আহ্কামুল কুরআন ৬৬ যদি বলা হয়, আল্লাহ তা‘আলা ‘জিহার'-এর রোযা স্ত্রীকে স্পর্শ করার আগে রাখার শর্ত ‘করেছেন । যদি স্পর্শ করে, তাহলে তা আযাদকরণে রূপান্তরিত হতে পারে না । অনুরূপভাবে এই দিনগুলোর রোযাও ৷ যদিও তা হজ্জে রাখার শর্ত করা হয়েছে৷ তা তখন রাখতে না পারলে তা প্রত্যাহত হয়ে যাবে না এবং কুরবানীর দিকে যাওয়া- রোযা না রেখে কুরবানী করা জরুরী হবে না। | জবাবে বলা যাবে, প্রথম কথা ‘জিহার’-এর রোযা স্পর্শের পূর্বে হওয়ার শর্তের অধীন । স্পর্শ করার নিষেধ তার পূর্বে স্থিরকৃত এবং তার পরও । অতএব যে ধরনটার সাথে বিকল্প কাজকে সম্পর্কিত করা হয়েছে, তা উপস্থিত । অতএব তা জায়েয হবে। আর যে হজ্জের সাথে সম্পর্কিত করা হয়েছে, তার বিকল্প রোযা রাখাকে, তা এক্ষণে অনুপস্থিত । কেননা হজ্জ তো করা যায় নি। অতএব রোযা রাখার কাজটিও সেই সাথে হারিয়ে যাবে। উপরস্তু তার বাহ্যিক অর্থ স্পর্শের পূর্বে হওয়ার কারণে প্রত্যাহত হওয়ার দাবি করে। আয়াত ছাড়া অন্য কোন দলীল না দাড়ালে আমরা তা কখনই জায়েয মনে করতাম না। অনেক লোকই এমন আছেন যীরা স্পর্শ করার পর কাফফারা দেয়া ওয়াজিব মনে করেন না। সম্ভবত তায়ুসের এই মত । কিন্তু নবী করীম (স) থেকে প্রমাণিত হয়েছে যে, স্পর্শ করার পর কাফ্ফারা দেয়ার আগে জিহারের দরুন স্ত্রী-সঙ্গম করতে নিষেধ করেছেন। মাত্য়ার রোযা রাখা শুরু করার পর কুরবানীর জন্তু পাওয়া গেলে মাত্য়ার রোযা রাখা শুরু করে দেয়া কিংবা হালাল হওয়ার পূর্বেই রোযা রেখে ফেলার পর যদি কুরবানীর জত্তু পায়, তাহলে তখন তার কি করা উচিত-_ এ পর্যায়ে হানাফী ফিকাহবিদগণ বলেছেন, তখন তার কুরবানী করাই কর্তব্য । কুরবানী ছাড়া তার জন্যে অন্য কিছু করা জায়েয হবে না । ইবরাহীম নখয়ী এই মত দিয়েছেন। মালিক ও শাফেয়ী বলেছেন, রোযা শুরু করে দেয়ার পর কুরবানীর পশু পেলে তখনও রোযা রাখাই যথেষ্ট ও জায়েয হবে। কুরবানী করা তার জন্যে ওয়াজিব হবে না। আল-হাসান শাবীও এই মত প্রকাশ করেছেন। আতা বলেছেন, একটি রোযা রাখার পরও যদি কুরবানী করার সামর্থ্য হয় তা হলে তখন কুরবানী করবে । আর তিনটি রোযা রাখার পর কুরবানী করার সামর্থ্য হলে তখন আর কুরবানী করতে হবে না । অবশিষ্ট সাতটি রোযা পরে রাখতে হবে। প্রথমোক্ত কথার সত্যতার দলীল হচ্ছে আল্লাহ্র কথা £ যে লোক হজ্জ পর্যন্ত উমরার ফায়দা লাভ করবে, অতঃপর যে কুরবানী তার জন্যে সহজলব্ধ হবে সে তা-ই দেবে। যে তা করতে পারবে না সে হজ্জেই তিনটি রোযা রাখবে। বোঝা গেল, কুরবানী করা ফরয যতক্ষণ পর্যন্ত হালাল হয়ে না যায় কিংবা কুরবানীর দিনগুলো গত হয়ে না যায়, যা মাথা মুগুনের জন্যে সুন্নাত ও নিয়মবদ্ধ। তাই যখনই তা পাওয়া যাবে, তখনই কুরবানী দেয়া তার কর্তব্য । তখন তার রোযা বাতিল হয়ে যাবে। আর একথা জানা-ই আছে যে, কুরবানী করা হালাল হওয়ার জন্যে শর্ত । কেননা কুরবানীর জন্তু যবেহ করার পূর্বে হালাল হওয়া জায়েয নয়। কেননা আল্লাহ বলেছেনঃ - Ls SMES oS ELD LSS, এবং তোমরা তোমাদের মাথা মুণ্ডন করো না, যতক্ষণ কুরবানীর জস্তু তার স্থানে পৌছে না যায়। ১০ -. www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।