আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৬৭ তাই হালাল হওয়ার আগেই যদি জন্তু পাওয়া যায়, তাহলে কুরবানী করা তার কর্তব্য ৷ কেননা আল্লাহ তা'আলা কুরবানী ওয়াজিব হওয়ার ক্ষেত্রে তার রোযা রাখা শুরু করার পূর্বে ও পরের মধ্যে কোন পার্থক্য করেন নি। এ থেকে এ-ও বোঝা যায় যে, কুরবানী করা হালাল হওয়ার জন্যে শর্ত । কেননা আল্লাহ বলেছেন ঃ ‘জত্তুর পিঠ যখন স্থির হবে, তখন তোমরা তা থেকে নিজেরা খাও এবং নিঃস্ব পথিককে খাওয়াও । অতঃপর তারা যেন তাদের দেহের ময়লা-আবর্জনা পরিষ্কার ও দূর করে এবং তাদের মানতসমূহ পূর্ণ করে।' এতে কুরবানীর জস্তু যবেহ করার পর ময়লা-আবর্জনা পরিষ্কার করতে আল্লাহ আদেশ করেছেন। ব্যাপার যখন তাই, তখন হালাল হওয়ার ঘটনায় সঙজ্ঘটিত হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। তাই এক ব্যক্তি যদি রোযা রাখে আর তারপর কুরবানীর পশু পায়, তার রাখা রোযা নষ্ট হবে না, কুরবানী করাও তার জন্যে বাধ্যতামূলক হবে না৷ কেননা তখন সেই অবস্থা বর্তমান যার জন্যে কুরবানী করার শর্ত করা হয়েছে। আর তা না পাওয়ার দরুনই তার বিকল্পের দিকে প্রত্যাবর্তন করা হয়। যেমন তায়ান্ুমকারী । নামায শেষ করার পর পানি পেলে, ন্যাংটা ব্যক্তি কাপড় পেলে তাকে যেমন অযূ করতে হয় ও কাপড় পরতে হয়। জিহারকারী যদি রোযা রেখে শেষ করে পরে ক্রীতদাস পায় মুক্ত করার জন্যে । কেননা তার উপর যে ফরয ছিল তা তো আদায় করেছে, সে ফরয মুক্ত হয়েছে। কাজেই যা করা হয়েছে, তার হুকুম ভেঙ্গে যাবে না। তবে এসব কাজ সম্পূর্ণ শেষ করার পূর্বে হলে বিকল্লের ব্যাপারটা বিবেচনা সাপেক্ষ । যদি শেষ করে অবসর নিয়ে ফেলে, তাহলে তা বিকল্প হিসেবেই আদায় হয়ে যাবে। মূলে যেটা ফরয ছিল, সেটা আদায় হয়ে গেল । সম্পূর্ণ শেষ করার পূর্বে মূলটা পাওয়া গেল-- যেটা শর্ত বিকল্পের হুকুম ভেঙ্গে যাবে এবং আসল ফরযের দিকে ফিরে যেতে হবে । য়েমন নামায শুরু করার ব্যাপার । শেষ পর্যন্ত তার অপেক্ষায় থাকতে হবে। কেননা শেষটা যে জিনিসের দ্বারা নষ্ট হয়, তার প্রথমটা সেই জিনিসের দ্বারাই নষ্ট হয়। কাজেই তায়ান্মুম করে নামায শুরু করার পর তার হুকুমটা প্রতীক্ষিত ও বিবেচনা সাপেক্ষ হয়ে যায়। ‘জিহার'-এর রোযার ব্যাপারটিও তাই । যখন তা রাখা শুরু করা হবে, তখন তা রক্ষা করা ও সে জন্যে অপেক্ষা করা জরুরী হবে। কেননা তাতে যদি একটা রোযা ভঙ্গ হয়, তাহলে তার সবটাই ভেঙ্গে যায় এবং আসল ফরযের দিকে ফিরে আসতে হয়। অনুরূপভাবে রোযা রাখা অবস্থায় যদি ক্রীতদাস পাওয়া যায়, তাহলে এই ‘জিহারে'র রোযা ভেঙ্গে আসল ফরযের দিকে আসতে হবে। যেমন নামাযের জন্যে পানি নাই বলে তায়াম্মুম করেছে, এখনও নামায শুরু করেনি, এই সময় পানি পেয়ে গেল, তখন তার তায়াম্মুম ভেঙ্গে যাবে। কেননা তায়ান্মুম করা হয়েছিল পানি না পাওয়ার দরুন-- শর্ত ছিল পানি না পাওয়া । তার দ্বারাই ফরয আদায় করতে চাওয়া হয়েছিল। ভিন্ন মতের কোন কোন লোক ধারণা করেছে যে, জিহার-এর রোযা শুরু করে দিলেই তার ফরয ক্রীতদাস মুক্ত করার ফরয প্রত্যাহত হয়ে গেল । কেননা যে কাজ করা হচ্ছিল তা সহীহ ছিল । তায়াম্মুম করে যে লোক নামায শুরু করে দিয়েছে, তারও নামাযের জন্যে অযু করার ফরয আদায় হয়ে গেছে। অনুরূপভাবে তামাত্নর রোযা শুরু করে দিয়ে থাকলে কুরবানী করার ফরয আদায় হয়ে গেছে। কেননা যা করা হয়েছে তার অংশ সহীহ হয়েছে। আর এ ধরনের ব্যাপারে অংশ সহীহ হলে আসলের ফরয আদায় হয়ে যায়। অবশ্য নামায শুরু করার পূর্বে তায়াম্মুমকারীর অবস্থা সেরূপ নয়। কেননা নামাযের জন্যে তায়াম্মুম আসল ফরয ছিল না । নামাযের জন্যে তা পানি না পাওয়ার দরুন ফরয ধরা হয়েছে। তাই নামায শুরু করার পূর্বে পানি পাওয়া গেলে তায়াম্মুম www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।