আহ্কামুল কুরআন ৬৮ বাতিল হয়ে যাবে। তায়াম্মুম করে নামায শুরু করা এবং জিহার-এর রোযা পালন শুরু করা যে অবস্থার সগ্মুখীন হয়, এ পর্যায়ে এই যা বলা হয়েছে, তা কঠিন পার্থক্যের ব্যাপার, বাহ্যিক বিপর্যয়ের ব্যাপার । কেননা মাত্য়ার রোযা শুরু করা হলেই ফরয প্রত্যাহত হয়ে যায় না = জিহার-এর রোযা শুরু করলেও । নামায-ও তাই । বরং এইসব শুরু করার অপর একটি হুকুমের উপর নির্ভরশীল । তার দলীল হচ্ছে, অবশিষ্ট নামায নষ্ট হয়ে গেলে আগের অংশ-ও নষ্ট হয়ে যাবে। জিহার-এর অবশিষ্ট রোযা নষ্ট হয়ে গেলে আগে যা রাখা হয়েছে, তা-ও নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে মাত্য়ার রোযা রাখা শুরু করে দিলে, পরে তার প্রথম দিনটাই নষ্ট হয়ে গেলে তা সব নষ্ট হয়ে যাবে। যদি কুরবানীর জন্তু পেয়ে যায় তাহলে তার রোযা রাখা জায়েয হাবে না-- এটাতে সকলেই একমত । কাজেই বিকল্পের কৃত অংশ সহীহ হলে আসল ফরয প্রত্যাহৃত হয়ে যাবে বলে যে কথা বলা হয়েছে, তা ভুল । কেননা তার সহীহ হওয়ার হুকুম তো হয়নি। বরং শেষ পর্যন্ত অপেক্ষা করার হুকুমই বহাল রয়েছে। আসল ফরযের ব্যতিক্রম সহ যদি তা সম্পূর্ণ হয়ে যায়, তখনই তার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তাই তা সম্পূর্ণ হয়ে যাওয়ার পূর্বেই যদি আসল ফরয পালনের ব্যবস্থা হয়, তাহলে সেই ব্যতিক্রম বা বিকল্প বাতিল হয়ে যাবে এবং আসল ফরযের দিকে ফিরে আসতে হবে। আর তায়াম্মুমকারীর জন্যে নামায শুরু করার সময় পর্যন্ত অপেক্ষা করার যে হুকুম দেয়া হয়েছে, তা নামায শুরু করার পরও বহাল থাকতে হবে। কেননা নামাযের যতটা অংশ পড়া হয়েছে, তা নামায সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা পর্যায়ে পড়ে থাকবে। কাজেই তার নামায শুরু করার পূর্ব পর্যন্ত পানি পাওয়ার অপেক্ষার হুকুমটা তার শেষ হয়ে যাওয়ার পরও বহাল থাকবে এছাড়া অন্যান্য.যে কয়টি বিষয়ের উল্লেখ করা হয়েছে-- যেমন তামাত্নর রোযা ও জিহার-এর রোযা প্রভৃতি এসব ক্ষেত্রে একই নীতি চলবে । ফিকাহবিদগণ সকলেই বলেছেন, অল্প বয়ঙ্ধা স্ত্রী যদি সঙ্গম কৃতা হয় আর তার স্বামী তাকে বিচ্ছিন্ন করে দেয়, তাহলে তার ইদ্দত হবে কয়েক মাস । তালাকের পূর্বে কিংবা তার পরে-- হায়য না হওয়া সে মাসগুলোর হায়য-এ রূপান্তরিত হওয়ার তার হুকুম ভিন্নতর কিছু হবে না। ‘মোজা'র উপর মসেহকারীর মসেহ করার সময় শেষ হয়ে গেলে-- তা তার নামাযে থাকা অবস্থায় হোক, কি তার পূর্বে এ ব্যাপারেও ফিকাহবিদগণ এই কথা বলেছে। নামায নিষিদ্ধ হওয়ার ও দুই পা ধৌত করা জরুরীর ব্যাপারে শুরু ও বাকী থাকা-- এ দুই অবস্থার ব্যাপারে হুকুম অভিন্ন হবে। হায়্য-এর রোগিনীর ‘ইস্তিহাযা' যদি শেষ হয়ে যায় তা তার নামাযের মধ্যে থাকা অবস্থায় হোক কিংবা নামায শুরু করার পূর্বে হোক-- উভয় অবস্থায়ই তার নামায নিষিদ্ধ হওয়ার ব্যাপারে সমান নীতি হবে। তবে নামাযের জন্যে নতুন করে তাহারাত গ্রহণ করা হলে ভিন কথা । ইমাম শাফেয়ী এই কথা বলেছেন। ইমাম মালিকের কোন কোন সঙ্গী উল্লেখ করেছেন, স্বামী যদি তার স্ত্রীকে ‘রিজয়ী’ তালাক দেয়, পরে সে মরে যায়, তাহলে সে স্ত্রীকে স্বামীর মৃত্যুর ইদ্দত পালন করতে হবে। কেননা স্বামীর মৃত্যু সঙ্ঘটিত হওয়ার সময় সে তার স্ত্রী হিসেবেই গণ্য ছিল । এক ব্যক্তি, তার বিয়ের অধীন ছিল একটি ক্রীতদাসী এবং সে তাকে তালাক দিল । তাহলে তাকে ক্রীতদাসীর জন্যে নির্দিষ্ট ‘ইদ্দত’ পালন করতে হবে। ইদ্দত পালন রত অবস্থায় সে যদি তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেয়, তাহলে তার ইদ্দতটা স্বাধীনা স্ত্রীর ইদ্দতে পরিবর্তিত হয়ে যাবে না, যদিও তার স্বামী তাকে ফিরিয়ে নেয়ার অধিকারী ছিল। কেননা সেখানে এমন কোন ঘটনা ঘটেনি, যার দরুন ইদ্দত পালন জরুরী হতে পারে। যেমন পূর্ববর্তী মাসলায় স্বামীর মৃত্যুর কথা বলা হয়েছে। এই www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।