আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ৮৭ আবশ্যক ৷ কেননা দুটির কোন. একটি বিশেষীকৃত করা হয়নি । হজ্জে নেক আমলের পাথেয় খএহণের কথা বলা হয়েছে। কেননা তা খুব বেশি বেশি করে সংগঘ্রহ করার অধিক যোগ্য জিনিস । তাতে নেরু আমল করা আমল করা হলে তার সওয়াব দ্বিগুণ-তিনগুণ বেশি পাওয়া যাবে। অপরদিকে ফিসক-ফুজুরী ও নাফরমানীর কার্যাবলীও পরিত্যক্ত থাকবে। যদিও তা সকল সময়ই পরিত্যাজ্য । তবে ইহরাম বাধার পর এই নিষেধ অত্যন্ত তীব্র ও কঠিন হয়ে দীড়ায় ইহরামের সম্মান-মর্যাদা রক্ষার জন্যে এবং একথা জানিয়ে দেয়ার জন্যে যে, ইহরাম বাধার পর ওসব কাজ করা অত্যন্ত বড় গুনাহ । ফলে পাথেয় হিসেবে দুধরনের পাথেয় গ্রহণেরই আদেশ এক সাথে করা হল-- খাদ্য এবং তাক্‌ওয়ার পাথেয় । পরে জানিয়ে দেয়া হয়েছে যে, তাক্‌ওয়ার পাথেয় উভয় পাথেয়র মধ্যে অধিক উত্তম । কেননা তার ফায়দাটা স্থায়ী ও চিরস্তুন সওয়াব। এ থেকে প্রমাণিত হয় যে, যারা হজ্জে তাওয়াক্ধুলকারী হয়ে পাথেয় ছাড়াই রওয়ানা হয়, তাদের হজ্জ বাতিল, পরিত্যাজ্য । বিশেষত তা আল্লাহ্র কথারও পরিপন্থী । হজ্জে যাওয়ার সামর্থ্য থাকতে হবে। আর পাথেয় এবং যানবাহনও সে পাথেয়র মধ্যে গণ্য । আল্লাহ্‌ যাকে হজ্জ করতে বলেছেন, তাকে এই সামর্থ্য সহ হজ্জে যেতে বলেছেন। এই কথাই নবী করীম (স) বলেছেন, যখন তার নিকট ২০6: সামর্থ্য বলতে কি বোঝায় জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন £ £1.40 ১১41 ‘তা হচ্ছে পাথেয় ও যানবাহন'। হজ্জে ব্যবসায় কুরআন মজীদে হজ্জ ও সেজন্যে পাথের গ্রহণের কথা বলার পর-পরই আল্লাহ তা‘আলা বলেছেন $ তোমাদের উপর কোন গুনাহ চাপবে না, যদি তোমরা তোমাদের রব্ব-এর নিকট থেকে ‘ফযল' বা অনুগ্রহ পেতে চাও । অর্থাৎ আয়াতের প্রথমাংস্টে যাদের সম্বোধন করা হয়েছে, তারা হজ্জের জন্যে পাথেয় গ্রহণের আদেশ প্রাপ্ত । আর উপরোদ্ধৃত আয়াতাংশে তাদের জন্যেই হজ্জের সফরে ব্যবসায় করা মুবাহ ঘোষণা করেযছন । আবূ ইউসূফ আলা ইবনুস সায়েব আবূ আমামাতাঞ্জসূত্রে বর্ণনা করেছেন, বলেছেন, আমি ইবনে উমর (রা)-কে জিজ্ঞাসা করলাম £ আমি মক্কায় যাওয়ার জন্যে উট ভাস্থায় দিই । তাতে কি আমার হজ্জ হয়ে যাবে ? তিনি বললেন ঃ তুমি তালবিয়া বল না ? আরাফাতে অবস্থান কর না ? প্রস্তর নিক্ষেপ কর না ? বললাম, হ্যা, তা সবই করি। তখন তিনি বললেন, এক ব্যক্তি রাসূলে করীম (স)-কে ঠিক তোমার এই প্রশ্নের মতই প্রশ্ন করেছিল। কিন্তু তিনি তখনই কোন জবাব দেন নি। পরে যখন এই আয়াত $ ‘তোমাদের উপর কোন গুনাহ চাপবে না যদি তোমরা তোমাদের রব্ব-এর নিকট ফযল চাও’ নাযিল হল । তখন তিনি বললেন, ‘হ্যা, তোমরাও হাজী ।' আমর ইবনে দীনার বলেছেন, ইবনে আব্বাস (রা) বলেছেন, যুল-মাজায ও উক্কায নামে জাহিলিয়াতের যুগে লোকদের দুটি ব্যবসায় কেন্দ্র ছিল । ইসলামের যুগে লোকেরা কেন্দ্র দুটি পরিত্যাগ করে। পরে এই আয়াতটি নাযিল হলে বোঝা গেল, হজ্জের মৌসুমে ব্যবসায় করা নিষিদ্ধ নয়। সাঈদ ইবনে যুবায়র ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, বলেছেন, এক ব্যক্তি আমার নিকট উপস্থিত হয়ে বলল, আমি নিজেকে কিছু লোকের www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।