'আহ্কামুল কুরআন ৭৩ শব্দটিকেই বাদ দিতে হয়। তার কোন ফায়াদাই থাকে না। কিন্তু তা তো গ্রহণযোগ্য হতে পারেনা। যদি বলা হয়, যদি আরাফাতে অবস্থান গ্রহণ নতুন চাদের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে বলা যেতে পারে যে, চাদ তার জন্যে সময় নির্ধারক । জবাবে বলা যাবে, তুমি যা ধারণা করেছ, ব্যাপারটা তা নয়। কেননা নতুন চাদের একটা সময় আছে, যা সবাইর জানা (পূর্বে এর ব্যাখ্যা দেয়া হয়েছে) সেই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পর তাকে ‘হিলাল’ বা নতুন চাদ বলা হয় না। আরাফাতে অবস্থানের সময় চাদ যে আকার ধারণ করে, তাতে তখন তাকে ‘হিলাল' বলা যায় না। অথচ আয়াতে আল্লাহ তাআলা ‘হিলাল’কে হজ্জের সময় নির্ধারক বলেছেন। অথচ তুমি ‘হিলাল'কে নয় চাদকে সময় নির্ধারক বানাচ্ছ। তাতে ব্যবহত শব্দের যথার্থ অর্থ বাদ দিতে হয়। শব্দটি যা বোঝায়, তা তুমি গ্রহণ করছ না৷ ভেবে দেখ, কোন মাসের ‘হিলাল’'কে যদি ঝণ শোধের সময় নির্ধারণ করা হয়, তাহলে ‘হিলাল'’ নিজেই সময় ঘোষণা করবে দাবির অধিকার প্রমাণের জন্যে এবং তা আদায় করে দেয়া ওয়াজিব বলার জন্যে । সেই সময়ের পরের কোন সময় নির্ধারণ করবে না। ‘হিলাল’-এর হিসেব অনুযায়ী যদি ‘ইজারা’ ঠিক করা হয়, তাহলে তাতে হিলাল বা নতুন চাদ দেখাই তাতে গণ্য হবে। ব্যবহৃত শব্দ থেকে তা-ই বোঝা যায়। কোন সমঝদার ব্যক্তির পক্ষে তা বোঝা কঠিন নয়। তবে তার কথা £ হজ্জ এমন কাজের নাম যার জন্যে ইহরাম বাধা জরুরী হয়ে পড়ে কিন্তু ইহরামকে হজ্জ বলা হয় না, যখন তা কারণ হবে যেসব কাজের কাজেই সে সব. কাজের হুকুম নতুন চাদ অনুযায়ীই দেয়া হবে। তাই আমরা যেমন বললাম, কিতাবের প্রথম অং নাম অন্য কিছু দিয়ে রাখা অসমীচীন হবে না, যদি তা-ই তার কারণ হয় কিংবা হয় পার্শ্ববর্তী, অতএব ইহরামকে হজ্জ নাম রাখা এই দৃষ্টিকোণ দিয়ে সহীহ হবে। উপরস্তু ইহরামকে উহ্য ধরলে গোটা ভাষা এই দাড়ায় El ১, ৮550025 ‘বল, নতুন চাদগুলো জনগণের ও হজ্জের ইহরাম বাধার সময় নির্ধারক ৷' যেমন অন্যত্র আল্লাহ বলেছেনঃ Ml, 20। ‘জনগণকে জিজ্ঞাসা কর ।' এখানে ‘অধিবাসী’ শব্দ উহ্য রয়েছে, মূল কথাটি হবে $ ‘জনপদের অধিবাসীদের জিজ্ঞাসা কর’ । আর একটি আয়াত 8 ৷ 1১৪% -এর যা অর্থ, তা প্ৰণিধানযোগ্য । সেই অর্থই গ্রহণ করা বাঞ্ছনীয় । তাহলে ‘হিলাল’ নতুন চাদসমূহকে হজ্জের সময় নির্ধারক বানানোর ব্যাপারে শব্দের হুকুমটা সহীহভাবে প্রতিষ্ঠিত হতে পারে। তাছাড়া ‘হজ্জ’ শব্দের আভিধানিক অর্থ ॥এ]| ইচ্ছা করা, সংকল্প গ্রহণ করা । যদিও শরীয়াতের পরিভাষায় কতগুলো কাজ এর সাথে জুড়ে দেয়া হয়েছে। তবুও তাকে হজ্জ বলাই সহীহ । অতএব ইহরামকে হজ্জ বলা নিষিদ্ধ হতে পারে না। কেননা সংকল্প গ্রহণের পর যে কাজটি করার হুকুম তা হচ্ছে ইহরাম বাধা । ইহরাম বাধার পূর্বে এই সংকল্পের সাথে অন্য কোন হুকুম সম্পর্কিত হয় না। এই কারণে ইহরামকে ‘হজ্জ' নামকরণ খুবই সঙ্গত । কেননা তা-ই হজ্জ পর্যায়ের প্রথম কাজ । অতএব আল্লাহ্র কথা £ ‘লোকেরা তোমার নিকট হিলালসমূহ’ সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও, তা লোকদের কাজের ও হজ্জের সময় নির্ধারক ইহরামকেও শামিল করে নিয়েছে’ ইহরাম ছাড়া আর যত কাজ আছে, তা-ও সব মানাসিক-এর অন্তর্ভূত । একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যাবে, হজ্জের কার্যাবলী যখন আমরা বিভিন্ন নির্দিষ্ট www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।