আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৭৭ করে, তা থেকে বিলম্বিত । উপরস্তু ইহরাম বাধা যদি কোন সময়ের মধ্যে সীমাবদ্ধ হতো, তাহলে তার সাথে তার কার্যাবলীর ওয়াজিব হওয়ার কারণ ও মিলিত-হওয়া বাঞ্ছনীয় । তাকে তার থেকে বিলম্বিত হওয়া জায়েয হতো না। এর আর একটা প্রমাণ হচ্ছে, এ বিষয়ে সকলেই একমত যে, তামাত্ন হজ্জকারী একই সফরে উমরা ও হজ্জের কার্যাবলী একত্রিত ও সমন্বিত করে--_ অবশ্য তা যাদের পরিবারবর্গ মসজিদে হারামে উপস্থিত নয়, তাদের জন্যে উমরার ইহরাম হজ্জের মাসসমূহে কিংবা তার পূর্বে হতে পারে। তামাত্ন হজ্জকারীর জন্যে দেয়া হুকুমের এটাই দাবি। অনুরূপভাবে হজ্জের ইহরাম হজ্জের মাসসমূহে কিংবা তার পূর্বে হওয়ার মধ্যে কোন পার্থক্য নেই । এ দুটির. মধ্যে সমন্বয়কারী অর্থ হচ্ছে, দুটি ইহরাম যে সব কাজকে ওয়াজিব করে তার প্রত্যেকটির হুকুম সংশ্লিষ্ট হচ্ছে হজ্জের মাসসমূহের মধ্যে সঙ্ঘটিত হওয়ার সাথে। ফলে দুটো ইহ্রামই সমান হওয়া জরুরী যেমন বলেছি সেই দিক দিয়ে । যেমন সে দুটি কার্যাবলী হজ্জের মাসসমূহের মধ্যে হওয়া সমান হয়ে যায় । যারা হজ্জের মাসসমূহের আগে হজ্জের ইহরাম বাধা জায়েয মনে করেন না, তাদের দলীল হচ্ছে ৬,5, 4411 2) এর বাহ্যিক অর্থ । অথচ আমরা ইতিপূর্বে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি যে, হজ্জের মাসসমূহের পূর্বে হজ্জের ইহরাম বাধা জায়েয এবং তার দলীলও দিয়েছি। তা সত্ত্বেও ‘হজ্জ কয়েকটি জানা মাসে’ কথাটির হুকুম একটা ইঙ্গিতের সাথে সংশ্লিষ্ট । তাকে বাদ দিয়ে কথা বলা যেতে পারে না। আর তা হচ্ছে, একথা জানা-ই আছে যে, হজ্জ বহু কয়টি মাসে হয় না। কেননা হজ্জ তো হল হাজীর কাজ । আর মাসসমূহ হল আল্লাহ্র কাজ, আল্লাহ্র সৃষ্টি । আর আল্লাহ্র কাজ কখনই বান্দার কাজ হতে পারে না। অতএব প্রমাণিত হল যে, এখানে একটি ইঙ্গিত উহ্য আছে। হতে পারে সে ইঙ্গিতমূলক কথাটি এই হবে যে, ‘হজ্জের কাজ জানা মাসসমূহে হবে।' আর তাহলে তাতে হজ্জের মাসসমূহের পূর্বে তার ইহরাম বাধা জায়েয না হওয়ার মতো কোন কিছুই নেই । বরং তা থেকে এই ফায়দা লাভ করা যায় যে, হজ্জের কাজগুলো এই মাসসমূহে হবে। আর ইহরামও সেই সময়ে জায়েয । সে সময়ে ইহরাম জায়েয হলে অন্য সময়ে ইহরাম জায়েয হবে না-- এমন কোন কথা নেই । যদি বলা হয়, হজ্জের ইহরাম সংক্রান্ত আদেশ কিংবা তার কার্যাবলী এর মধ্যেই শামিল রয়েছে। অতএব অন্য সময়ে তা করা জায়েয হবে না। জবাবে বলা যাবে, একথা ভুল । কেননা ব্যবহৃত শব্দের আদেশের কোন দলীল নেই । বরং তাতে তার জায়েয হওয়ারই দলীল রয়েছে। তার ওয়াজিব করার কোন দলীল শব্দে নেই। ব্যাপার যখন এই, তখন এই সব মাসে হজ্জের ইহরাম ও তার সংক্রান্ত কার্যাবলী জায়েয হওয়ারই বরং অনেক দলীল রয়েছে। আর অন্য সময়ে তা না-জায়েয হওয়ার কোন দলীল নেই। | যদি বলা হয়, সারা বছরই যখন ইহরাম বাধা জায়েয, তখন তার জন্যে কোন মাসকে নির্দিষ্ট করে দেয়ার কোন অর্থ নেই । এই মত সময় নির্ধারণের ফায়দা বিনষ্ট করে দেয় । জবাবে বলা যাবে, ব্যাপার তা নয়। বরং তাতে বনু ফায়দা নিহিত রয়েছে। একটি এই যে, হজ্জের কার্যাবলী এই মাসসমূহের মধ্যে বিশেষভাবে সীমাবদ্ধ । আমরা পূর্বে বলেছি, হজ্জের মাসসমূহের আগেই যদি তওয়াফ ও সাঈ' সম্পন্ন করে, তাহলে তা হজ্জের জন্যে গণ্য হবে না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।