আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৬১ তাই যখন কারণ পাওয়া যাবে, তখন ওয়াজিব হওয়ার সময়ের আগে তা করা জায়েয হবে। যেমন নিসাব পূর্ণ হলে আগেভাগেই যাকাত দিয়ে দেয়া জায়েয । আর যখন পাওয়া গেলে হত্যার কাফফারাও আগে ভাগেই দেয়া জায়েয । কারণ পাওয়ার দরুন ওয়াজিব হওয়ার সময়ের পূর্বেই তা আগেভাগে করা জায়েয এজন্যেও যে, আমরা জানি হজ্জ পূর্ণ হওয়ার সাথে সাথেই কুরবানী করা ওয়াজিব হয়। আর হজ্জ পূর্ণ হয় আরাফাতে অবস্থান সম্পূর্ণ হলেই ৷ তার পূর্বে কোন বিপর্যয় ঘটা অসম্ভব নয়, হজ্জ বিনষ্টও হয়ে যেতে পারে। আর তা যদি হয়, তাহলে কুরবানী করা ওয়াজিব হবে না তার প্রতি । তা যদি হয় আর সকলেরই মতে হজ্জের ইহরাম বাধার পর তিন দিনের রোযা রাখা সকলেরই নিকট জায়েয যদিও হজ্জের ইহরাম বাধলেই তা ওয়াজিব হয়ে যায় না। কেননা কুরবানীর সম্পর্ক হচ্ছে হজ্জ ও উমরা এক সাথে স্পূর্ণ হওয়ার সাথে । কাজেই কারণ -_ অর্থাৎ উমরা পালন পাওয়া গেলে তার পরই তা জায়েয । আর হজ্জের ইহরাম ও উমরার ইহরামের মধ্যে কোন পার্থক্য নেই যদি তা হজ্জের ইহরামের পর করা হয়। কেননা তা কারণ পাওয়া যাওয়ার দরুনই । আর তা উমরার ইহরাম বাধার পরই পাওয়া গেছে। যদি বলা হয়, তুমি যা বলতে তা-ই যদি জায়েয হওয়ার কারণ হয়, তাহলে অবশিষ্ট সাতটি রোযা রাখাও অবশ্যই জায়েয হবে। কেননা কারণ তো পাওয়াই গেছে। জবাবে বলা যাবে, উমরার ইহরামের পর তা জায়েয হওয়ার ব্যাপারে আমাদের কথার ভিত্তিতে তা যদি বাধ্যতামূলকই হয়, তাহলে হজ্জের ইহরামের পর তার অনুমতি দানও অনুরূপভাবে বাধ্যতামূলক হয়ে যাবে। কেননা হজ্জের ইহরাম বাধার পর তিন দিনের রোযা রাখাকে তুমি জায়েয মনে করছ আর বাকী সাতটি রাখা জায়েয মনে করছ না। যদি বলা হয়, রোযা যখন কুরবানীর বিকল্প, আর জস্তু যাবেহ করার কুরবানীর দিনের পূর্বে জায়েয নয়, তাহলে রোযা রাখা কি করে জায়েয হতে পারে? জবাবে বলা যাবে, কুরবানীর দিনের পূর্বে রোযা রাখা জায়েয এ ব্যাপারে কোন দ্বিমত নেই । অথচ কুরবানীর দিনের পূর্বে জন্তু যবেহ করা হাদীসে নিষিদ্ধ ঘোষিত হয়েছে প্রমাণিতভাবে। এ দুটির একটি সর্বসম্মতভাবেই প্রমাণিত । প্রমাণিত আল্লাহ্র এই কথার দ্বারা ৪ ENS হজ্জের মধ্যেই তিনটি দিনের রোযা রাখতে হবে। ‘ আর দ্বিতীয়টি প্রমাণিত সুন্নাত দ্বারা । ফলে যুক্তির ভিত্তিতে তার উপর আপত্তি তোলার কোন অবকাশ থাকতে পারে না। উপরন্তু রোযা হচ্ছে বিশেষভাবে লক্ষ্য রাখার ব্যাপার । দুটি জিনিস তার জন্যে অপেক্ষমান । একটি হচ্ছে হজ্জের মাসসমূহে উমরা ও হজ্জ সম্পূর্ণ হয়ে যাওয়া । আর দ্বিতীয় হচ্ছে হালাল হয়ে যাওয়া পর্যন্ত কুরবানীর জস্তু না পাওয়া । এ দুটি দিকই যদি পাওয়া যায়, তাহলে মাত্য়ার রোযা রাখা জায়েয ও সহীহ । আর এর দুটির কোন একটিও না-পাওয়া গেলে মাত্য়ার রোযা হওয়া বাতিল হয়ে যাবে, তা হবে নফল । আর কুরবানীর জন্তুর উপর অপর কতিপয় কাজ বিন্যস্ত । যেমন মাথা মুণ্ুন, ময়লা আবর্জনা পরিষ্কারকরণ ও যিয়ারতের তওয়াফ করা । এই কারণেই সে জন্যে কুরবানীর দিনটি বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।