আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৮২ আবূ বকর বলেছেন, এ আয়াতাংশের যিনি অর্থ করেছেন $ ‘যে ইহরাম করেছে’ তিনি তালবিয়া বলা ছাড়া ইহরাম জায়েয মনে করেন-_ সে কথা বোঝায় না। কেননা হতে পারে তিনি বলেছেন £ যে লোক ইহরাম বেঁধেছে আর ইহরামের শর্ত হচ্ছে, ‘তালবিয়া’ বলা । অতএব বলা যায়, তালবিয়া বলা বা অনুরূপ কাজ কুরবানীর জন্তুর গলায় রশি বাধা, তাকে চালিয়ে দেয়া প্রভৃতি ধরনের কাজ না করে ইহরাম শুরু করা জায়েয, তা আগে কালের মনীষীদের মধ্যে কেউ-ই বলেন নি। হানাফী ফিকাহবিদগণ তালবিয়া বলা, কুরবানীর জস্তুর গলায় রশি বাধা ও সেটি চালনা করা ছাড়া ইহরাম শুরু করা জায়েয মনে করেন নি। তার দলীল হচ্ছে একটি হাদীস । ফুরাদ ইবনে আবু নুহ নাফে, ইবনে উমর, আবু মুলায়কা আয়েশা (রা) সূত্রে বর্ণনা করেছেন, নবী করীম (স) তার নিকট উপস্থিত হলেন। হযরত আয়েশা (রা) তখন চিন্তা ভারাক্রান্ত অবস্থায় পড়েছিলেন। নবী করীম (স) জিজ্ঞাসা করলেন £ তোমার কি হয়েছে ? জবাবে বললেন, হয়নি কিছুই । আমি আমার উমরা পুরা করেছি । কিন্তু হজ্জ আমাকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে নবী করীম (স) বললেন ঃ ‘এ এমন একটা ব্যাপার, যা আল্লাহ আমাদের কন্যাদের জন্যে লিখে দিয়েছেন। অতএব তুমি হজ্জ কর এবং বল তা-ই, যা মুসলমানরা তাদের হজ্জে বলে থাকে ৷' এ থেকে বোঝা যায় যে, ‘তালবিয়া’ বলা ওয়াজিব ৷ কেননা মুসলমানরা ইহরাম বাধার পর তালবিয়া বলে । নবী করীম (স)-এর এই নির্দেশ ওয়াজিব প্রমাণ করে। নবী করীম (স)-এর এই কথাটিও পালন করা কর্তব্য £ “তোমরা আমার নিকট থেকে তোমাদের “মানাসিক' হজ্জ সংক্রান্ত কার্যাবলী বুঝে নাও ।” তালবিয়া এই মানাসিক-এরই অন্তর্ভুক্ত । তিনি নিজে ইহরাম বাধার পর ‘তালবিয়া’' বলেছেন। নবী করীম (স)-এর আরও একটি কথা রয়েছে, তিনি বলেছেন £ আমার নিকট জিবরাঈল এসে বলেছেনঃ El FOS iy WU MMU EC Ln আপনি আপনার উম্মতকে উচ্চস্বরে তালবিয়া বলতে আদেশ করুন। কেননা তালবিয়া হজ্জের অঙ্গীভূত একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যে দুটি তাৎপর্য রয়েছে £ তালবিয়া বলা এবং তা উচ্চস্বরে উচ্চারণ করা । তবে ফিকাহবিদগণ একমত হয়ে বলেছেন ঃ তালবিয়া উচ্চস্বরে উচ্চারণ করা ওয়াজিব নয়। তবে ‘তালবিয়া’ বলার হুকুম অবশ্যই পালনীয় । এ থেকে বোঝা যায়, হজ্জ ও উমরায় একই তাহরীমায় বিভিন্ন পরস্পর বিরোধী কাজ সম্পন্ন করতে হয়। ফলে তা ‘নামায’ সদৃশ হয়ে গেছে। কেননা তাতে একই তাহরীমায় বিভিন্ন পরস্পর বিরোধী কাজ করতে হয়। নামায শুরু করতে ‘আল্লাহু আকবার’ বলতে হয়। হজ্জ ও উমরা শুরু করতেও তেমনি তালবিয়ার মাধ্যমে আল্লাহ্র যিকির করতে হয়। কিংবা তদস্থলে অন্য যা কিছু বলা হয়। হানাফী ফিকাহবিদগণ বলেছেন, যখন পশুর গলায় দড়ি লাগানো হবে ও সেটি চালিয়ে দেয়া হবে ইহরাম বাধার নিয়ত করে, তখনই সে ইহরাম বাধল, মনে.করা যাবে। হযরত জাবির (রা)-এর দুই পুত্র তাদের পিতার মাধ্যমে নবী করীম (স) থেকে বর্ণনা করেছেনঃ ১২: www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।