আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৬৩ রাথা জায়েয হতে পারে আর তা-ই হচ্ছে দশটি রোযার মধ্যে তিনটি রোযা । আর তার অবশিষ্ট সাতটি রোযা কুরবানীর আগে রাখা কোনক্রমেই জায়েয হতে পারে না। কেননা আল্লাহ্‌ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ‘সাতটি রাখবে যখন তোমরা (বাড়িতে) ফিরে যাবে।' মোট রোযা থেকে কেবল ততটা রাখার অনুমতি দেয়া হয়েছে, যা করে কুরবানীর দিন কুরবানী করতে না পারার দুরুন হালাল হওয়া যাবে। উপরজ্ধু রোযা হচ্ছে কুরবানীর বিকল্প । আর উমরার কুরবানী উমরার ইহরাম বাধার পরই ওয়াজিব হতে পারে। আর তার সাথে তামাত্নুর হুকুম সম্পর্কিত হয় জত্তু যবেহ করার সময় পর্যন্ত হালাল হওয়া নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে । অনুরূপভাবে তার বদলে রোযা জায়েয এ হিসেবে যে, মাত্য়ার কুরবানী দেয়া সহীহ । এ থেকে তার মাত্য়ার পক্ষ থেকে হওয়া সহীহ প্রমাণিত হয়। যখনই মাত্য়ার কুরবানী পাঠিয়ে দেয়া হবে, পরে ইহরামের নিয়তে বের হবে, সে ইহরামধারী হবে তার সাথে মিলিত হওয়ার পূর্বে । তা থেকে মাত্য়ার জন্তু চালিয়ে দেয়া সহীহ প্রমাণিত হয়। অনুরূপভাবে কুরবানী দি না পারলে তার বিকল্প রোযা রাখা সহীহ হয়। যদি বলা হয়, উমরার ইহরাম বাধার আগেই কুরবানী করা সহীহ । কিন্তু সেই অবস্থায় রোযা রাখা জায়েয হতে পারে না। জবাবে বলা যাবে,. মাত্য়ার ইহরামের পূর্বে করা হলে তার সাতে মাত্য়ার হুকুম জড়িত _ হবে না। তার দলীল এই যে, এই অবস্থায় ইহরামের হুকুমে তার কোন প্রভাব পড়ে না। তার হওয়া না-হওয়া উভয়ই সমান । তাই উমরার ইহরামের পূর্বে রোযা রাখা সহীহ হবে না। উমরার ইহরাম বাধা হলে তার জন্যে কুরবানীর হুকুম প্রমাণিত হবে হালাল হওয়া নিষিদ্ধ হওয়ার ব্যাপারে । এই জন্যেই সে অবস্থায় রোযা রাখা জায়েয হবে। যেমন মাত্য়ার কুরবানী দেয়া সহীহ হয়। হজ্জের ইহরামের আগে রোযা রাখা জায়েয হওয়ার কথাও প্রমাণিত হয় । কেননা তামাত্ন হজ্জকারীর পক্ষে, তরবিয়ার দিন হজ্জের ইহরাম বাধা সুন্নাত । নবী করীম (স)-তার সঙ্গী-সাথীদেরকে তা-ই করার আদেশ করেছিলেন যখন তারা তাঁদের ইহরাম থেকে হালাল হয়ে গিয়েছিলেন উমরা করে। আর তা হয় এজন্যে যে, তার পূর্বেই রোযা রাখা হয়ে গেছে। EAS iad i ES যে লোক কুরবানীর জস্তু যোগড়া করতে পারেনি, সে হজ্জের সময়ই তিনটি রোযা .রাখবে। যে লোক কুরবানী দিতে পারেনি এবং কুরবানীর দিনের আগে তিন দিনের রোযাও রাখেনি, তার ব্যাপারে আগেরকালের ফিকাহবিদগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। উমর ইবনুল খাত্তাব, ইবনে আব্বাস (রা), সাঈদ ইবনে যুবায়র, ইবরাহীম ও তায়ূস বলেছেন, কুরবানী তাকে করতেই হবে, কুরবানী ছাড়া অন্য কিছু দিয়ে তার কাজ হবে না । আবু হানীফা, আবূ ইউসূফ ও মুহাম্মাদও এই কথাই বলেছেন। ইবনে উমর ও আয়েশা (রা) বলেছেন, সে মিনায় অবস্থানের দিনগুলোতে রোযা রাখবে ইমাম মালিকেরও এই কথা । আলী ইবনে আবু তালিব (রা) বলেছেন $ তা শরীকের দিনগুলোর পর সে রোযা রাখবে ঈমাম শাফেয়ী এই মত গ্রহণ করেছেন। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।