আহ্কামুল কুরআন ৮৯ আবূ বকর বলেছেন, এই কথা থেকে বোঝা গেছে যে, আরাফাতে অবস্থান হজ্জের মানাসিকের অন্তর্ভুক্ত । বাহ্যত এমন কোন দলীল এ আয়াতে নেই, যদ্বারা বোঝা যাবে যে, আরাফাতে অবস্থান হজ্জের ফরযসমূহের অন্তর্ভুক্ত । কথার শুরুতে বলা হয়েছে $ - wUU es asl অতঃপর তোমরা চলতে শুরু কর সেই স্থান থেকে, যেখান থেকে জনগণ চলা শুরু করেছে। এ আদেশ আরাফাতে অবস্থান ও সেখানে থাকাকে বাধ্যতামূলক করে দিয়েছে স্পষ্ট ভাষায় । কেননা রওয়ানা হওয়ার আদেশ পালন ওয়াজিব ৷ রওয়ানা হওয়া ফরয হলে সেখানে অবস্থান করাও ফরয হবে, যেন সেখান থেকে রওয়ানা হওয়া যায়। সেখানে অবস্থান না করলে সেখান থেকে রওয়ানা হওয়ার আদেশ পালন করা যায় না। অবশ্য ‘অতঃপর তোমরা রওয়ানা হও যেখান থেকে লোকেরা রওয়ানা হয়েছে’ আল্লাহ্র এই কথাটির তাৎপর্যে বিভিন্ন কথা বলা হয়েছে। হযরত আয়েশা, ইবনে আব্বাস (রা), আতা, আল-হাসান, মুজাহিদ, কাতাদাতা ও সদ্দীর এই মত বর্ণিত হয়েছে যে, এ আয়াতের বক্তব্য হচ্ছে আরাফাত থেকে রওয়ানা । এ আদেশ এজন্যে যে, কুরায়শ ও তাদের ধর্মমতের অনুসারী লোকেরা যাদেরকে ‘হামস' বলা হতো-- মুযদালিফায় অবস্থান করত_। আর অন্যান্য সমস্ত আরব আরাফাতে অবস্থান করত । ইসলামের যুগে আল্লাহ তা'আলা এই আদেশ নাযিল করেন। তখন নবী করীম (স) কুরায়শ ও তাদের মতাবলন্বীদেরকে আরাফাতে পৌঁছার ও সেখানে জনগণের সাথে অবস্থান করার আদেশ করলেন এবং পরে এখান থেকেই জনগণের সাথে সাথে রওয়ানা হতে বললেন। দহাকের এই মত বর্ণিত হয়েছে যে, এ আয়াতে মুযদালিফায় অবস্থান করার আদেশ করা হয়েছে এবং ইবরাহীম (আ) যেখান থেকে রওয়ানা হয়েছিলেন সেখান থেকেই রওয়ানা হতে বলেছিলেন কুরায়শদেরকেও । এই মতও এসেছে যে, লোকেরা ‘রওয়ানা করেছে' বলে আসলে একলা ইবরাহীম (আ)-কেই বুঝিয়েছেন। যেমন অপর আয়াতে বলা হয়েছে ৪ ৮41 44.94 441 ‘তারা যাদেরকে লোকেরা বলেছিল।' এই লোকেরা বলেও একজন লোকই বুঝিয়েছেন। কেননা ইবরাহীম (আ) যখন অনুসৃত ইমাম ছিলেন তখনই তাকে ‘উশ্মত' বলেছেন। অর্থাৎ তিনি বিপুল জনগোষ্ঠী সম্পন্ন উদ্মতের স্থলাভিষিক্ত ছিলেন। এই উশ্মতই তার সুন্নাত অনুসরণ করে। কাজেই ‘লোকেরা’ শব্দ একজন ব্যক্তির ব্যাপারেও প্রয়োগ করা চলে, লক্ষ্য সেই এক ব্যক্তি । তবে প্রথমোক্ত তাৎপর্যটাই অধিক সহীহ । কেননা আগেরকালের মনীধীরা এতেই একমত । দহাক এ ব্যাপারে তাঁদের সাথে কোন বিতর্কে নামতে রাজী নন, তাঁর মতটি একান্তই বিরল । আয়াতে ‘লোকেরা’ বলা হয়েছে এবং কুরায়শদের রওয়ানা হতে আদেশ করা হয়েছে যেখান থেকে লোকেরা রওয়ানা হয়। কেননা তারাই ছিল বেশির ভাগ লোক, সংখ্যায় কুরায়শ ও তাদের অনুসারী লোক ছিল কম । এজন্যেই ‘লোকেরা সেখান থেকে রওয়ানা হল'-- বলা হয়েছে। যদি বলা হয়, “তোমরা যখন আরাফাত থেকে রওয়ানা হও” কেন বলা হল, তার পরে পরে বলা হল, ‘পরে তোমরা সেখান থেকে রওয়ানা হও, যেখান থেকে লোকেরা রওয়ানা হয় ।' এখানে পরম্পরা বিন্যাস তো অবশ্যই বাঞ্ছনীয় । আমরা জানলাম যে, এই রওয়ানা হওয়াটা আরাফাত থেকে রওয়ানা হওয়ার পরবর্তী কাজ । এর পরবর্তী রওয়ানা হওয়াটা তো হয় www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।