আহ্কামুল কুরআন ৭৫ আল্লাহ বলেছেন £ EMILE al LE CE LD HE LE 10, - bs তোমাদের মধ্যে যেসব লোক মরে যায় এবং স্ত্রীদের রেখে যায়, সেই স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন বিবাহের ব্যাপারে অপেক্ষমান থাকবে। এ হচ্ছে চার মাস ও দশ দিনের কথা। হযরত আলী ইবনে আবূ তালিব, আবদুল্লাহ ইবনে শাদ্দাদ ও আবদুল্লাহ ইবনে আবূ আওফা (রা) থেকে বর্ণিত হয়েছে যে, 'বড় হজ্জের দিন হল কুরবানীর দিন, পশু কুরবানীর দিন, পশু কুরবানী করার দিন। পশু যবেহ করার দিন বড় হজ্জের দিন হবে ।' কিন্তু তা হজ্জের মাসসমূহের মধ্যে হবে না, তা অসম্ভব । তা সত্ত্বেও আল্লাহ্র কথা £$ ‘হজ্জ জানা মাসসমূহ’-এর বাহ্যিক দাবি হচ্ছে তিনটি সম্পূর্ণ মাস হওয়া’ তার থেকে কিছু কম হওয়া উচিত নয় দলীল ছাড়া । দলীল থাকলে ভিন্ন কথা । এ থেকে প্রমাণিত হল যে, পশু কুরবানী করার দিনটি হজ্জের মাসসমূহের মধ্যে গণ্য । আর তাতে আল্লাহ ইহরাম বাধাকে মুবাহ ঘোষণা করেছেন। তার কথা ‘হজ্জ কতিপয় জানা মাসে'-এর মাধ্যমে'। কাজেই ইহরামের সূচনা সেই সময় অবশ্যই সহীহ হবে। তখন যদি তা সহীহ হয়, তাহলে বছরে সবদিনই তা সহীহ হবে অবশ্যন্ভাবীরূপে ও সর্ব সম্মতভাবে। এই আয়াতটিতেই হজ্জের মাসসমূহ শুরু হওয়ার পূর্বেই ইহরাম বাধা জায়েয হওয়ার আরও একটি দলীল রয়েছে। তা ‘হচ্ছে কথার পরবর্তী অংশ £ অতঃপর যে লোক এই মাসগুলোতে হজ্জ ফরয করে নেবে ....... অর্থাৎ হজ্জ করা ফরয মনে করে নেবে। এই হজ্জ ফরয করে নিলেই হজ্জ সংক্রান্ত যাবতীয় কার্য করার দায়িত্ব আসে । আর ফরয পালনের জন্যে কোন সময় নির্দিষ্ট করা হয়নি। কাজের জন্যে এই সময় নির্ধারিত করা হয়েছে। কেননা এখানে যে ফরয-এর কথা বলা হয়েছে, তা অবশ্যই সে হজ্জ ছাড়া অন্য কিছু হবে যাকে তার সাথে সম্পর্কিত করা হয়েছে। আর ব্যাপার যখন তাই, তা হলে সময় নির্দিষ্ট হবে ‘মানাসিক’ সংক্রান্ত কার্যাবলীর জন্যে এবং অ-নির্দিষ্ট সময়ের ফরয দ্বারা তাকে বাধ্যতামূলক করা হয়েছে। তাই হজ্জের মাসসমূহের পূর্বেই হজ্জের জন্যে ইহরাম বাধা অবশ্যই সহীহ হবে। এই হজ্জই মানাসিক-এর সব কাজ ওয়াজিব করে দেয়। এই যা বলা হল, তার ভিত্তিতে একথা প্রমাণিত হয় যে, হজ্জের মাসসমূহের পূর্বেই মানতের হজ্জ শুরু করা সহীহ হবে। তাহলে তার জন্যে শর্তকৃত সময়ে হজ্জ, করা ওয়াজিব হওয়ার কারণ হবে, যদিও তা তার পূর্বেই ওয়াজিব হয়ে আছে। যদি কেউ মানত মানে এই বলে যে, ‘আগামীকাল আল্লাহ্র জন্যে রোযা রাখা আমার জন্যে কর্তব্য’, তাহলে আগামীকালের রোযা তার উপস্থিতির আগেই এই সময় ওয়াজিব হবে৷ অনুরূপভাবে একথা বলাও জায়েয যে, যে লোক হজ্জের মাসসমূহের পূর্বে হজ্জের জন্যে ইহরাম বেধেছে, তা-ই হজ্জের মাসে হজ্জ করা বাধ্যতামূলক করে দিয়েছে। যদিও তার ফরয হওয়া ও তার জন্যে ইহরাম বাধা শুরু করা অন্য সময়ে হয়েছে। তাই আল্লাহ্র কথা $ 'যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসসমূহে হজ্জ ফরয করে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।