আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৭8 সময়ে বিশেষীকৃত করে দেই, তা হলে মোটামুটিভাবে সবটাই বিশেষীকৃত করা হয়। অবশিষ্ট থেকে যায় ইহরাম সম্পর্কীয় শব্দের হুকুমটা। অভিধানে ‘হজ্জ’ শব্দের অর্থ সংকল্প গ্রহণ । অর্থাৎ হজ্জের সংকল্প গহণ করা যেন তার পরিমাণটা জানা যায়। এই সংকরল্পের সাথে অন্যান্য যে সব কাজ সংশিষ্ট তা ওয়াজিব হয় না। শরীয়াতে হজ্জ নামটা সেই কার্যাবলী ছাড়া বোঝা যায় না। অথচ তাতে সংকল্লের গুরুত্ব থাকে না। ভেঙ্গে দেখ :, শব্দের মূল আভিধানিক অর্থ হল, তা বিরত থাকার নাম । অথচ শরীয়াতের দৃষ্টিতে তার আরও কতগুলো অর্থ রয়েছে। তা সত্বেও রোযার সহীহ হওয়ার ব্যাপারে সেই বিরত থাকাটা সর্বত্রই গণ্য । ইতিকাফও তেমনি । তার শাব্দিক অর্থ অবস্থান করা । শরীয়াতের দৃষ্টিতে তার আরও অর্থ আছে। সেই সাথে ‘অবস্থান’ অবশ্যই রয়েছে। তবে এই নামটা রাখার আসল যে উদ্দেশ্য’তা অবশ্যই গণ্য হবে। শরীয়াতের দৃষ্টিতে তার সাথে অন্যান্য যত অর্থই মিলিত করা হোক-না-কেন, সেই অবস্থানের ভাব না থাকলে শরীয়াতের দৃষ্টিতে এই নামের হুকুমটা প্রমাণিত হয় না। হজ্জ-ও তেমনি। আভিধানিক অর্থে তা সংকল্প খৃহণ । পরে এই সংকল্প গ্রহণের সাথে ইহরামকে সংশ্লিষ্ট করা হয়েছে। তার পূর্বে আর কিছুর হুকুম নেই । কাজেই ইহরামকে এই নামে অভিহিত করা খুবই সঙ্গত যেমন তওয়াফ ও আরাফাতে অবস্থানকেও এই নামে অভিহিত করা হয়। অন্যান্য মানাসিককেও হঙজ্জই বলা হয়। ফলে এই সাধারণ তাৎপর্যের দিক দিয়ে ‘নতুন চাদসমূহ' সম্পূর্ণই ইহরাম-এর সময় নির্ধারক হওয়াটা খুবই বাস্তব। আর এই সাধারণত্বই হজ্জের সমস্ত কার্যক্রমকে শামিল করে। সে কাজসমূহ নির্দিষ্ট সময়ের সাথে চিহ্নিত করার আর একটি দলীল হচ্ছে আল্লাহ্র কথা $ ‘হজ্জ কয়েকটি জানা মাসে সম্পর্ব হয়।' মাসসমূহ সম্পর্কে আগের কালের ফিকাহবিদদের কথা ও মতামত আমরা পূর্বেই উল্লেখ করেছি । কেউ বলেছেন শওয়াল, যিলকাদাহ ও যিলহাজ্জা'র দশ দিন। অন্যরা বলেছেন সওয়াল, যিলকাদা ও যিলহাজ্জা । তাঁদের সকলের এঁকমত্যে একথা জানা গেল যে, কুরবানীর দিনটি হজ্জের মাসসমূহের মধ্যে গণ্য । কাজেই আল্লাহ্র কথা ‘জানা মাসসমূহ'-এর সাধারণত্বের দ্বারা প্রমাণিত হল যে, কুরবানীর দিনও হজ্জের ইহরাম থাকা জায়েয । আর কুরবানীর দিন যখন তা পারা যায়, তখন সারা বছর ইহরাম রাখা অবশ্যই. জায়েয হবে। কেননা কুরবানীর জন্তু যবেহ করার দিন ইহরাম রাখা ও বছরের অন্যান্য সব সময় ইহরাম রাখা জায়েয হওয়ার মধ্যে কেউ-ই কোনরূপ পার্থক্য করেনি। যদি বলা হয়, যিনি যিলহজ্জ মাসের দশ দিনের কথা বলেছেন, তিনি দশ দিন বলে দশ রাত্রি বোঝাতে চেয়েছেন। কুরবানীর দিনটি তাতে ধরা হয়নি। কেননা কুরবানীর দিনের ফজর উদয় হওয়ার সঙ্গে সঙ্গে বছরের হজ্জ নিঃশেষ হয়ে যায়। জবাবে বলা যাবে, দশ দিনের কথা বলে যদি দশ রাত্রি বুঝিয়ে থাকেনও, তবে দশ রাত্রির সাথে জড়িত দিনগুলোও তার মধ্যে গণ্য হবে। যেমন অন্যত্র আল্লাহ্র কথা £ ০/০৩4 ‘তিনটি রাত সমান সমান ।' আসলে তিন দিনই বলতে চাওয়া হয়েছে। ঠিক এই ব্যাপারে উল্লেখ প্রসঙ্গে অন্যত্র যেমন বলা হয়েছে £ - Bd তিন দিন কথা বলবে না, শুধু ইশারা-ইঙ্গিত ছাড়া । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।