আহ্্কামুল কুরআন ৮৫ যে, ইহরাম অবস্থায় সঙ্গমের উল্লেখসহ স্ত্রীর নিকট যাবে,. ইশারা ইঙ্গিত করবে ও স্পর্শ করবে-_- এই সব কাজই সঙ্গমের প্রাক্কালীন শৃঙ্গা, সঙ্গমের উদ্বোধক, এই সবই ইহরামকারীর জন্যে নিষিদ্ধ । এই দলীলের ভিত্তিতে সুগন্ধি ব্যবহার করাও নিষিদ্ধ । তা-ও ঠিক এই অর্থেই । হাদীসেও তাই বলা হয়েছে। তারপর ১% -এর তাৎপর্য । ইবনে উমর (রা) থেকে বর্ণিত, ‘ফুসুক' অর্থ গালমন্দ বলা । 90% অর্থ তিক্ততা, কুতর্ক । ইবনে আব্বাস বলেছেন, ‘জিদাল’ বলা হয় তোমার সঙ্গী-সাথীর সাথে তোমার ঝাগড়া-বিবাদ করাকে, যার দ্বারা তুমি তাকে ক্রুদ্ধ করে দেবে। আর “ফুসুক' অর্থ গুনাহ, নাফরমানী ৷ মুজাহিদ থেকে বর্ণিত, হজ্জে কোন ঝাগড়া-ফাসাদ করা যাবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন হজ্জের মাসসমূহ। অতএব এতে কোন সন্দেহ নেই, কোন মতপাৰ্থক্যও নেই । আবূ বকর বলেছেন, আগেরকালের মনীষিগণের যে সব মত ও মস্তব্য ইতিপূর্বে উদ্ধৃত হয়েছে, হতে পারে, তা-ই আল্লাহ্র বক্তব্য । তাহলে ইহরামকারী হজ্জের মাসসমূহে গালমন্দ বলা ও ঝাগড়া-ফাসাদ করা থেকে বিরত থাকবে । ফিসক-ফুজুরী ও নাফরমানী ও সর্বপ্রকারের গুনাহের কাজ থেকেও বিরত থাকবে । ফলে বুঝতে হবে, আয়াতটি মুখ ও বাকশক্তি ও সঙ্গম-অঙ্গকে এসব নিষিদ্ধ কাজ-- ফিসক-ফুজুরী ও নাফরমানী থেকে বিরত ও পবিত্র রাখবে । যদিও এসব কাজ ইহরাম বাধার পূর্বেও নিষিদ্ধই রয়েছে। তাই ইহরামের মর্যাদা ও পবিত্রতা রক্ষার্থে আল্লাহ তা'আলা তাগিদ সহকারে নিষিদ্ধ ঘোষণা করেছেন অকাট্য দলীল দিয়ে। আর ইহরাম অবস্থায় নাফরমানী ও গুনাহের কাজ নিশ্চয়ই অতি বড় অপরাধ । তার কঠিন শাস্তি হবে অবশ্যন্তাবীরূপে । যেমন রাসূলে করীম (স) বলেছেন £ তোমাদের রোযার দিন হলে কেউ ‘রফস’ করবে না, জিহালত করবে না। তার উপর যদি জিহালত করা হয়, তাহলে সে বলবে £ আমি একজন রোযাদার । বর্ণিত হয়েছে, ফযল ইবনুল আব্বাস (রা) রাসুলে করীম (স)-এর জস্তুযানে সহ-আরোহী ছিলেন মুয্দালিফা থেকে মিনা পর্যন্ত । পথে মেয়েলোক দেখতে পেতেন তিনি তাদের উপর দৃষ্টি নিক্ষেপও করতেন। রাসূলে করীম (স) তাঁর মুখমণ্ডল বার বার সে দিক থেকে ফিরিয়ে দিচ্ছিলেন নিজের হাতে ৷ বললেন, আজকের দিন যে লোক নিজের শ্রবণেন্তিয়, চক্ষুন্দ্রিয়কে সংযত রাখতে পারবে, তাকে ক্ষমা করে দেয়া হবে। এ কাজ অন্যদিনেও নিষিদ্ধ, তা তো জানা । কিন্তু তা সত্বেও সেই দিনটির মর্যাদা ও সম্মানকে বড় করে তোলার জন্যে বিশেষভাবে সেদিন তা নিষিদ্ধ । নাফরমানী, ফিসক-ফুজুরী, ঝাগড়া-বিবাদ ও স্ত্রী-সঙ্গম এসবই নিষিদ্ধ-- আয়াত থেকে তা-ই স্পষ্ট হয়। তার কিছু ইহরাম নিষিদ্ধ করেছে কিংবা ইহরামে তা নিষিদ্ধ, অন্য সময়ও তা নিষিদ্ধ । কেননা আয়াতে সাধারণ অর্থবোধক শব্দ ব্যবহৃত হয়েছে ইহরাম অবস্থায় তা বিশেষভাবে নিষিদ্ধ ইহরামের সম্মানের জন্যে । মাসউদ, মনসূর, আবূ হাজিম, আবূ হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেছেন, নবী করীম (স) বলেছেনঃ - lL od 2) Fi TCT ES যে লোক হজ্জ করল, কিন্তু তাতে ‘রফস' করল না, ফিস্ক-ফুজুরী করল না, সে তার মায়ের তাকে প্রসব করার দিনের মত সব পাপমুক্ত হয়ে যাবে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।