আহ্্কামুল কুরআন ৬৯ মৃত্যু তো স্ত্রীকে ইদ্দত পালনে বাধ্য করে। এই কারণে অল্প বয়স্কা মেয়ের হায়য হতে শুরু করলে তার ‘ইদ্দত’ পরিবর্তিত হবে না । কেননা এখানে ইদ্দত পালন ফরয হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি । তা হচ্ছে হায়য হওয়া । আর আল্লাহ্র কথা £ £৮, 1%, “আর সাতটি রোযা রাখতে হবে যখন তোমরা বাড়িতে ফিরে যাবে।' আতা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন, ইচ্ছা করলে এই সাতটি রোযা মক্কায় থেকেও রাখা যেতে পারে। আর চাইলে পরিবারবর্গের নিকট ফিরে গিয়ে রাখতে পারে। আল-হাসান বলেছেন, পথের মধ্যেও এ রোযা রাখা যেতে পারে। আর চাইলে পরিবারবর্গের নিকট: ফিরে গিয়ে রাখবে । মুজাহিদ ও সাঈদ ইবনে যুবায়রও তাই বলেছেন। ইবনে উময় ও শাবী বলেছেন, পরিবারবর্গের নিকট ফিরে গিয়ে রোযা কয়টি রাখবে। আল্লাহ্র কথা £ ৯) 5 ‘যখন তোমরা ফিরে যাবে’ বলে হতে পারে মিনা থেকে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে, হতে পারে, পরিবারবর্গের নিকট ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এই দুই প্রত্যাবর্তনের মধ্যে প্রথমটি থেকে গণ্য হবে। তার তা হল ‘মিনা’ থেকে প্রত্যাবর্তন করা । তার প্রমাণ এই যে, 'আইয়্যামে তাশ্রীকের রোযা রাখতে আল্লাহ নিষেধ করেছেন এবং প্রত্যাবর্তনের পর সাতটি রোযা রাখতে আদেশ করেছেন। অতএব নিষেধের সময় অতিবাহিত হওয়ার পর অর্থাৎ আইয়্যামে তাশ্রীক শেষ হওয়ার পরবর্তী সময় রোযা রাখা মুবাহ বলে এই সময়টার কথা বলা হয়েছে বলে মনে করা উত্তম। আল্লাহ্র কথা £“/.%,-% 4; ‘এই হচ্ছে পূর্ণ দশ ।' আবূ বকর বলেছেন, এ পর্যায়ে অনেক দিকের উল্লেখ করা হয়েছে। তা পূর্ণ কুরবানীর স্থলাভিষিক্ত হওয়ার দিক দিয়ে সওয়াব পাওয়ার কাজ হিসেবে। তা এ জন্যে যে, সাতটি রোযা রাখার আগেই কুরবানীর দিন পর্যন্ত । তিনটি রোযা রেখে হালাল হওয়ার ব্যাপারে কুরবানীর স্থলাভিষিক্ত হয়ে দাড়িয়েছে। তাই যে কেউ ধারণা.করতে পারে যে, তিনটি রোযাই বুঝি পূর্ণ মাত্রায় সওয়াব পাওয়ার ব্যাপারে কুরবানীর স্থলাভিষিক্ত হয়ে দাড়িয়েছে । তাই যে কেউ ধারণা করতে পারে যে, তিনটি রোযাই বুঝি পূর্ণ মাত্রার সওয়াব পাওয়ার ব্যাপারে কুরবানীর স্থলাভিষিক্ত হয়েছে। তাই আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে, দশটি রোযা পূর্ণত্ সহকারে সওয়াব পাওয়ার ব্যাপারে কুরবানীর স্থলাভিষিক্ত । তবে ইহরাম ভাঙ্গা জায়েয হওয়া তিনটি রোযা রাখার সাথে সংশ্লিষ্ট । আর তাতে অবশিষ্ট সাতটি রোযা রাখার জন্যে উৎসাহ প্রদানের ব্যাপারে বিরাট ফায়দা রয়েছে। কুরবানীর সওয়াব পূর্ণ করার জন্যে বাড়িতে ফিরে এসে সে সাতটি রোযা পূর্ণ করার আদেশ করা হয়েছে তাতে ইখতিয়ার দানের সম্ভাবতা দূর করা হয়েছে বলেও মৃত প্রকাশ করা হয়েছে। মূল কুরআন ৷, (এবং) অক্ষরের অর্থ হবে ॥ -- অথবা । আরবী ভাষায় অনেক স্থানেই তা হয়ে থাকে। কিন্তু শেষে বলা ‘এই দুশটিই পূর্ণ' কথা দ্বারা সেই সন্তাব্যতা দূর করা হয়েছে। আবার কেউ বলেছেন, মূল কথার উপর গুরুত্ব আরোপের জন্যেই তা বলা হয়েছে। কিন্তু ইমাম শাফেয়ী একটিকে কয়েক প্রকারের ব্যাখ্যা দানের একটি ব্যখ্যারূপে গণ্য করেছেন । তিনি বলেছেন, এটা প্রথম বয়ান । কিন্তু অপর কোন মনীষী একটি ‘বয়ান'-এর মধ্যে কোন একটি বলেন নি। কেননা আল্লাহ কথা £ ‘তিন ও সাত'-এর কোন ব্যাখ্যার প্রয়োজন করে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।