আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৬৪ আবূ বকর বলেছেন, রোযা ইফতারের দিন ঈদুল ফিতরের দিন, কুরবানীর দিন এবং আইয়্যামে তাশরীকের দিনগুলোতে রোযা রাখা নিষিদ্ধ হওয়ার কথা নবী করীম (স)-এর কথার দ্বারা প্রমাণিত হয়েছে। তা প্রমাণিত হয়েছে মুতাওয়াতির ও সুপ্রসিদ্ধ হাদীস সমূহের বর্ণনায় । ফিকাহবিদগণ এসব বর্ণনাকে একমত হয়েই কাজে লাগিয়েছেন। কাজেই এই দিনগুলোতে রোযা রাখা কারোর জন্যেই জায়েয নয়। তবে (মাত্য়ার রোযা রাখা যেতে পারে), ফরয রোযা নয়, নফল রোযাও নয়। এই সব রোযা সাধারণভাবেই নিষিদ্ধ হওয়ার কারণে মাত্য়ার রোযা রাখাও জায়েয হবে না। আর সকল ফিকাহবিদই এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে, কুরবানীর দিন রোযা রাখা জায়েয নয়। আর সেটি হজ্জের দিনসমূহের মধ্যেই গণ্য । অতএব তা নিষিদ্ধ দিনগুলোর শামিল । মিনায় অবস্থানকারী দিনগুলোতে রোযা রাখাও জায়েয নয়। রমযান মাসের কাযা রোযা রাখাও এই সময় নিষিদ্ধ । কেননা আল্লাহই বলে দিয়েছেন, রমযানের রোযা কাযা হয়ে গেলে 551,41৮ 5 “তা রাখতে হবে অন্যান্য দিনে! এসব হাদীসে যে নিষেধ উল্লিখিত হয়েছে, তা আয়াতের সাধারণত্বকে নিয়ন্ত্রিত করে। অন্য সময়ে সে কাযা আদায় করতে বলে। তামাত্র রোযাও এই নিষেধের আওতার মধ্যে পড়া অবশ্যন্ভাবী । আর আল্লাহ্র কথা £ ‘হজ্জে তিনটি দিনের রোযা’ এই দিনগুলো বাদ দিয়ে অন্য সময়ই রাখতে হ্‌বে। আবূ বকর বলেছেন, আরও কথা এই যে, ‘হজ্জে তিনটি দিনের রোযা' বলা হয়েছে, কিন্তু এই তিন দিনের রোযা তো হজ্জের মধ্যের ব্যাপার নয়। কেননা হজ্জ তো এ সময় নিঃশেষ হয়ে গেছে যখন সে রোযাগুলো রাখা জায়েয ছিল না। যদি বলা হয়, যখন বলা হয়েছে $ ‘হজ্জে তিন দিনের রোযা’ এবং এই দিনগুলো হজ্জের দিন কাজেই এই দিনগুলোতেই রোযা রাখা জায়েয হওয়া উচিত । জবাবে বলা যাবে না, তা ওয়াজিব নয়। তার কয়েকটি কারণ রয়েছে। একটি _ এই দিন গুলোতে নবী করীম (স) রোযা রাখতে নিষেধ করেছেন। তা এক্ষেত্রে চূড়ান্ত ফয়সালাকারী এবং বিশেষভাবে নির্দিষ্টকারী। যেমন করে আল্লাহ্র কথা $ ‘তা আদায় করার সময় অন্যান্য দিন' দ্বারা নির্দিষ্ট করা হয়েছে এবং এই দিনগুলোতে রোযা রাখতে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় হজ্জের দিনগুলোতে যদি রোযা রাখা জায়েয হতো, তাহলে কুরবানীর দিন রোযা রাখা অধিক বেশি করে জায়েয হতো । কেননা এই দিনগুলোর মধ্যে সেই দিনটিই হজ্জের কর্মকাণ্ড সম্পন্ন করার জন্যে অধিকভাবে নির্দিষ্ট । তৃতীয় এই যে, নবী করীম (স) আরাফাতে অবস্থানের দিনটিকে ‘হজ্জ হচ্ছে আরাফা’ বলে হজ্জের জন্যে বিশেষভাবে নির্দিষ্ট করে দিয়েছেন। অতএব ‘হজ্জে তিন দিনের রোযা’ কথটির দাবি হচ্ছে তার সেদিন হবে আরাফাতে অবস্থানের দিন। আর চতুর্থ হচ্ছে, বর্ণিত হয়েছে $ বড় হজ্জের দিন হচ্ছে আরাফাতে অবস্থানের দিন। আর কুরবানীর দিনও সেজন্যে নির্দিষ্ট । আর ফিকাহবিদগণ এ ব্যাপারে একমত যে, কুরবানীর দিন রোযা রাখা যাবে না । যদিও সেটিও হজ্জের দিন। রোযা রাখা নিষিদ্ধ দিনগুলোর মধ্যে হজ্জের দিন নাম করে নির্দিষ্ট করা হয়নি। তাই সেদিন রোযা না-রাখা অধিকভাবে ঘ্রিষিদ্ধ হবে, এটাই স্বাভাবিক । উপরভ্ভু কুরবানীর পশু যবেহ করার দিনের পর যা অবশিষ্ট থাকে, তা হল হজ্জের অনুগামী দিনগুলো । আর তা হচ্ছে প্রস্তুর নিক্ষেপণের দিন কয়টি । এইদিন কয়টি হজ্জের দিনের অন্তর্ভুক্ত নয়। এই দিন কয়টিতে রোযা রাখলে তাতে হজ্জে রোযা রাখা হয় না। মিনার দিনগুলোর পরে তিন দিনের রোযা রাখা হানাফী ফিকাহবিদগণ জায়েয মনে করেন নি। কেননা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।