আহ্কামুল কুরআন j ৬৫ আল্লাহ বলেছেন ঃ “যা কুরবানী করা সহজ হবে।' যে লোক তা করতে পারবে না, সে হজ্জে তিন দিন রোযা রাখবে ।' এতে মূল ফরয করা হয়েছে কুরবানী করা। তাকে রোযায় রূপাস্তরিত করা হয়েছে একটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে ৷ কিন্তু তা-ও শেষ হয়ে গেছে। তাই শেষকালে কুরবানী করার ওয়াজিবটাই থেকে গেল। যেমন তার কথা £ ‘পর পর দুই মাস রোযা রাখতে হবে' এবং তীর কথা $ ‘একটি মুমিন ক্রীতদাস মুক্তকরণ' = এই শর্তের ভিত্তিতেই তা কাফফারার বিকল্প হতে পারে। যদি বলা হয়, তাতে বেশীর পক্ষে করণীয় হচ্ছে কাজটা একটা সময়ে করে ফেলা । তা সেই সময়টাতে করতে না পারলে তা প্রত্যাহত হয়ে যায় না। যেমন আল্লাহ্র কথা $ ৷ ৷ ৩,4১ ‘নামায কায়েম কর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে’ । এবং ‘সংরক্ষণ কর নামাযসমূহ, বিশেষ করে মধ্যম নামায ।' এবং তাঁর কথা ৪ +1505, ‘ফজরের কুরআন পাঠ ।' এই ধরনের আরও অন্যান্য কথা, যাতে ফরযসমূহকে সময়ের সাথে বিশেষভাবে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এসব ফরয হারিয়ে গেলে তা প্রত্যাহত হয়ে যায় না। এ পর্যায়ের জবাব. দুটি । একটি-- সময়ের সাথে নির্দিষ্ট করে দেয়া প্রতিটি ফরয সেই সময় চলে গেলে ফরযও শেষ হয়ে যায়। অপর একটি ফরয ধার্য হওয়ার জন্যে আর একটি দলীলের প্রয়োজন । কেননা এই দ্বিতীয় সময়ে যা ফরয করা হয়েছে, তা প্রথম সময়ে ফরয হতো না যদি নবী করীম (স)-এর এই কথাটি পাওয়া না যেত $৪ EPIC PEN 0 Ce যদি কেউ ঘুমিয়ে থাকে নামায় না পড়ে কিংবা তা পড়তে ডুলে যায়, তাহলে পরে যখনই স্বরণ হবে, তা পড়ে নেবে। এই কথাটি না বলা হলে নামায কাযা হয়ে যাওয়ার পর তা পড়া ফরয -হতো না। অনুরূপভাবে ,$1,4৷১০ ৮১ 'না-রাখা রোযা রাখার সময় অন্যান্য দিনে।' রোযা রমযান মাসে রাখতে না পারলে তার কাযা করা যখন ফরয, আর এই তিন দিনের রোযা রাখা যখন একটা নির্দিষ্ট সময়ের শর্তাধীন (যে, তা হজ্জের দিনে করতে হবে), তখন তা তার জন্যে নির্দিষ্ট সময়ে রাখতে না পারলে তার কাযা করা ও তদস্থলে অন্য রোযা রাখা কেবলমাত্র ‘তাওকীফ' (আল্লাহ্র নির্ধারণ) দ্বারাই বাধ্যতামূলকভাবে ধার্য হতে পারে। দ্বিতীয়, তিন দিনের রোযা কুরবানীর বিকল্প বানানো হয়েছে যখন কুরবানী করা যাচ্ছে না তখন । তার এই শর্তটি জরুরী । রোযাকে কুরবানীর বিকল্প বানানো কেবল এই পরিচিতি সহকারেই সম্ভব । যেমন তায়াম্মুম পানির দ্বারা অযু করার বিকল্প । তা মাটি ছাড়া অন্য কিছু দ্বারা করা জায়েয হবে না। মাটি না পেলে সে স্থানে অন্য কিছু প্রতিস্থাপন -- ছাতু, আটা ইত্যাদি - কখনই জায়েয হতে পারে না । অনুরূপভাবে রোযাকে যখন কুরবানীর বিকল্প বানানো হয়েছে তা একটি বিশেষ ধরনের রাখার জন্যে, তখন তার স্থানে অন্য কোন রোযাকে সেই বিশেষ ধরনকে বাদ দিয়ে প্রতিস্থাপন জায়েয হতে পারে না। না-পড়তে পারা নামাযসমূহের ব্যাপার সে রকম নয়। কেননা তা যথাসময়ে পড়া না হলে তার কাযা করাকে আমরা বিকল্প হিসেবে দাড় করিনি । তা-ও ফরয । তার জন্যে নির্দিষ্ট সময়ে আদায় করা না হলে পরবর্তী সময়ে তা আদায় করা ফরয ও বাধ্যতামূলক । »- www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।