আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ন না। তাতে কারোর উপর কোন সমস্যাও দেখা দেয় না। তাই বলতে হবে, যিনি একটিকে ‘এক প্রকারের বয়ান' বলেছেন, তিনি মূল ব্যাপারে গাফিল রয়েছেন। আল্লাহ্‌র কথা ৪1%/41 51 ‘হজ্জ কয়েকটি জানা মাস'। আবূ বকর বলেছেন, ‘হজ্জের মাসসমূহ' পর্যায়ে আগের কালের ফিকাহবিদগণ নানা কথা বলেছেন। ইবনে আব্বাস ও ইবনে উমর (রা) এবং আল-হাসান, আতা ও মুজাহিদ বলেছেন, শওয়াল, যিলকদ ও যিলহজ্জ-এর দশ দিন হচ্ছে হজ্জের মাস । আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেছেন, শওয়াল, যিলকদ ও যিলহজ্জ-এর দশ দিন হচ্ছে হজ্জের মাস । ইবনে আব্বাস ও ইবনে উমর (রা) অপর একটি বর্ণনায় এরূপ কথাই বলেছেন। আতা ও মুজাহিদ থেকেও তা-ই বর্ণিত হয়েছে। লোকেরা বলেছেন, এ সব কথার মধ্যে বাহ্যত সামান্য পার্থক্য দেখে প্রকৃতপক্ষে মৌলিক কোন মতপার্থক্য নয় । যিনি যিলহজ্জ মাসের উল্লেখ করেছেন, তার অর্থ সে মাসের কিছু অংশের কথা মনে করা অসম্ভব নয়। কেননা হজ্জ তো যিলহজ্জ মাসের প্রথমার্ধেই সম্পূর্ণ হয়ে যায়। গোটা মাস তো আর হজ্জে অতিবাহিত হয় না। মিনার দিনগুলোর পর হজ্জের ‘মানাসিক' = অনুষ্ঠানমালার আর কিছুই বাকী থাকে না। কেউ কেউ বলেছেন, যিলহজ্জ বলে গোটা মাসও মনে করা যেতে পারে। তার অর্থ এ-ও হতে পারে যে, এগ্তলোই যখন হজ্জের মাস, তখন এগুলোকে বাদ দিয়ে অন্য সময়ে উমরা করা খুবই পছন্দনীয় । যেমন হযরত উমর (রা) প্রমুখ করতেন এসব কথা পূর্বেই বলা হয়েছে । আল-হাসান ইবনে আবূ মালিক ইমাম আবূ ইউসূফ থেকে এই মত বর্ণনা করেছেন যে, শওয়াল, যিলকদ ও যিলহজ্জের দশ দিনই হচ্ছে হজ্জের জানা ও নির্দিষ্ট মাস । কেননা যে-লোক কুরবানীর :দিনের ফজর উদয় হওয়ার সময় পর্যন্ত আরাফাতে অবস্থান গহণ করতে পারেনি, সে হজ্জ হারিয়ে ফেলেছে। আর ৬০৯০ 4/1 বলে পূর্ণ দুই মাস ও এক মাসের কিছু অংশ মনে করায় ভাষাবিদদের মধ্যে কোন মতপার্থক্য নেই। এটা সম্পূর্ণ বৈধ কথা ৷ যেমন নবী করীম (স) বলেছেন, মিনার দিনগুলো হচ্ছে মাত্র তিন দিন। আর সে তিন দিনও হয় দুই দিন পূর্ণ ও এক দিনের কিছু সময় নিয়ে । লোকেরা বলে $ ‘আমি অমুক বছর হজ্জ করেছি’ অথচ সারা বছর তো দূরের কথা, হজ্জে বছরের মাত্র কিছু অংশই ব্যয় হয়েছে। ‘আমি অমুকের সাথে অমুক বছর দেখা করেছি’ বললে গোটা বছরই তো আর বোঝায় না। তার কোন এক সময়ে সাক্ষাৎ হওয়ার কথাই বোঝায় মাত্র । ‘অমুক্কের সাথে জুমা‘আর দিন কথা বলেছি’ বললেও দিনের কিছু সময়ই বোঝায় মাত্র। কোন কাজ যখন কথিত গোটা সময়কে লাগায় না, তখন এরূপ কথার তাৎপর্য তা-ই হয়ে থাকে। আবূ বকর বলেছেন, যিনি বলেছেন, হজ্জের মাস হচ্ছে শওয়াল, যিলকদ ও যিলহজ্জ_ তার এই বলার আর একটি কারণ আছে। তা হল কথা বলার প্রচলিত ধরন । জানা মাসসমূহের অর্থে দুটি ভিন্ন ভিন্ন কথা শামিল রয়েছে। তা হল জাহিলিয়াতের যুগের লোকেরা মাসসমূহকে এদিক-ওদিক নাড়িয়ে সরিয়ে দিত । সফর মাসকে তারা মুহররম মাস বানাত। আর মুহররম মাসকে তারা হালাল মাস মনে করে নিত । তা তারা করত তাদের সম্মুখবর্তী যুদ্ধের জন্যে সুবিধা করে নেয়ার উদ্দেশ্য । আনল্পাহ তা'আলা উক্ত কথাটি দ্বারা এই = হারাম মাসকে এদিক-ওদিক নাড়িয়ে সরিয়ে দেয়ার বদ-অভ্যাসকে বাতিল ঘোষণা করেছেন এবং হজ্জের সময়কে সুনির্দিষ্ট করে দিয়েছেন সেই ভিত্তিতে, যা আসমান জমিনের প্রথম সৃষ্টিকালে স্থাপিত হয়েছিল । যেমন নবী করীম (স) বিদায় হজ্জের দিন বলেছেন $ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।