আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন a ঢলে পড়লে'- -এর মত হয়ে যাবে। অথবা 'নামায কায়েম কর দিনের দুই দিকে' এর মত । এইরূপ আরও যে সব আয়াত রয়েছে, সে সব আয়াতের মত, যাতে ইবাদতের জন্যে সময় নির্ধারিত করা হয়েছে। জবাবে বলা যাবে, আমরা পূর্বেই বলেছি যে, ‘হজ্জ কয়েকটি জানা মাসে করণীয়’ আল্লাহ্র এ কথাটিতে হজ্জ ওয়াজিব হওয়ার কোন দলীল নেই ৷ কেননা এটা আদেশ সূচক কথা নয়। তাতে একটা ইঙ্গিত রয়েছে, তা প্রমাণের জন্যে একটা ভিন্ন দলীলের প্রয়োজন । কেননা হতে পারে, এই মাসসমূহে হজ্জ জায়েয হওয়ার কথা বলা হয়েছে। আর এ-ও হতে পারে যে, তদ্বারা হজ্জের ফযিলত বলা হয়েছে। অতএব শব্দের বাহ্যিক অর্থে সৃময় নির্ধারণের কোন অর্থ যে নেই, তা নিঃসন্দেহে । এই কারণে ‘মাসসমূহ’ বলার দ্বারা ইহরামের সময় নির্ধারণ করা হয়েছে ওয়াজিবকরণ হিসেবে, এর দলীল বলাও সহীহ হবে না। আ্রার নামায তো আল্লাহ তা'আলা সময়. নির্ধারণ সহকারেই ফরয করেছেন এমন শব্দ দ্বারা, যাতে সেই সময়েই তা আদায় করা ফরয হয়ে যায় কোনরূপ শোবা সন্দেহ ছাড়াই । যেমন বলেছেন £ $০) 1 ৷ 4/১4 ‘সূর্যের পশ্চিমে ঢলে পড়ার সময় হলে নামায কায়েম কর !' এরূপ আরও আয়াতে নির্ধারিত সময়ে নামায কায়েমের আদেশ করা হয়েছে। আরও একটি কারণ আছে। আমরা মেনে নিয়েছি যে, সেটি ইহরাম বাঁধার সময়। তখন নামায তার উপর বাধ্যতামূলক হয় না নামাযের ইহরাম তার জন্যে নির্দিষ্ট সময়ের আগে নিয়ে আসার দিক দিয়ে। তা জায়েয নয় এ হিসেবে যে, তার ফরযসমূহ ও রুকন সমূহ ইহরামের সাথে মিলে গিয়েছে। তার সমস্ত ফরয তার তাহরীমা বাধা থেকে বিলম্বিত করে করা জায়েয নয়। এই কারণে তার তাহরীমা বাধার হুকুম সমস্ত কাজের হুকুম হয়ে যায়। এমন সময়ে হজ্জের ইহরাম বাধা জায়েয হওয়ার কোন মতপার্থক্য নেই, যার পরে বিলম্বিত হবে তার সমস্ত কাজ । তার একটি ফরযও ইহরামের পরে পরে করা জায়েয নয়। এই কারণে হজ্জ ও নামায দুইটি ভিন্ন ভিন্ন জিনিস হয়ে গেছে। অপর একটি দিক দিয়েও আলোচনা করতে হবে। তা হল ইহরামের কাজ নিষিদ্ধ হওয়ার দরুন তার বাধ্যবাধকতার সহীহ হওয়া নিষিদ্ধ করে না । আর নামায নিষিদ্ধ হওয়ায় নামায শুরু করা সহীহ হওয়াকে নিষেধ করে। তার দলীল হচ্ছে, যে লোক বিনা অযূ অবস্থায় নামাযের তাহরীমা বীধবে অথবা অ-কিবলার দিকে ফিরে তাহরীমা বাঁধবে ইচ্ছা করে কিংবা সম্পূর্ণ ন্যাংটা অবস্থায় -- অথচ তার কাপড় আছে, তার নামায শুরু করাই জায়েয নয়। তেমনি হজ্জের ইহরাম বাধল স্ত্রীর সাথে মেলা-মেশা করা অবস্থায অথবা পোশাক-পরিচ্ছদ পরা অবস্থায়, তার ইহরাম তো সজ্ঘটিত হবে, তার হুকুম-ও তার জন্যে বাধ্যতামূলক হবে তা নষ্ট করে এমন কাজের সাথে ঘনিষ্ঠতা থাকা সত্ববে। তাই হজ্জের ইহরাম সংক্রান্ত হুকুম-আহকামকে নামাযের সাথে তুলনা করা সঙ্গত হবেনা । আর একটি কারণ এই যে, নামাযের কোন কোন ফরয তরক করলে তাকে নষ্ট করে দেবে। যেমন অযূ না থাকা, কথা বলা, চলাফেরা করা ইত্যাদি । কিন্তু ইহরামের কোন কোন ফরয তরক হলে ইহরাম নষ্ট হয় না। কেননা সুগন্ধি ব্যবহার করলে বা ভালো পোশাক পরলে কিংবা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।