আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ্ নেবে--হজ্জের নিয়ত করবে'-এর অর্থ, সেই মাসসমূহের পূর্বে কিংবা তার পূর্বে হজ্জের কাজ ফরয করে নেবে। কেননা আয়াতে ব্যবহৃত শব্দ সমস্ত ফরয দুটি সময়ের মধ্যে শামিল করে। হযরত ইবনে আব্বাস (রা)-এর নবী করীম (স) থেকে বর্ণিত একটি হাদীস থেকেও তা-ই প্রমাণিত হয়। তিনি বলেছেনঃ ~ hn 5 rh 1 যে লোক হজ্জ করার ইচ্ছা করে সে যেন খুব তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করা অর্থ ইহরাম বাধা ও তৎসংক্রান্ত কার্যাবলী করা । তবে যেসব কাজ তার জন্যে নির্দিষ্ট সময়ের পূর্বে না করার দলীল রয়েছে, সে সব কাজের কথা আলাদা । সময় নির্ধারণ প্রসঙ্গের উল্লেখে যে কথাটি বলা হয়েছে, তা-ও সেই কথা প্রমাণ করে। কথাটি হচ্ছে £ (,/44 ০৯ “ওগুলোর যারা অধিকারী তাদের জন্যে ৷' 2 ০ ০ ৮, [০0 ০21501 ৬৫০ "এবং তাদের জন্যেও যারা সে সবের অধিকারীদের ছাড়াই সে সবের উপর দিয়ে চলে গেছে সেই লোকদের মধ্য থেকে, যারা হজ্জ ও উমরা করার ইচ্ছা করেছে।' এই সাধারণ নীতি যে-কোন সময়ে হজ্জের জন্যে ইহরাম বীধাকে জায়েয করে দিয়েছে বছরের যে-কোন সময়ে একটু চিন্তা-বিবেচনা করলেও বোঝা যাবে, কুরবানীর দিন প্রস্তর নিক্ষেপের পূর্ব পর্যন্ত ফজর উদয় হওয়ার পর থেকে হজ্জের ইহরাম তার পূর্ণত্ব সহকারে অবশিষ্ট থাকে, এ বিষয়ে সকলেই সম্পূর্ণ একমত ৷ হজ্জের মাসসমূহ আসার পূর্বেই হজ্জের জন্যে ইহরাম বীধা যদি জায়েয না হতো, তাহলে যে সময়ে ইহরাম শুরু করা সহীহ নয় সেই সময় পর্যন্ত ইহরাম তার পূর্ণত্‌ সহকারে টিকে থাকা সম্ভব হতো না। আর কুরবানীর দিন প্রস্তর নিক্ষেপের পূর্ব পর্যন্ত ইহরাম টিকে থাকার প্রমাণ করে যে, তা শুরু করাও জায়েয ৷ কেননা হজ্জের মানাসিক এমন সময়ের মধ্যে সীমাবদ্ধ যে, তাকে তার অগ্রে নিয়ে আসা কিছুতেই জায়েয নয়। কুরবানীর দিনটি যদি ইহরামের সময় না হয়, তাহলে তখন ইহরাম টিকে থাকা কখনই জায়েয হতে পারে না। যেমন জুম‘আর নামায একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ, তাকে সেই সময়ের পূর্বে নিয়ে আসা জায়েয হতে পারে না । জুম'আ শুরু করার পর সেই সময়ে টিকে থাকা যখন তা শুরু করা সহীহ নয়-- জায়েয হতে পারে না। যথা, জুম'আ শুরু করা, পরে তা শেষ করার পূর্বেই আসরের সময় শুরু হয়ে যাওয়া তাতে জুমআ বাতিল হয়ে যাবে এবং সময় চলে যাওয়ার পর তার হুকুমটা টিকে থাকবে না। সেই সময়ে তা শুরু করাও সহীহ হবে না । ইহরামের হজ্জও তেমনি । যদি তা হজ্জের মাসসমূহের মধ্যে সীমাবদ্ধ হয়, তাহলে তার শেষ হয়ে যাওয়ার পর তার পূর্ণত্‌ সহ বাকী থাকা কখনই সহীহ্‌ হবে না। যেমন আমাদের বিপরীত মত পোষণকারীদের মতে তার শুরু করা সহীহ নয়। কিন্তু আমরা বলব, পশু যবেহ করার দিনও ইহরাম টিকে থাকা যদি সহীহ হয়, তাহলে সে দিন ইহরাম শুরু করাও সহীহ হবে। এই কথা এদিক দিয়েও সহীহ প্রমাণিত হয় যে, হজ্জের ইহরাম এমন সময়ও জায়েয, যখন তার সংক্রান্ত কার্যাবলী বিলন্বিত হবে এবং সেগুলোর সেই সময়ে সজ্ঘটিত হওয়া সহীহ হবে না । অতএব হজ্জের মাসসমূহের পূর্বে তাকে এগিয়ে নিয়ে আসা জায়েয হবে অবশ্যই । যেমন তার সংক্রান্ত কাজগুলো সেই সময়ে করা সহীহ হবে। কেননা তা যে কাজগুলোকে জরুরী www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।