আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৮১ যদি বলা হয়, সে তো সেই ব্যক্তির মত, যে হজ্জ হারিয়েছে। কাজেই উমরা করার মাধ্যমে হালাল হওয়াই তার কর্তব্য । জবাবে বলা যাবে, তা ঠিক উমরা নয়। উমরার কাজ-কর্ম, যা করে হজ্জের ইহরাম থেকে তাকে হালাল হতে হবে । যেমন মন্ধায় থেকেও যে হজ্জ করতে পারে না-_ হারিয়ে ফেলে, তাকে হালাল হওয়ার জন্যে আদেশ করা হয়নি তার জন্যে উমরার যে কাজ করা জরুরী করে দেয়া হয়েছে তার জন্যে । কেননা মক্কার লোকের জন্যে উমরার সময়ও সে হালাল । সে হালাল হওয়ার জন্যে উমরা শুরু করার ইচ্ছা করলেও । এ থেকে বোঝা গেল, হজ্জ হারিয়ে সে যা করবে তা উমরা নয়, তা উমরার কাজ মাত্র । তা করেই সে হজ্জের ইহরাম থেকে হালাল হয়ে, যাবে। হজ্জ হারালেও হজ্জের ইহরাম টিকে থাকবে। উপরস্তু যে হজ্জ হারাবে, হজ্জের ইহরাম তার জন্যে বাধ্যতামূলক ৷ সে উমরার কাজ করে তা থেকে হালাল হওয়ার মুখাপেক্ষী হয়েছে মাত্র । তাহলে ইমাম শাফেয়ী কি বলেন যে, হচ্জবের মাসসমূহের পূর্বেই হজ্জের ইহরামকারীর জন্যে হজ্জ বাধ্যতামূলক ? উমরার কাজ করে সে হালাল হয়ে যাবে ? এবং হজ্জ কাযা করা তার কর্তব্য হবে? তার মতে সে যদি হজ্জের ইহরামকারী না হয়, তাহলে এ অবস্থায় দুটি জিনিস তার জন্যে প্রয়োজন । একটি তাকে উমরা করতে হয়, অথচ সে তা নিজের উপর বাধ্যতামূলক করে নেয়নি । তার নিয়তও করেনি। আর দ্বিতীয় সে হয়ে গেছে সেই ব্যক্তির মতো, যে ইহরাম বাধার পর হজ্জ করতে পারেনি। যদিও এটার ইহরাম সে কখনই বাধেনি। ফলে উমরা তার জন্যে বাধ্যতামূলক হয়ে গেল, যার কোন কারণই নেই । নবী করীম (স) বলেছেন $ - Sl 6m) Lr, SUUL JIL কাজসমূহ নিয়ত অনুযায়ী গৃহীত হয়। যে লোক যে নিয়ত করবে সে তা-ই পাবে। তাই যখন কেউ ইহরাম বেঁধে হজ্জের নিয়ত করল, তার তা-ই হওয়া উচিত যার নিয়ত সে করেছে রাসূলে করীম (স)-এর কথানুযায়ী । সে তো হজ্জের নিয়ত করেছে। তার হজ্জ করাই উচিত । আল্লাহ্র কথা £ . - Et 2 যে লোক এই মাসসমূহে হজ্জের নিয়ত করবে... আবূ বকর বলেছেন, এই আয়াতাংশের মূল বক্তব্য সম্পর্কে আগের কালের মনীষিগণের বিভিন্ন কথা রয়েছে। ইবনে আব্বাস (রা), আল-হাসান ও কাতাদাতা বলেছেন, এর অর্থ যে-লোক ইহরাম বাধল। শরীক আবূ ইসহাক, ইবনে আব্বাস সূত্রে বলেছেন, এ আয়াতাংশের.অর্থ হল 8 যে লোক ‘তালবিয়া' বলবে । আবদুল্লাহ ইবনে মাসউদ ও ইবনে উমর (রা) ইবরাহীম নখয়ী, তায়ূস, মুজাহিদ ও আতাও তাই বলেছেন। উমরাতা আয়েশা (রা) সূত্রে বলেছেনঃ যে লোক নিও কাহাক, তার ইহরামই গণ্য হবে। ১১-- www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।