আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ন আব্বাস (রা) থেকে মাসসমূহের পূর্বেই হজ্জের জন্যে ইহরাম না বাধা সুন্নাত তরীকা বলে যে বৰ্ণনাটিতে উল্লেখ করেছেন বাহ্যত তা থেকে মনে হয় যে, তিনি এ পর্যায়ে সুনিশ্চিত ও চূড়ান্ত পর্যায়ের কথা বলেন নি, হজ্জের মাসসমূহের পূর্বে হজ্জের ইহরাম বাধাই যাবে না-- এমন কথা নয়। ইবরাহীম নখয়ী ও আবূ নয়ীম থেকে হজ্জের মাসসমূহের পূর্বেই হজ্জের জন্যে ইহরাম বাধা. জায়েয বলে বর্ণিত হয়েছে। আমাদের হানাফী ফিকাহবিদ সকলেরই এক মত । মালিক, সওরী ও লাইস ইবনে সাঈদও এই মত দিয়েছেন। আল-হাসান ইবনে সালিহ ইবনে হাই বলেছেন, হজ্জের মাসসূহের আগেই হজ্জের জন্যে ইহরাম বাধলে সেটিকে উমরার ইহরাম বানাতে হবে। পরে সেটিকে উমরার জন্যে বানাবার পূর্বেই হচ্ছের মাস এসে গেলে সে হজ্জে চলে যাবে এবং তা যাওয়াই তার জন্যে যথেষ্ট হবে। আওজায়ী বলেছেন, সেটিকে উমরার ইহরাম বানাতে হবে। শাফেয়ী বলেছেন, সেটি দ্বারা উমরা করা যাবে মাত্র । আৰু বকর বলেছেন, আল্লাহ্র কথা £ লোকেরা তোমাকে চাদসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘বল $ তা জনগণের জন্যে সময় ও হজ্জ-এর নির্ধারক' এর ব্যাখ্যা পর্যায়ে ইতিপূর্বে আমরা তা জায়েয হওয়ার দলীল ও প্রমাণ বলেছি। ‘সব চাদ হজ্জের সময় নির্ধারক’ কথাটি সাধারণভাবে বলা হয়েছে। যখন জানা গেল যে, চাদসমূহ হজ্জের কার্যাবলীর সময় নির্ধারক নয়, তখন ব্যবহত শব্দের অর্থ হবে হজ্জের ইহরাম বাধা । ফলে চাদের সব মাসেই হজ্জ জায়েয হওয়া উচিত । কোন কোন মাসে হজ্জ, আর কোন কোন মাসে নয়, এরূপ নির্ধারক জায়েয নয়। কেননা আল্লাহ্র কথা থেকে সব চাদেরই সাধারণভাবে লোকদের জন্যে সময়ের নির্ধারক হওয়ার তাৎপর্য বোঝায়, কোন কোন চান্দ্রমাসকে বাদ দিয়ে অপর কোন চান্্রমাসে তা হওয়ার কথা বলার ইচ্ছা বোঝায় না। তাতে সমস্ত মানুষের জন্যে সময়ের নির্ধারক হওয়ার কথা শামিল রয়েছে। তাই তাকে শুধু সেই মাসসমূহের মধ্যে সীমিত করা দরকার, যখন হজ্জ জায়েয । যদিও ব্যবহৃত শব্দে ওদুটোই শামিল রয়েছে। | যদি বলা হয়, চাদগুলোকে হজ্জের সময় নির্ধারক বলা হয়েছে, আর হজ্জ মূলত এমন সব কাজ, যে জন্যে ইহরাম বাধা প্রয়োজন ৷ আর শুধু ইহরামই তো হজ্জ নয়। তাই তার দ্বারা আসল হজ্জ-ই বোঝাতে হবে । তাহলে চাদগুলো হজ্জের সময় নির্ধারণ করবে শওয়াল, যিলকদ ও যিলহজ্জ মাসগুলোকে। কেননা এই কয়টি মাসেই হজ্জ সংক্রান্ত কার্যাবলী সহীহ হয়। কেননা হচ্জের নির্দিষ্ট মাসগুলোর পূর্বেই তওয়াফ ও সাঈ' করা হলে তা সকলের মতে সহীহ হবে না । কাজেই হজ্জ শব্দটি তার প্রকৃত অর্থে ব্যবহৃত হওয়া উচিত । . জবাবে বলা যাবে, এই কথাটি ভুল । কেননা তাতে মূলতই শব্দের হুকুমটা প্রত্যাহত হয়ে যেতে হয়। তা এ জন্যে যে, আল্লাহ্‌র কথা ৪ ‘লোকেরা তোমাকে চাদসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বল, তা জনগণের এবং হজ্জের সময় নির্ধারক'-এর তাৎপর্য অনুযায়ী চাদসমূহের নিজেরই হজ্জের সময় নির্ধারক হওয়া বাঞ্ছনীয় হয়। আর হজ্জের তিনটি ফরয ইহরাম বাধা, আরাফাতে অবস্থান গ্রহণ এবং তওয়াফে যিয়ারত । এ কথা জানা-ই আছে যে, চাদসমূহ আরাফাতের অবস্থান ও তওয়াফে যিয়ারতের সময় নির্ধারক নয়। কেননা এ দুটো কাজ চাদের হিসেবে হয় না। ফলে চাদ সময় নির্ধারক হয় শুধু ইহরাম বাধার জন্যে, অন্যান্য ফরয কাজের জন্যে নয়। কথাটিকে যদি আমরা তোমার বক্তব্য অনুযায়ী গ্রহণ করি তাহলে তো কোন একটির জন্যেও চাদ সময় নির্ধারক হয় না। তাহলে মূল আয়াত থেকে নতুন চাদসমূহ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।