আহ্কামুল কুরআন ৮৪ cS iad 3 i r SUS LY, SNS Sle rn SU fl - le তোমাদের কারোর রোযার দিন হলে সে সঙ্গম করবে না। জাহিলী কাজ করবে না। তার উপর জাহিলী কাজ করা হলে সে বলবে £ঃ আমি রোযাদার । লঙ্জাকর কথাবার্তাও তার মধ্যে শামিল । ‘রফস’ শব্দের অর্থ যদি ইহরামে স্ত্রীদের উল্লেখ সহকারে সঙ্গমের ইশারা-ইঙ্গিত হয়, তাহলে স্পর্শ করা, হাত দিয়ে ধরা ও সঙ্গম অবশ্যই নিষিদ্ধ হবে। যেমন আল্লাহ বলেছেন $ - EAS LLM YES, এবং তোমরা পিতা-মাতার জন্যে ‘উহ্’ বলো না, তাদেরকে ভর্ৎসনা করো না। এ থেকে গালাগাল ও মারপিট করার নিষেধও বোঝা গেছে। আল্লাহ রোযার প্রসঙ্গেও ‘রূফস' শব্দের উল্লেখ করেছেন। বলেছেন £ঃ is ETM ES yl হয়েছে। এ কথা দ্বারা যে স্ত্রী-সঙ্গম হালাল করার কথা বলা হয়েছে, এতে কোনই মতপার্থক্য নেই । তার কম যা কিছু তাও মুবাহ করা হয়েছে। আর হজ্জে এই সবই নিষিদ্ধ করা হয়েছে। ইশারা-ইঙ্গিত এবং স্পর্শকরণ থেকে উপরের দিকে- সঙ্গম পর্যন্ত সবই এই নিষেধের আওতাভুক্ত । কেননা অল্প কাজ নিষিদ্ধ হলে সেই জাতীয় বেশি কাজও অবশ্যই নিষিদ্ধ হবে। বেশি পরিমাণ মুবাহ হলে কম পরিমাণও মুবাহ হবে। এটাই স্বাভাবিক । মুহাম্মাদ ইবনে রাশেদ থেকে বর্ণিত-- বলেছেন, আমরা হজ্জ করার জন্যে রওয়ানা হলাম । পরে আমরা 'রুয়াইসা'য় পৌছলাম। সেখানে এক শায়খকে দেখলাম, তার নাম আবূ হরম। তিনি বললেন, আমি আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছি ৷ বু. 43 ৬০ 20 “ইহরাম বাধা ব্যক্তি স্ত্রীর সাথে সঙ্গম ছাড়া আর সব কাজ-ই করতে পারে’ _- এ কথা শুনার পর আমাদের হজ্জযাত্রীদের মধ্যের একজন তার স্ত্রীর নিকট যেতে আগ্রহী হল, তাকে চুম্বন করল । পরে আমরা মক্কায় পৌঁছলাম । সেখানে আতাকে এই কথার উল্লেখ করে মাসলা জিজ্ঞাসা করলাম । তিনি বললেন-- আল্লাহ লোকটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সে মুসলমানদের যাতায়াত পথে বসে গুমরাহীর ফিতনার সৃষ্টি করছে। পরে আরও বললেন, যে লোক ইহরাম বাধা অবস্থায় স্ত্রীকে চুম্বন করেছে, সে যেন একটা পশু যবেহ করে (কাফফারা দেয়) । এই শায়খ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি । সে যে মত প্রকাশ করেছে, গোটা মুসলিম উম্মত তার বিপরীত মতে এঁক্যবদ্ধ হয়েছে সিদ্ধান্ত হয়েছে, ইহরাম বাধা অবস্থায় যে লোক স্ত্রীকে চুম্বন করবে, তাকে একটি পশু যবেহ করতে হবে। আলী, ইবনে আব্বাস, ইবনে উমর (রা), আল-হাসান, আতা, ইকরামা, ইবরাহীম, সাঈদ ইবনুল মুসাইয়্যিব ও সাঈদ ইবনে যুবায়র এ সকল ফিকহবিদ উক্ত মতই প্রকাশ করেছেন। বিভিন্ন দেশের ফিকাহবিদগণেরও মত তাই । যখন নিঃসন্দেহে প্রমাণিত হল www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।