আল্লাহ্র এই কথাটিও তা প্রমাণ করে £ ‘তোমরা রওয়ানা হও যেখান থেকে. লোকেরা রওয়ানা হয়েছে,' এতে আরাফাত থেকে রওয়ানা হওয়ার কথাই বলা হয়েছে। ফলে কথাটি এই দাড়ায় £ ‘তোমরা আরাফাত থেকে রওয়ানা হণ....... এতে রাত বা দিনকে নির্দিষ্ট করে দেয়া হয়নি। তাতে কোন সময়েরও উল্লেখ করা হয়নি। অতএব তা যে-কোন সময়ের অবস্থানকেই জায়েয করে দিয়েছে। বিবেচনা করলেও তা-ই প্রমাণিত হয়। আমরা হজ্জের সব মানাসিক-এর সূচনা দিনের বেলায়ই দেখতে পাই । পরে আনুসঙ্গিকভাবে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।