আহ্কামুল কুরআন ৭৮ তা পুনরায় করতে হবে। আর একটি ফায়দা এই যে, তামাত্নর হুকুম হজ্জের সাথে উমরার কাজের সাথে সম্পর্কিত এই মাসসমূহে । এমন কি, হজ্জের মাসসমূহের আগেই যদি উমরার তওয়াফ সম্পন্ন করা হয়, আর সেই বছরই হজ্জ করে, তাহলে.সে তামাত্ন হজ্জকারী হতে পারবে না। এজন্যে আমাদের হানাফী ফিকাহবিদগণ বলেছেন সেই ব্যক্তি সম্পর্কে, যে ‘কেরান' হজ্জ করবে ও হজ্জের মাসসমূহ আসার আগেই মক্কায় প্রবেশ করবে ও উমরার তওয়াফ ও সাঈ' করে ফেলে এবং কেরান-এর উপরই চলতে থাকে, তাহলে সে তামাত্ন হজ্জকারী হল না। কেরান হজ্জের পশু যবেহ করাও তার জন্যে কর্তব্য হবে না। আয়াতটি এই ফায়দা দিয়ে যে, এই মাসগুলোর সাথেই তামাত্বুর হুকুম জড়িত যখন হজ্জ ও উমরাকে তাতে একত্রিত করা হবে । এতদসত্তেও আল্লাহ্র কথা £ 'হজ্জ জানা মাসসমূহে' হজ্জকে যদি এই মাসসমূহের মধ্যে সীমাবদ্ধ করে দেয়, অন্যান্য মাসকে শামিল না করে, তাহলে ইহরাম ছাড়াই হজ্জের কাজ কর্মের দিকে ফিরে যাওয়া কর্তব্য হয়ে পড়ে । তাতে আল্লাহ্র একথাটির সাধারণ তাৎপর্য রক্ষা পায় £ ‘লোকেরা তোমাকে ‘নতুন চাদসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও, তা ‘লোকদের ও হজ্জের জন্যে সময় নির্ধারক ।' এতে জানা গেল যে, সব নতুন চাদেই ইহরাম বাধা জায়েয । তার অর্থ যদি ইহরাম ধরা হয়, তাহলে ‘তা জনগণের ও হজ্জের জন্যে সময় নির্ধারক’ কথাটির সাধারণত ব্যাহত হয়ে যায়। আর ‘হজ্জ জানা মাসসমূহ’-এর তাৎপর্যকে সীমাবদ্ধ ও সংকীর্ণ করে দেয়া হয়। তা সত্ত্বেও আমরা তার ব্যবহারকারী হবো না। কেননা আল্লাহ্ জানিয়ে দিয়েছেন যে, তিনি নতুন চাদসমূহকে হজ্জের সময় নির্ধারক বানিয়েছেন। আমরা যখনই তাকে হজ্জের মাসসমূহের মধ্যে সীমিত করে দেব, তখন তার হুকুম নতুন চাদসমূহের সাথে সম্পর্কিত থাকবে না। সম্পর্কিত হয়ে যাবে তার পরিবর্তে অন্যান্য সময়ের সাথে, যেমন আরাফাতের দিনটি অবস্থান গ্রহণের জন্যে, আর কুরবানীর দিনটি তওয়াফ ও পাথর নিক্ষেপের জন্যে ৷ ইহরাম ও তার কার্যাবলীর কথা মনে করা জায়েয হবে না । কার্যাবলীর কথা মনে করা হলেই ইহরাম নিষিদ্ধ হবে। কেননা একটি শব্দে দুটিরই ইচ্ছা গ্রহণ নিষিদ্ধ । তার কারণ হল সে দুটির একটি স্বতঃই লক্ষ্যভূত। তা হল ‘মানাসিক'-এর কার্যাবলী । আর দ্বিতীয়টি হল তার কারণ । এই নামকরণ পরোক্ষ পন্থায় । অতএব দুটিরই একই শব্দে ইচ্ছা গ্রহণ জায়েয নয়। যে হজ্জ করল, কিন্তু আরাফাতে অবস্থান গ্রহণ করল না, তার সম্পর্কে বলা যাবে যে, সে হজ্জ-ই করেনি। আর অবস্থান গ্রহণ করলে তাকে হাজী নামে অভিহিত করা চলবে । উপরস্ধু আল্লাহ যখন বলেছেন $ ‘হজ্জ কয়েকটি মাসে সম্পন্ন করতে হয়,’ আর নবী করীম (স) বলেছেনঃ “আরাফা-ই হচ্ছে হজ্জ, তখন বুঝতে হবে, এই কথাটি .কুরআনে বলা হজ্জের পরিচিতি । বুঝতে হবে | -এর প্রথম আলিফ ও লাম অক্ষরদ্ধয় পরিচিতিমূলক ৷ এক্ষণে আয়াতের মোট কথাটি দাড়ায় এই £ ‘হজ্জ যা আরাফাতে অবস্থানের মাধ্যমে হয়, কয়েকটি জানা মাসে সম্পন্ন করণীয় । মাসসমূহ বলার ফায়দা আমরা পূর্বেই ব্যাখ্যা করেছি। ইহরাম বাধার সময় বুঝবার উদ্দেশ্য হলে তা মাসসমূহে মুস্তাহাব হিসেবে ব্যবহার করাই কর্তব্য । আর ‘জনগণের ও হজ্জের জন্যে' কথাটি জায়েয বোঝাবার জন্যে । এভাবেই দুটি শব্দের প্রত্যেকটিরই ফায়দা পূর্ণভাবে পাওয়া যায় এবং তার হুকুমের অংশও । যদি বলা হয়, উক্ত কথা বলে ইহরাম বোঝানোর ইচ্ছা হয়ে থাকলে তা তার জন্যে নির্দিষ্ট সময়ের আগে তা করা জায়েয হবে না। তখন কথাটি ‘নামায কায়েম কর সূর্য পশ্চিমদিকে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।