আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৮০ শিকার করলে ইহরাম ভেঙ্গে যায় না। যদিও এই সব কাজ না করাই ইহরামের ফরয। হজ্জের কোন কোন ফরয তো এমন যা হজ্জের মাসসমূহ শেষ হয়ে যাওয়ার পর করতে হয়। আর কোন কোন ফরয তার জন্যে নির্দিষ্ট সময়েই করতে হয়। কিন্তু নামাযের কোন ফরফই এমন নয়, যা তার জন্যে নিদিষ্ট সময় অতীত হয়ে যাওয়ার পর করতে হয়। কাযা করার ব্যাপারটি সম্পূর্ণ ভিন্নতর । কাজেই নামায ইহরাম সম্পর্কিত মাসলা ঠিক করতে ভিত্তি হতে পারে না। তবে আসল মাসলায় তাকে দলীল বানানো যেতে পারে। তা এ ভাবে যে, হজ্জের কোন কোন ফরয এমন যা হজ্জের মাসসমূহ অতীত হয়ে যাওয়ার পর করা হয়, তা-ই হয় তার আসল সময় । তেমনি তার জন্যে ইহরাম হজ্জের মাসসমূহের পূর্বে করা জায়েয । তা-ই হবে তার জন্যে আসল সময় । কেননা তা হজ্জের মাসসমূহের আগে করা জায়েয না হলে তার কোন ফরয পেছনে বিলম্বিত করে করা জায়েয হতো না ঠিক নামাযের মতই ৷ যদি বলা হয়, এ বিষয়ে যখন সকলেই একমত যে, যে লোক হজ্জ করতে পারল না, তার তখনকার ইহরাম দিয়ে পরবর্তী বছরের হজ্জ করা তার জন্যে জায়েয নয় । তার হালাল হয়ে যাওয়া উচিত উমরা করে। তখন বোঝা গেল যে, হজ্জের মাসসমূহ ছাড়া অন্য সময় হজ্জের জন্যে করা ইহরাম উমরা করা ওয়াজিব বানিয়ে দেয়। সেই ইহরাম দ্বারা হজ্জ করা জায়েয নয়। জবাবে বলা হবে, হজ্জের মাসসমূহের পর-ও তার ইহরাম পুরাপুরিভাবে টিকে থাকা জায়েয । আর তা হচ্ছে কুরবানীর দিন প্রস্তর নিক্ষেপের পূর্বে । এমনকি ইমাম শাফেয়ী (রা) ধারণা করেছেন যে, কুরবানীর দিন যদি স্ত্রী-সঙ্গম করে, তাহলে তার হজ্জ নষ্ট হয়ে যাবে। পূর্বে আমরা দলীল দিয়ে বলেছি যে, হজ্জের মাসসমূহের পূর্বে হজ্জের ইহরাম বাধা জায়েয । কেননা তাঁর মতে কুরবানীর দিনটি হজ্জের মাসসমূহের মধ্যে গণ্য নয়। সে দিনও ইহরাম তার পূর্ণত্ব সহকারে বাকী থাকতে পারে। এর দুটি তাৎপর্য রয়েছে। একটি হচ্ছে প্রশ্বকারীর প্রশ্ব করার সুযোগ না থাকা৷ যা সে উল্লেখ করেছে তা নিয়ে আপত্তির কারণ হল__ হজ্জের মাসসমূহের আগেই হজ্জের জন্যে সহীহ ইহরাম পেয়ে যাওয়া সঙ্গত । আর দ্বিতীয় তাৎপর্য হল, হজ্জের মাসসমূহের পূর্বেই হজ্জের ইহরাম শুরু করা জায়েয বোঝায় । কেননা সে সময় পূর্বের ইহরাম টিকে থাকা সঙ্গত, যেমন ইতিপূর্বে আমরা বিস্তারিত বলেছি। ইমাম শাফেয়ী যে বলেছেন যে, হজ্জের মাসসমূহের পূর্বে হজ্জের ইহরাম যে বীধবে, সে কার্যত উমরার জন্যে ইহরাম বেধেছে বুঝতে হবে। এই কথাটি বাহ্যিকভাবেই বিপর্যস্ত । কেননা হয় ইহরামের হজ্জ সে নিজের উপর যা চাপিয়ে নিয়েছে, তার জন্যে বাধ্যতামূলক হবে, অথবা বাধ্যতামূলক হবে না ।- যদি বাধ্যতামূলক না হয়, তাহলে সে ইহরাম বাধেনির মতো হয়ে যাবে। অথবা সেই নামাযীর মতো হবে যে যুহরের সময় আসার আগেই যুহরের নামাযের তাহরীমা বেঁধেছে। তাতে তার জন্যে বাধ্যতামূলক কিছু থাকে না৷ সে তা শুরুই করেনি না অন্য কিছুতে সে প্রবেশ করছে। তার জন্যে হজ্জ বাধাতামূলক হলে হজ্জের মাসসমূহের পূর্বেই হজ্জের ইহরাম আদায় করা তার জন্যে জায়েয হবে । আর ইহরাম বাধা যখন সহীহ হবে, তাতে থেকে যাওয়াই তার পক্ষে সম্ভব হবে । উমরা করে তা থেকে হালাল হওয়া তার জন্যে জায়েয হবে না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।